০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষায় টেকসই উন্নয়নের বার্তা নিয়ে জেলা প্রশাসকের হাতে ইরার সামাজিক নিরীক্ষা প্রতিবেদন

  • Update Time : ০১:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 10
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মিজানুর রহমান, সুনামগঞ্জ:
জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

গত ২৩ নভেম্বর সোমবার “জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. কামরুজ্জামান এবং ফিল্ড কোর্ডিনেটর ত্রিপ্তী দে।

এই উদ্যোগের লক্ষ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের মতামত ও সুপারিশ তুলে ধরা, যাতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইরা বিশ্বাস করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

নারী শিক্ষায় টেকসই উন্নয়নের বার্তা নিয়ে জেলা প্রশাসকের হাতে ইরার সামাজিক নিরীক্ষা প্রতিবেদন

Update Time : ০১:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬