০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা: কাজের ফাঁকে

  • Update Time : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

কবি: সানজিদা রসুল

কর্ম ব্যস্ততায়
কাজের ফাঁকে হতো কবিতা, আবৃত্তি, লিখনী
আমি দেইনি তবুও কাজে ফাঁকি
যতটুকু অবসর মিলতো
ততটুকু তে ই হতো
কাব্য চাষ।

অফিস টেবিলের ড্রয়ারে-
অন্য নারীদের থাকতো প্রয়োজনীয় মেকাপ,
লিপস্টিক, কাজল, আর পারফিউম
আর আমার?
লুকিয়ে রাখা কবিতার ডাইরি।
কাগজ কলমের হতোনা অভাব
অফিসের প্রয়োজনে কাগজ কলম থাকতো অফুরন্ত
অশান্ত মনটা তাতে হতো কিছুটা শান্ত,
নিজ দায়িত্বে কখনো ও হতাম না অমনযোগী
শত মানুষের সেবা তাদের কথা শোনা
কাউকে আবার জরুরি ভাবে সেবা দেওয়া এ নিয়ে ভিষণ ছুটাছুটি কেটে যেতো অনায়াসে কর্ম ব্যস্ততা।
কাজের ফাঁকে কতবার ছেড়েছি চাকুরী – আজকে আমি লেখিকা হওয়ার জন্য বিলাসিতা কে দিয়েছি ছাড়ি।

আবৃত্তি প্রশিক্ষণে
গুণে গুণে তিন মাস নেই চাকুরী
রাতে ফিরতে হত দেরি
তাই নিজেই নিলাম ছুটি।
অনলাইনে সঞ্চালনা শিখতে বেজায় আগ্রহী!
অফিস করে ক্লান্ত শরীরে,
বসে যেতাম টেবিলে হাসিমুখে কথা বলে চালিয়ে যেতাম সাহিত্য সঞ্চালনা
তারপর?
কিছু দিন সংগীত শিল্পীদের সুরের মূর্ছনায় ভেসে গেলাম সঞ্চালনায় আমি।

মাথায় চেপে বসলো করবো এবার অফলাইনে সঞ্চালনা- প্রথম শুরু করি রাজনৈতিক বক্তব্য দিয়ে
তারপর সরাসরি সঞ্চালনার টেবিলে
সাহিত্য সংস্কৃতি তে
সবই ঘটে গেলো কাজের ফাঁকে।

Please Share This Post in Your Social Media

কবিতা: কাজের ফাঁকে

Update Time : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬