০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার- ৬

  • Update Time : ১০:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 15

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্র পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল ইদুলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আল-আমিনের চায়ের দোকানের সামনে বাঁশের তৈরি টং (মাচা)-এ অভিযান চালায়। এ সময় সেখানে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহিপুর বাজার এলাকার মো. শাহাদাত হোসেন (৩৭), কোনাপাড়া গ্রামের মো. জয়নুল আবেদিন (৪৫), হরিনাথপুর গ্রামের মো. আরিফ (৩৫), কাঁঠাল লক্ষীপুর গ্রামের মো. রবিউল সরকার (৫৮), কোনাপাড়া গ্রামের মো. হারুন মিয়া (২৫) এবং একই গ্রামের শিউলি হিজড়া (৩০)। সকলেই সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।
অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ৩,১১০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

গভীর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার- ৬

Update Time : ১০:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬