০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : ১১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 12
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও জনমুখী করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, জনস্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, প্রকল্পের কাজ নিয়মিত তদারকি এবং বাস্তবায়ন-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
তিনি সরকারি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
টাঙ্গাইল জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬