০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স ছাড়া ডেন্টাল চেম্বার, মালিককে ২ লাখ টাকা জরিমানা

  • Update Time : ০৬:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 14
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোনার পূর্বধলায় অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘ডেন্টাল এইড’ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আল আমীন (২৯)। তিনি উপজেলার বাড়হা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বৈধ ডেন্টাল নিবন্ধন ও সরকারি অনুমোদন ছাড়াই ওই ব্যক্তি ডেন্টাল চেম্বার পরিচালনা করে আসছিলেন বলে গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাঁকে জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, জনস্বার্থে অনুমোদনহীন চিকিৎসাসেবা ও লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, জরিমানার অর্থ পরিশোধ না করায় মো. আল আমীন বর্তমানে পূর্বধলা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

লাইসেন্স ছাড়া ডেন্টাল চেম্বার, মালিককে ২ লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬