০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইইউটি উপাচার্যের সঙ্গে নবাগত জিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : ০৬:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

স্টাফ রিপোর্টার, ঢাকা:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ পিপিএম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) গাজীপুরে অবস্থিত আইইউটি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ প্রশাসনের সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আইইউটি উপাচার্যের সঙ্গে নবাগত জিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৬:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬