০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
- Update Time : ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 10
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-পূর্ব)। এ ঘটনায় রুশান্ত হাজং (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল, নেত্রকোনার দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) কলমাকান্দা থানাধীন পাঁচগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় অবৈধভাবে ভারত থেকে আমদানি করা ৩৭ বোতল মদসহ রুশান্ত হাজংকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুশান্ত হাজং কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও (দক্ষিণপাড়া) গ্রামের সুজেন্দ্র হাজং ও গনাবটি হাজংয়ের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















