দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন
- Update Time : ১১:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 16
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৩ নভেম্বর, সোমবার লন্ডনের একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক, লেখক ও কবি মো. নুরুল ইসলামকে সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আজম খানকে জেনারেল সেক্রেটারি এবং শামীম আহমদকে ট্রেজারার করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— ভাইস-চেয়ারপার্সন রানু খান, খালিছুর রহমান, সাইফুল আলম ও মোবারক আলী; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শরিফুল ইসলাম ও আফজাল খান; অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইফতেখার শিকদার; অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম; প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল করিম; কালচারাল সেক্রেটারি আছকির আলী; সদস্য আব্দুর রকিব, কনর মিয়া, পরতাব আলী ও শামীম আহমদ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দেওকলস ইউনিয়নের উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















