০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান

  • Update Time : ১১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 12
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সারা তৈফুন্নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান।

সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজমল হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান কাঞ্চন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিমন, সাংবাদিক হাবিবুর রহমান, খামারি শাকাওয়াত হোসেন সোহাগ এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিলন আকন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ খাত দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যুবসমাজ গাভি ও ষাঁড় পালনসহ গবাদিপশু এবং হাঁস-মুরগির খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।

তিনি বলেন, দুধ, ডিম ও মাংস উৎপাদনে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান

Update Time : ১১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬