সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- Update Time : ১১:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 11
সুনামগঞ্জ প্রতিনিধি:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান, ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিলন মিয়া, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সাজেদুর রহমান এবং সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. এনামুল হক।
আলোচনা সভা ও র্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আয়োজিত বিভিন্ন প্রাণিসম্পদ স্টল ঘুরে দেখেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



















