০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের নীরব দীর্ঘশ্বাস

  • Update Time : ০১:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 19

সাহেলা সার্মিন

মস্ত বড় ঘরে একাকী এক বৃদ্ধা
অসার দেহে বিছানায় এলিয়ে—
কি করছ মা?
হুম, আমাকে ধর, বসবো।
কখন যে কে তাকে শুইয়ে রেখে চলে গেছে!
তার পাশ ফিরে শোয়া,উঠে বসার কোনো ক্ষমতা নেই,
শুধু চোখের তারায় খোঁজে প্রিয়জনদের।
কী খুঁজছ মা ?
মাথা নারে, কিছু না —।
হায়রে ছেলেমেয়ে বুকের ধন
যক্ষের মতো আগলে রেখে
সেরা খাবারটা খাইয়ে এতো বড় করলাম;
আর আজ এই মূহুর্তে পাশে কেউ নেই!
গভীর চোখে ছলছল অশ্রু প্লাবন,
বাহিরে শ্রাবণের বারিধারা অঝোরে ঝরছে,
মায়ের হৃদপিণ্ডে স্মৃতিরা জেগে ওঠে
দেহের কষ্ট ঠেলে বেড়িয়ে আসে তারা।
হঠাৎ কেঁপে ওঠে বিদ্যুৎ চমকে!
দেয়ালগুলো ফিসফিস করে বলে —
সর্বস্ব ক্ষুয়ে এদেরকে মানুষ করে কি লাভ হয়েছে?
মানুষ কি করতে পেরেছি?
বৃষ্টির বেগ যতো বাড়ে,দীর্ঘশ্বাস তত ছাড়ে-
খোদার দরবারে আরজি এবার,
এই দেহখানি যেনো নেয় কোলে তুলে।

Please Share This Post in Your Social Media

মায়ের নীরব দীর্ঘশ্বাস

Update Time : ০১:০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাহেলা সার্মিন

মস্ত বড় ঘরে একাকী এক বৃদ্ধা
অসার দেহে বিছানায় এলিয়ে—
কি করছ মা?
হুম, আমাকে ধর, বসবো।
কখন যে কে তাকে শুইয়ে রেখে চলে গেছে!
তার পাশ ফিরে শোয়া,উঠে বসার কোনো ক্ষমতা নেই,
শুধু চোখের তারায় খোঁজে প্রিয়জনদের।
কী খুঁজছ মা ?
মাথা নারে, কিছু না —।
হায়রে ছেলেমেয়ে বুকের ধন
যক্ষের মতো আগলে রেখে
সেরা খাবারটা খাইয়ে এতো বড় করলাম;
আর আজ এই মূহুর্তে পাশে কেউ নেই!
গভীর চোখে ছলছল অশ্রু প্লাবন,
বাহিরে শ্রাবণের বারিধারা অঝোরে ঝরছে,
মায়ের হৃদপিণ্ডে স্মৃতিরা জেগে ওঠে
দেহের কষ্ট ঠেলে বেড়িয়ে আসে তারা।
হঠাৎ কেঁপে ওঠে বিদ্যুৎ চমকে!
দেয়ালগুলো ফিসফিস করে বলে —
সর্বস্ব ক্ষুয়ে এদেরকে মানুষ করে কি লাভ হয়েছে?
মানুষ কি করতে পেরেছি?
বৃষ্টির বেগ যতো বাড়ে,দীর্ঘশ্বাস তত ছাড়ে-
খোদার দরবারে আরজি এবার,
এই দেহখানি যেনো নেয় কোলে তুলে।