০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইকনের পাশে শিক্ষামন্ত্রী ও কৃষি ব্যাংক

  • Update Time : ১২:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 13

বাগেরহাট প্রতিনিধি:

বাবার কবরের মাটি শুকায়নি। তবুও জীবিকার তাগিদে রাতভর এটিএম বুথে ডিউটি করে পরদিন সকালে এইচএসি পরীক্ষায় বসেছেন বাগেরহাটের তরুণ ইসমাইল ইকন। তার এই সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পাশে দাঁড়িয়েছে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান।

বুধবার রাতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন ইকনের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সেই সাথে চলমান এইচএসসি পরীক্ষার সময় আর্থিক সহায়তার আশ্বাস দেন।

বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনকে ডেকে আর্থিক সহায়তা দেন। একই দিন বাংলাদেশ কৃষি ব্যাংকও তাকে আর্থিক সহায়তা ও পূর্ণ বেতনে এক মাসের ছুটি দিয়েছে।

গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া। বাবার দাফন শেষ করেই রাতে কর্মস্থলে যেতে হয় কৃষি ব্যাংকের এই কর্মীকে।

ইকন বলেন, “সবার সহযোগিতায় আমি কৃতজ্ঞ। বাবার স্বপ্ন পূরণে লেখাপড়া চালিয়ে যেতে চাই।”

Please Share This Post in Your Social Media

ইকনের পাশে শিক্ষামন্ত্রী ও কৃষি ব্যাংক

Update Time : ১২:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬