০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 19
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টিএমএসএসের (TMSS) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম।
গত বুধবার (১১ নভেম্বর) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম, জনকল্যাণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















