০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় চুরির রহস্য উদঘাটন পুলিশ সুপারের পুরস্কার পেলেন ওসি আমান ও এসআই রতন

  • Update Time : ০১:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 12

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় চুরির মামলার রহস্য উদঘাটন, মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার এবং চুরি হওয়া ১ ভরি স্বর্ণ ও ৪ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী এবং এসআই রতনকে পুরস্কৃত করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

রোববার (১২ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাপ্তাহিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মদক্ষতা, চৌকসতা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে নিষ্ঠা, দ্রুত তদন্ত, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পেশাদারিত্বের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ওসি আমানুল্লাহ আল বারী ও এসআই রতনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ মনে করে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও পেশাদার কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

২৪ ঘণ্টায় চুরির রহস্য উদঘাটন পুলিশ সুপারের পুরস্কার পেলেন ওসি আমান ও এসআই রতন

Update Time : ০১:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬