বন্যার্ত অসহায় মানুষদের মধ্যে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর মানবিক উপহার
- Update Time : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 14

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বন্যার্তদের মাঝে মানবিক উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ ১২ জুলাই বিকাল ৩ টায় লোহাগাড়া বটতলী মোটর স্টেশন সংলগ্ন ১১ টি রোডের আশেপাশে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, ও দিনমজুর ২০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন।
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সভাপতি ও হাশেম পার্কের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এম আজিজ টাওয়ারের স্বত্বাধিকারী এম এ আজিজ।
ত্রান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ও ইলিয়াস ভবনের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক ও আব্বাস টাওয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্বাস উদ্দিন, অর্থ সম্পাদক ও জাহাঙ্গীর টাওয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবুল কাসেম, শিক্ষা বিষয়ক সম্পাদক তুষার কান্তি বড়ুয়া, ফোরকান টাওয়ারের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মুনির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক শামসুল আলম, রহমানিয়া টাওয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান প্রমুখ।
লোহাগাড়া বটতলী মোটর স্টেশনের আশে পাশে প্রায় ২০০ অসহায়, গরীব ও বন্যাবাসী পরিবারকে চাল,ডাল, তৈল,পিয়াস,আলু মুরি,কেক ও বিস্কুট বিতরণ করা হয়েছে।



















