১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫,২০০ পিস ইয়াবাসহ শাবনুর আটক

  • Update Time : ১০:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 10

নজরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ শাবনুর (২৮) নামে এক নারীকে আটক করেছে ৩৪ বিজিবি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় ওই নারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে সিএনজিটিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণ করায় শাবনুরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শাবনুর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মাঝের পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটক নারীকে উদ্ধার করা ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

৫,২০০ পিস ইয়াবাসহ শাবনুর আটক

Update Time : ১০:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬