০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেফতার

  • Update Time : ১০:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 9

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে ০১ কেজি হেরোইন এবং ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ মিজান (৩৫), এলাকায় ‘কুত্তা মিজান’ নামে পরিচিত। পুলিশ জানায়, মিজান এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস. এম. শফিকুল ইসলাম-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান-এর নেতৃত্বে ২৭ আগস্ট, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মিজানকে হাতেনাতে গ্রেফতার করেন।

উদ্ধারকৃত ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, আটকৃত মাদক কারবারি মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/ ১০(খ)/ ৩৮/ ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৪০, তারিখ: ২৫/০৮/২০২৬। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ কমিশনারের নির্দেশে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

১ কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেফতার

Update Time : ১০:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬