০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে সংঘর্ষে আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা

  • Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 16
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে জমি বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে গুরুতর আহত লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লামাকাজী ইউনিয়নের ভূরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চেয়ারম্যানসহ গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়।

টানা ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইউপি চেয়ারম্যান। তার আহত হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলে ওসমানী হাসপাতালে ছুটে যান এমপি লুনা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তানিম, যুবদল নেতা ওয়াতিয়ুর রহমান আতিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

বিশ্বনাথে সংঘর্ষে আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা

Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬