আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপত্র পেলেন যারা

ডেস্ক রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঝে চিঠি বিতরণ শুরু হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ পর্যন্ত মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেন— শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪),

ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মোর্ত্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), আসাদুজ্জামান নূর (নীলফামারী-২),

মোতাহার হোসেন (লালমনিরহাট-১), নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), টিপু মুনশি (রংপুর-৪), এইচএন আশিকুর রহমান (রংপুর-৫), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ডা. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), আবদুল মান্নান (বগুড়া-১), হাবিবুর রহমান (বগুড়া-৫), সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), আবদুল মালেক (নওগাঁ-৫), ইসরাফিল আলম (নওগাঁ-৬), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), শাহরিয়ার আলম (রাজশাহী-৬),

অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), আবদুল মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মকবুল হোসেন (পাবনা-৩), শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), গোলাম ফারুক প্রিন্স (পাবনা-৫), ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১), মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আবদুর রউফ (কুষ্টিয়া-৪), সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), আলী আজগার টগর (চুয়াডাঙ্গা-২),

শেখ আফিল উদ্দিন (যশোর-১), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রণজিৎ কুমার রায় (যশোর-৪), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), ইসমাত আরা সাদেক (যশোর-৬), বীরেন শিকদার (মাগুরা-২), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), নারায়ণচন্দ্র চন্দ (খুলনা-৫), অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪),

অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), শওকত হাচানুর রহমান রিমন (বরগুনা-২), তোফায়েল আহমেদ (ভোলা-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস (বরিশাল-২), পংকজ দেবনাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), আমির হোসেন আমু (ঝালকাঠি-২), ড. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪),

ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), একাব্বর হোসেন (টাঙ্গাইল-৭), সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), রেজওয়ান আহমেদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), আফজাল হোসেন (কিশোরগঞ্জ-৫), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), এএম নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), জাহিদ মালেক স্বপন (মানিকগঞ্জ-৩), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯),

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), একেএম রহমতুল্লাহ (ঢাকা-১১), আসাদুজ্জামান খাঁন কামাল (ঢাকা-১২), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), ইলিয়াস উদ্দিন মোল্লা (ঢাকা-১৬), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক (নরসিংদী-১), সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী-৩), অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪),

নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), একেএম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), কাজী জাফরউল্লাহ (ফরিদপুর-৪), লে. কর্নেল (অব) ফারুক খান (গোপালগঞ্জ-১), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১), শাজাহান খান (মাদারীপুর-২), একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), মির্জা আজম (জামালপুর-৩), রেজাউল করিম হিরা (জামালপুর-৫),

আতিউর রহমান আতিক (শেরপুর-১), মতিয়া চৌধুরী (শেরপুর-২), একেএম ফজলুল হক চান (শেরপুর-৩), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (ময়মনসিংহ-৬), ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), এমএ মান্নান (সুনামগঞ্জ-৩), মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), এডভোকেট মো. মাহবুব আলী (হবিগঞ্জ-৪), মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস (সিলেট-৩),

ইমরান আহমদ (সিলেট-৪), নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), সৈয়দা সায়রা মহসিন (মৌলভীবাজার-৩), অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (কুমিল্লা-৫), আ ক ম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা-৬), অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭), আ হ ম মুস্তফা কামাল লোটাস (কুমিল্লা-১০), মুজিবুল হক (কুমিল্লা-১১), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম (চাঁদপুর-২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), এইচএম ইব্রাহিম (নোয়াখালী-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫),

একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (চট্টগ্রাম-১৩), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ও বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান)।

২৩০ আসনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। সম্ভবত বাকি ৭০ আসন পাচ্ছেন মহাজোটের প্রার্থীরা। এই ঘোষণা আগামীকাল সোমবার দেয়া হবে। প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শেষে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, যাদের মনোনয়নপত্র দেয়া হয়েছে। তাদের কাছ মনোনয়ন প্রত্যাহারপত্রও নেয়া হয়েছে। কিছু কিছু আসনে টেকনিক্যাল কারণে দুইজনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে।

সূত্র- ইত্তেফাক

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। তৃতীয়বার দলীয় মনোনয়ন পাওয়ায় আলহাজ্ব এম এ মান্নান আওয়ামী লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একাদশ জাতীয় নির্বাচনের তফশীল ঘোষনার পূর্ব থেকেই জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এমন জল্পনা কল্পনায় ব্যাপক আলোচিত হয় এ আসনটি। অবশেষে রবিবার ২৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আলহাজ্ব এম এ মান্নানের হাতে দলীয় মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ তথা পুরো জেলা ব্যাপী উন্নয়নের রূপকার সৎ ও দক্ষ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন কারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদ নির্বাচনী এলাকায় পৌছলে সর্বস্থরের জনসাধারণ ও দলীয় নেতা কর্মীদের মধ্যে মহা আনন্দের সৃষ্টি হয়।

আর সেই অতীত থেকে আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের তৃতীয় বারের দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব এম এ মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতা কর্মীরা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ব হয়ে ইতো মধ্যে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মী সভা

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় নির্বাচনে (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার ২৫ নভেম্বর দুপুরে দলীয় কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতিক নৌকাকে বিজয়ী করে উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে অঙ্গীকার বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।

তিনি সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালানায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান সাদেক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,

সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জিল্লুর রশীদ লীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তৌরিছ মিয়া মাষ্টার,

আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, সহ-প্রচার সম্পাদক পাখি মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছির, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবেরী,

সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুইয়া, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, ছালেহ আহমদ, দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, এমদাদ আহমদ,

সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সহ-সম্পাদক রমজান আলী ছানা, দিদার আহমদ সুমন, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল বক্স, শিশু মিয়া, আসাদ মিয়া, মামুন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সুফি মিয়া, সাধারন সম্পাদক শাহ রুহেল,

যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে জামায়াত নেতা আব্দুস সালাম গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আব্দুস সালাম কে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। তিনি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধূয়া গ্রামের আশ্বাদ উল্ল্যার ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল আধূয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জামায়াতে ইসলামীর সক্রীয় নেতা আব্দুস সালাম মীরপুর ইউনিয়নের ৩৬নং আধূয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি।পুলিশ জানায় গ্রেফতারকৃত জামায়াত নেতা আব্দুস সালামের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। রবিবার ২৫ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জ.টুডে- বি ‍ডি নাথ

জগন্নাথপুরে মনাই মিয়া-মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের উদ্যোগে চার গুনী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া হাজি বাড়ির বাসিন্দা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্টিত মনাই মিয়া-মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক অবদান ও উন্নয়নমূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ চার গুনী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় বিদ্যালয়ের সভাপতি মো: সিজিল মিয়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আহমেদুল কবির, যুক্তরাষ্ট্র প্রবাসী আলী খান,

বিশিষ্ট শিক্ষানুরাগী আলী নেয়াজ ও হবিবপুর জনকল্যান ট্রাস্ট ইউকে সদস্য যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল মতিন লাকী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন

হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু, অভিভাবক সদস্য আখলিছ মিয়া, সান লাইফ কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক কবির উদ্দিন, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য কামাল হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক,

আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জিল্লুল হক ছানা, বিশিষ্ট সমাজসেবী আলকাব আলী, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল হোসেন, মোছাদ্দিক হোসেন, চম্পা রানী দেবনাথ, ছালেহ আহমদ প্রমূখ।

বক্তারা এলাকার শিক্ষা সহ অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করে যাওয়ায় সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার সহ পরিবারের সদস্যদের প্রতি অভিন্দন জানান।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা অহীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামী অহি যুক্তরাজ্যে থেকে দেশে প্রত্যবর্তন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ ও জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে অহি সিলেট ওসমানী বিমান বন্দর থেকে জগন্নাথপুর আসার পথে মীরপুর বাজার এলাকা থেকে মোটর সাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নাসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে সংবর্ধনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও যুগ্ন-সাধারন সম্পাদক তোহা চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী,

সহ-সভাপতি সুফি মিয়া, দক্ষিন সুনামগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি আবু ছালেহ জনি, ছাত্রলীগ নেতা লিপন আহমদ, আশরাফ হোসেন, কামরুল ইসলাম, ফরহাদ আহমদ, জুনেদ জিম্মাদার, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম আহমদ, জুনেদ আহমদ, মিছবা আহমদ, রনি আহমদ, রিপন মিয়া, পাপ্পু আহমদ, রনি রাজ, রয়েল মিয়া প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই, ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে বৃহস্পতিবার রাত আড়াইটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রাথমিক তথ্য ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।

জগন্নাথপুর বাজারের মা মোরগের আড়ৎ দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তেই আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে বলে জানাগেছে। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের লোকজন চিৎকার দেয়। বাজারটি থানা ভবনের

পাশে থাকায় চিৎকার শুনে দ্রুত থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতেৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। এসময় উপস্থিত লোকজনদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালান।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে রাত অনুমান সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে অগ্নিকান্ডে পৌর শহরের কেশবপুর এলাকার বাসিন্দা আলী নুরের মা মোরগের আড়তে ৫ লাখ টাকা,

উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা রাজন দেবের লোকনাথ ডিমের আড়তে ২লাখ টাকা ও পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা নজির আলীর ভাই ভাই সুজ দোকানে ৮লাখ টাকার মালামাল সহ টিনসেড দোকানঘরটি সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে যায়।

এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকান্ডের খবর আশ-পাশের মসজিদের মাইকগুলোতে প্রচার করা হলে জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন,

সহ সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শত শত লোকজন আগুন নেভাতে অগ্নিকান্ডস্থলে ছুটে আসেন। এসময় বাজারে হাজারো লোকের ভীড় জমে উঠে।

আগুনে দাউ দাউ করে পুড়ে যাওয়া দৃশ্যে দেখে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্ত চিৎকারে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এ বিষয়ে ক্ষতিগ্রস্থরা সঠিক কোন তথ্য জানাতে পারেননি।

অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আতংক সৃষ্টি হলে অধিকাংশ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্টানের মালামাল রাতেই নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখা যায়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন থাকায় ভয়াবহ আগ্নিকান্ডের কবল থেকে বাজারে অর্ধশতাধিক দোকানপাঠ রক্ষা পেয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে (২৮) পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহ জামালের

নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের কদমতলা এলাকার রাস্তা থেকে ১৫পিচ ইয়াবা ট্যবলেটসহ দুদু মিয়াকে গ্রেফতার করেছেন। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে এডভোকেট মাওলানা শাহীনুর পাশার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্ট:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনের জন্য কেন্দ্রীয় জমিয়ত নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার ( ২০ নভেম্বর) নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন

জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক শেখ শামছুল ইসলাম ও পৌর ছাত্র জমিয়তের সভাপতি রুহুল ইসলাম।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে পীর আজিম শাহ্ আল-চিশতীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ৯টায় খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ্ আল-চিশতীর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ইকড়ছই মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্টিত হয়।

খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ্ আল-চিশতীর সভাপতিত্বে ও মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইকড়ছই মাদ্রাসার শিক্ষক মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা বশির আহমদ, ইমাম মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল মমিন, মাওলানা আবুল হাসান,

ইমাম ক্বারী আশরাফ আলী, ইমাম মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আলী আসকর, ক্বারী আজিজুর রহমান, আব্দুল মুমিন, ইমাম নজরুল ইসলাম, মাওলানা মহি উদ্দিন মিছবাহ, ইউনুছ আহমদ, কবি মোবারক হোসেন, আনোয়ার হোসেন,

সাইদুর রহমান প্রমূখ। র‌্যালীতে পশ্চিম ভবানীপুর সমাজ কল্যান যুব সংঘসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে সহস্্রাধিক ধর্মপ্রান মুসলমান ও ভক্ত আশেকানগন অংশ গ্রহন করেন। পরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন পীর আজিম শাহ্ আল-চিশতী।

জগন্নাথপুর টুডে/১৮