স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। তৃতীয়বার দলীয় মনোনয়ন পাওয়ায় আলহাজ্ব এম এ মান্নান আওয়ামী লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একাদশ জাতীয় নির্বাচনের তফশীল ঘোষনার পূর্ব থেকেই জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এমন জল্পনা কল্পনায় ব্যাপক আলোচিত হয় এ আসনটি। অবশেষে রবিবার ২৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আলহাজ্ব এম এ মান্নানের হাতে দলীয় মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ তথা পুরো জেলা ব্যাপী উন্নয়নের রূপকার সৎ ও দক্ষ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন কারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদ নির্বাচনী এলাকায় পৌছলে সর্বস্থরের জনসাধারণ ও দলীয় নেতা কর্মীদের মধ্যে মহা আনন্দের সৃষ্টি হয়।
আর সেই অতীত থেকে আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের তৃতীয় বারের দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব এম এ মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতা কর্মীরা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ব হয়ে ইতো মধ্যে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।
জ.টুডে- বি ডি নাথ