স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া হাজি বাড়ির বাসিন্দা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রতিষ্টিত মনাই মিয়া-মাষ্টার মন্তেশ্বর আলী ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক অবদান ও উন্নয়নমূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ চার গুনী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় বিদ্যালয়ের সভাপতি মো: সিজিল মিয়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আহমেদুল কবির, যুক্তরাষ্ট্র প্রবাসী আলী খান,
বিশিষ্ট শিক্ষানুরাগী আলী নেয়াজ ও হবিবপুর জনকল্যান ট্রাস্ট ইউকে সদস্য যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল মতিন লাকী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন

হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু, অভিভাবক সদস্য আখলিছ মিয়া, সান লাইফ কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক কবির উদ্দিন, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য কামাল হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক,
আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জিল্লুল হক ছানা, বিশিষ্ট সমাজসেবী আলকাব আলী, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল হোসেন, মোছাদ্দিক হোসেন, চম্পা রানী দেবনাথ, ছালেহ আহমদ প্রমূখ।
বক্তারা এলাকার শিক্ষা সহ অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করে যাওয়ায় সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার সহ পরিবারের সদস্যদের প্রতি অভিন্দন জানান।
জগন্নাথপুর টুডে/১৮