জগন্নাথপুরে ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে ২ যুবক আহত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে শুক্রবার(০২ নভেম্বর) রাত ৮টায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে ছরিকাঘাতে ২ যুবক আহত হয়েছেন। আহতরা হলেন শ্রীধরপাশা গ্রামের আশিক মিয়ার ছেলে সোহাগ মিয়া(২২) মৃত মোজাম্মিল আলীর ছেলে জিলু মিয়া(৩৫) ।

আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকা জনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানাযায় শ্রীধরপাশা গ্রামের মখলিছ মিয়ার ছেলে নাঈম আহমদ (২০) ও একই পাড়ার আশিক মিয়ার ছেলে সোহাগ মিয়া(২২) তাদের আত্মীয় জাবেদ আলম কোরেশীর বাড়িতে বাংলো ঘরে ক্যারামবোড খেলছিল।

হঠাৎ ক্যারেমবোডের একটি গুটি হারিয়ে গেলে এনিয়ে নাঈম ও সোহাগের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা ও হাতাহাতির একপর্যায়ে নাঈম আহমদ ছোরা দিয়ে সোহাগ মিয়াকে উপর্যপরী ছুরিকাঘাত করতে থাকে এসময় সোহাগ মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে জিলু মিয়াকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সোহাগ মিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৪

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে এস আই অনুজ কুমারের নেতৃত্বে পুলিশ দল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে মো: বাচ্চু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের গোলজার মিয়ার ছেলে মো: রিয়াজ উদ্দিন, আব্দুর রহিমের ছেলে মো: এলাইছ মিয়া ও তসরফ মিয়ার ছেলে রাজ উদ্দিনকে গ্রেফতার করেছেন।

অভিযানে এস আই মো: সাইফুর রহমান, এস আই অনিক চন্দ্র দেব, এস আই আফছার আহমদ, এ এস আই মুক্তার হোসেন ও এ এস আই প্রনয় নাল উপস্থিত ছিলেন। থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে জনসভায় – প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জনগনের মনে আনন্দের সৃষ্টি হচ্ছে। একটি কুচক্রি মহল শান্তি প্রিয় বাংলাদেশ কে অস্তিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তিনি বলেন আমাদের সঠিক সিদ্বান্ত নিতে হবে, যে ভাবে স্বাধীনতা যুদ্ধে সঠিক সিদ্বান্ত নেয়া হয়েছিল ঠিক সে ভাবেই আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রগতিতে জনগনকে সঠিক সিদ্বান্ত নিয়ে সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।

বৃহস্পতিবার(০১ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১কোটি ৮লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোওয়ার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, ইউআরসি ইন্সট্রাক্টর হারুন অর রশীদ চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষা অফিসার রাফর্রু চাই মারমা, থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে, শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দেশকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন অন্য কোন মার পেছে না গিয়ে কোন ভোট চালে না গিয়ে সুজা সরল সিরাতুল মুস্তাকিম সরল পথ সোজা পথ সাদা মনের পথ আমাদের স্বাধীনতার দল মা বোনদের ইজ্জত রক্ষা কারি দল আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন ইতো মধ্যে দক্ষিণ সুনামগঞ্জে শতভাগ বিদ্যুৎ সম্পন্ন হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা গতকাল দক্ষিণ সুনামগঞ্জ সহ দেশের ১শ২০টি উপজেলায় শত ভাগ বিদ্যুৎ উদ্বোধন করেছেন।

এবছরের মধ্যেই জগন্নাথপুর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সম্পন্ন হবে। তিনি জগন্নাথপুরের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি প্রসঙ্গে বলেন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ গুলোতে গুণগত মানের শিক্ষা দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এছাড়াও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সুনাম অর্জন করায় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর প্রতি অভিন্দন জানান। তিনি জগন্নাথপুরের প্রতিটি উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন আমার বয়স হয়ে গেছে এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন হতে পারে, আমি আপনাদের সেবক হয়ে জীবনের বাকি দিন গুলো কাটাতে চাই।

আপনাদের দিলটা পরিস্কার করে মায়া ও সম্মানের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে মায়া ও সম্মানের প্রতিক নৌকাকে মায়া করে আওয়ামী লীগকে ভোট দিতে সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আনহার মিয়া পীর, জেলা আওয়ামী লীগ সদস্য জেলা পরিষদ সদস্য ছিক্কা এলাকার বাসিন্দা হাজি মাহতাবুল হাসান সমুজ,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা যুবলীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না।

ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আলহাজ্ব আব্দুল খালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের এসএমসির শিক্ষানুরাগী সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের নির্বাহী সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, জেলা ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ প্রমূখ।

শুরুতে পবিত্র কোরাআন থেকে তিলাওয়াত করেন মাওলানা এহিয়া আহমদ, গীতাপাঠ করেন মানিক দেব নাথ সাধু। এদিকে জনসভাস্থলে সহশ্রাধিক জনতার উপস্থিতি থাকলেও খন্ড খন্ড নৌকার মিছিল নিয়ে দলীয় কর্মীরা সভাস্থলে যোগদান করেন। এসময় নৌকা, শেখ হাসিনা, এম এ মান্নান মূহুরমু শ্লোগানে জনসভাস্থল আনন্দ মুখর হয়ে উঠে। প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান শেখ হাসিনার উন্নয়নের দীর্ঘ বক্তব্যের পর আঞ্চলিক ভাষায় গ্রামীন জীবন যাত্রার স্মৃতি ও আবেগময় বক্তব্যে উপস্থিত হাজারো নারী পুরুষরা শ্লোগানে জনসভাস্থল মুখরিত করে তুলেন।

জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি তহুর আলী, সহ দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজের গভর্নিংবর্ডির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুশ শহিদ, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রশিদ লিল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরুজ আলী, দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান সাদেক, হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল হক মেম্বার,

জগন্নাথপুর ব্রিটিশবাংলা এডুকেশন ট্রাষ্ট্রের ট্রাষ্টী আওয়ামী লীগ নেতা আব্দুন নুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল, সহ সভাপতি মো: নুরুল হক, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছির, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশি কান্ত গোপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইউনুছ আলী, আওয়ামী লীগ নেতা আবুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল খয়ের, নেছাওর মিয়া, সেলিম আহমদ,

রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ ভট্রাচার্য্য, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, শ্রীরামশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আলমগীর হোসেন, রতিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চক্রবর্তী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ,

উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ছালেহ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবেদ খাঁন, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, সহ সম্পাদক রমজান আলী ছানা, ফারুক কামাল কামালী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তোহা চৌধুরী, সায়মন হোসেন রুমেন, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, ফরহাদ আহমদ, গোলাম কিবরিয়া, জুবেদ আহমদ, দপ্তর সম্পাদক মুন্না মিয়া প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বৃহস্পতিবার জগন্নাথপুরে আসছেন

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ৩দিনের বিভিন্ন কর্মসূচিতে জগন্নাথপুরে আসছেন। প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বৃহস্পতিবার (১ নভেম্বর)দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় যোগদান করবেন।

শুক্রবার (২ নভেম্বর) দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর-এরালিয়া বাজার রাস্তা উদ্বোধন, পাগলা-জগন্নাথপুর সড়ক হতে খাসিলা আখড়া ও সৈয়দ বাড়ি মসজিদ রাস্তা উদ্বোধন, পাড়ারগাঁও- সাতগাছী রাস্তা এবং সাঙ্গিয়ারগাঁও-ঘিপুরা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

শনিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগদান, সকাল ১১টায় উত্তর জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্টানে যোগদান শেষে বেলা ২টায় পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্টিত

স্টাফ রির্পোট:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান( এমডিভি) কার্যক্রমের লক্ষ্যে জগন্নাথপুরে অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বলা হয় জলাতঙ্ক একটি ভয়ংকর মরনব্যাধি এরোগে মৃত্যুর হার শতভাগ।

জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল ,শিয়াল, বেজী, বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এরোগ হতে পারে। ২০১৬ সালের মধ্যে জলাতংক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৯০ ভাগ কমিয়ে আনা এবং ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচি বাস্তবায়ন চলছে।

বাংলাদেশের সকল জেলায় ৬৬টি জলাতঙ্ক নিয়ন্ত্রন নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর আধুনিক ব্যবস্থাপনা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বিনা মূল্যে সরবরাহ কর হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ ব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান

(এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের ৬৩টি জেলা সদর পৌরসভা ও ৯টি সিটি কর্পোরেশন এবং ৬টি জেলার সকল উপজেলা ছাড়াও ২০ পৃথক উপজেলায় ১ম রাউন্ড এবং সমগ্র গাইবান্ধা জেলা, গাজীপুর সিটি কর্পোরেশন ২য় রাউন্ড ও কক্সবাজার ও সাতক্ষীরা জেলা সদর পৌরসভায় ৩ রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় ৬ লক্ষ ২৯ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। সকলে মিলে জলাতঙ্কের বিরুদ্ধে লড়াই করি দেশকে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত করি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিনের সভাপতিত্বে ও এমডিভি সুপারভাইজার আমজাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি প্রমূখ।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সকাল সাড়ে ১১ টায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের জনকল্যাণ মূলক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের ভিডিও তথ্যচিত্র প্রর্দশন করা হয়েছে।

বিকেল ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিপ্লীরা সংগীত পরিবেশন করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,

সমবায় অফিসার দোলোয়ার হোসেন, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার, অফিস সহকারী ফয়সল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন, সহ সভাপতি সালেহ আহমদ, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২ ॥ ইয়াবা উদ্ধার

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নারী র্নিযাতন মামলা ও আসামী আনোয়ার হোসেন ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আজিজুর রহমান কে (১৮) গ্রেফতার করেছে। সোমবার(২৯ অক্টোবর) রাতে থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল ঘোষগাঁও গ্রাম থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন কে গ্রেফতার করেছেন। ধৃত আনোয়ার উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের হাজী আচদ্দর আলীর ছেলে । এদিকে এস আই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ দল চিলাউড়া বাজার থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট আজিজুর রহমান কে (১৮) গ্যেফতার করেছেন। ধৃত মাদক ব্যবসায়ী আজিজুর পৌর শহরের শেরপুর গ্রামের দুদু মিয়ার ছেলে । থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে ১২তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষা বৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন “সে ফাউন্ডেশনের সার্বিক তত্তাবধানে ১২তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষা বৃত্তি ২০১৭ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বৃত্তি বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বলেছেন প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি এবং সব শিক্ষার বুনিয়াদ।

শিক্ষার উন্নয়নের সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের ইংরেজী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। অভিভাকদের সচেতন হতে হবে। আমাদের কোমলমতি শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি সে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বৃত্তি চালু রাখায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহেদ রাহমানসহ ফাউন্ডেশনের সদস্যদের অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরে শিক্ষা বিস্তারে অন্যান্য ট্রাস্ট ও সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

সে ফউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী,

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সে ফাউন্ডেশনের উপদেষ্টা বিনয় কুমার সরকার। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সে ফাউন্ডেশনের সদস্য সুজেল আহমেদ তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম,

আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমদ, প্রবাসী সোহেল আহমদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য চুনু মিয়া কামালী, এলাইছ মিয়া, শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসরাইল আহমদ, আবিরুজ্জামান খান প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শ শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ আল রাফি, গীতা পাঠ করেন শান্তা রায়। পরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমসহ অতিথিবৃন্দ।

জগন্নাথপুর টুডে/১৮

শ্রমিকদের কর্মবিরতির প্রথম দিনে অচল জগন্নাথপুর

স্টাফ রিপোর্ট:
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে শ্রমিকদের কর্মবিরতি পালন করা হয়েছে।  রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৪৮ঘন্টার কর্মবিরতির প্রথম দিন অচল হয়ে পড়ে জগন্নাথপুর। কর্মবিরতিতে দূর্ভোগ শুরু হয়েছে দুরপাল্লার যাত্রীদের।

জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন মোড় গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কর্মবিরতির সমর্থনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

অটোরিক্্রা সিএনজি পূর্বপাড় শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরের সভাপতিত্বে ও সেক্রেটারী নুর আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সেক্রেটারী রেজন মিয়া, ট্রাক সমিতির সভাপতি ফয়জুন্নুর মিয়া, সেক্রেটারী শফিক মিয়া, লাইটেস সমিতির সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারী রুনু মিয়া, অটোরিক্্রা সিএনজি হেলিপ্যাড শ্রমিক সমিতির সভাপতি মুকিত মিয়া,

সেক্রেটারী আল-মমিন, পশ্চিমপাড় সমিতির সভাপতি আজাদ আলী ভুইয়া, সেক্রেটারী ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় সব ধরনের মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদন্ড ৫ লাখ টাকা করা যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।

ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেনী করতে হবে। ওয়েস্কেলে ( ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ দাবি গুলো না মানা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে শ্রমিকদের ৪৮ ঘন্টা কর্মবিরতির প্রথম দিনে ব্যাংক, বীমা, অফিস, আদালত ও দোকানপাঠ খোলা থাকলেও জনসাধারনের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

জগন্নাথপুর টুডে/১৮

র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে¡ একটি অভিযানিক দল শনিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মেওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মস্তান আলীর ভাড়া বাড়ির সামনে থেকে ৩০ বোতল বিভিন্ন ধরনের বিদেশী মদসহ রুমানা বেগম (৩২) কে আটক করেছে।

আটককৃত রুমানা বেগম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ভাটুআইল গ্রামের জুবায়ের আহম্মদ রাজা মিয়ার স্ত্রী। র‌্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমানার নিকট থেকে ১৬ টি কাঁচের বোতল ভর্তি তরল ADDICTION, RARE WHISKY বিদেশী মদ , ১২ টি কাঁচের বোতল ভর্তি তরল REGAL TALONS (WHISKY)  ও ২ টি কাঁচের বোতল ভর্তি তরল Mc Dowell’s NO 1 LUXURY PREMIUM WHISKY, (বিদেশী মদ) উদ্ধার করা হয়।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক দ্রব্য সংগ্রহ করে এবং নিজ হেফাজতে রেখে বিক্রয় করে থাকে বলে জানায়। রুমানা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসি জানায়। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/১৮