০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে ২ যুবক আহত

  • Update Time : ১০:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
  • / 829

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে শুক্রবার(০২ নভেম্বর) রাত ৮টায় ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে ছরিকাঘাতে ২ যুবক আহত হয়েছেন। আহতরা হলেন শ্রীধরপাশা গ্রামের আশিক মিয়ার ছেলে সোহাগ মিয়া(২২) মৃত মোজাম্মিল আলীর ছেলে জিলু মিয়া(৩৫) ।

আহতদের প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকা জনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানাযায় শ্রীধরপাশা গ্রামের মখলিছ মিয়ার ছেলে নাঈম আহমদ (২০) ও একই পাড়ার আশিক মিয়ার ছেলে সোহাগ মিয়া(২২) তাদের আত্মীয় জাবেদ আলম কোরেশীর বাড়িতে বাংলো ঘরে ক্যারামবোড খেলছিল।

হঠাৎ ক্যারেমবোডের একটি গুটি হারিয়ে গেলে এনিয়ে নাঈম ও সোহাগের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা ও হাতাহাতির একপর্যায়ে নাঈম আহমদ ছোরা দিয়ে সোহাগ মিয়াকে উপর্যপরী ছুরিকাঘাত করতে থাকে এসময় সোহাগ মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে জিলু মিয়াকেও ছুরিকাঘাত করে আহত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সোহাগ মিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

জ.টুডে- বি ডি নাথ

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে ২ যুবক আহত

Update Time : ১০:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮