জগন্নাথপুরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্টিত

স্টাফ রির্পোট:
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান( এমডিভি) কার্যক্রমের লক্ষ্যে জগন্নাথপুরে অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার(৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বলা হয় জলাতঙ্ক একটি ভয়ংকর মরনব্যাধি এরোগে মৃত্যুর হার শতভাগ।

জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল ,শিয়াল, বেজী, বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এরোগ হতে পারে। ২০১৬ সালের মধ্যে জলাতংক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৯০ ভাগ কমিয়ে আনা এবং ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচি বাস্তবায়ন চলছে।

বাংলাদেশের সকল জেলায় ৬৬টি জলাতঙ্ক নিয়ন্ত্রন নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্র থেকে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর আধুনিক ব্যবস্থাপনা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা বিনা মূল্যে সরবরাহ কর হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ ব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান

(এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের ৬৩টি জেলা সদর পৌরসভা ও ৯টি সিটি কর্পোরেশন এবং ৬টি জেলার সকল উপজেলা ছাড়াও ২০ পৃথক উপজেলায় ১ম রাউন্ড এবং সমগ্র গাইবান্ধা জেলা, গাজীপুর সিটি কর্পোরেশন ২য় রাউন্ড ও কক্সবাজার ও সাতক্ষীরা জেলা সদর পৌরসভায় ৩ রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় ৬ লক্ষ ২৯ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। সকলে মিলে জলাতঙ্কের বিরুদ্ধে লড়াই করি দেশকে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত করি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিনের সভাপতিত্বে ও এমডিভি সুপারভাইজার আমজাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি প্রমূখ।

জ.টুডে-বি ডি নাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *