ব্রিটেনে এমবিই খেতাবে ভূষিত সিলেটের পলি ইসলাম

যুক্তরাজ্য প্রতিনিধি :  

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক পলি ইসলাম নতুন বছরে এমবিই (মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার) খেতাবে ভূষিত হয়েছেন। জনহিতকর কাজের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার জন্য তাঁকে এই খেতাব দেয়া হয়। ব্রিটেনের রানির জন্মদিন ও নববর্ষে বিভিন্ন ক্যাটাগরির খেতাব প্রদান করা হয়। এরই অংশ হিসেবে তিনি এই খেতাব পেয়েছেন।

যুক্তরাজ্যের লুটনের বাসিন্দা পলি ইসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সদস্য জনাব মনোজ্জির আলী’র মেয়ে এবং গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামের আইনজীবী লুটন শহরের বাসিন্দা ব্যারিস্টার মঈনুল ইসলাম আহাদ এর সহধর্মিণী।

জগন্নাথপুর টুডে-১৯

সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)।বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জগন্নাথপুর টুডে-১৯

শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা

ডেস্ক নিউজ:

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও শপথ বাক্য পাঠ করেন।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৯৮ জনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে তাদের নাম-ঠিকানাসহ মঙ্গলবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ফলাফলের গেজেটে তারিখ রয়েছে ১ জানুয়ারি ২০১৯। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, এই গেজেট গতকাল সকালে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়া হয়। ইসির পাঠানো গেজেট হাতে পাওয়ার পর এমপিদের শপথ পড়ানোর সময় নির্ধারণ করে সংসদ সচিবালয়।

অন্য সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর আগে আবারও এমপি নির্বাচিত হওয়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্পিকারের কার্যালয় ও সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথমে শপথ নেন। এরপর ক্রমানুসারে অন্যদের শপথ নেয়ার কথা। শপথগ্রহণ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হয়।

দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। গোলযোগের কারণে ব্রাহ্মণবড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনটির ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফল ঘোষণা করে ইসি। আর ভোটগ্রহণের আগে গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। এই আসনে ইসি নতুন করে তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ করবে।

গেজেট হওয়া ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগসহ মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। মহাজোটের মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দল এবং এইচএম এরশাদের জাতীয় পার্টি (জাপা) ও অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রয়েছে। জাপা ২২টি ও বিকল্পধারা ২টি আসন পেয়েছে। নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এবারের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন; এরমধ্যে বিএনপি দলীয় প্রার্থীরা জিতেছেন ৫টি আসনে, আর ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের ২ জন প্রার্থী জয়ী হন। এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থী রবিবারের ভোটে বিজয়ী হন।

জগন্নাথপুর পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিশেষ ট্রাইবুন্যাল মামলার পলাতক আসামী আব্দুন নুর কে (৫০) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার(৩ জানুয়ারি) জগন্নাথপুর থানার এ এস আই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল কাতিয়া এলাকার অভিযান চালিয়ে বিশেষ ট্রাইবুন্যাল মামলা নং ৫০৪/১৭ এর পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার পাইল গাঁও ইউনিয়নের কাতিয়া ওলইতলী গ্রামের আচাধন উল্লার ছেলে আব্দুন নুর(৫০)কে গ্রেফতার করেছেন।

থানা অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃত আব্দুন নুরকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে ।

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
গত ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বৃহস্পতিবার ৩ জানুয়ারী শপথ অনুষ্টানে প্রথমে নিজেই শপথ বাক্য পাঠ করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। পরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ মহাজোটের নব নির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।

এছাড়াও ৩জন স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। প্রসঙ্গত: ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা তৃতীয় বারের মতো সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। শততা ও দক্ষতার সাথে নাগরিক দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলাবাসী আলহাজ্ব এম এ মান্নানকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশায় রয়েছেন।

জগন্নাথপুর টুডে-১৯

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে প্রতিমন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা প্রদান করেন।

ফুলেল শুভেচ্ছায় আনন্দময় মূহুর্তে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সর্বস্থরের নাগরিক আমার প্রাণ। আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। প্রবাস থেকে বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি অনেক শুভাকাংখী আমার নির্বাচনী ক্যাম্পেইনে যোগ দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। তিনি দক্ষতার সাথে সরকারের অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া প্রার্থনা করেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, সারা দেশে জনগন উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছে। এ বিজয় বাংলার মানুষের বিজয়, দেশবাসী জননেত্রী শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে। জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জের জনগন তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করেছেন। তিনি নব নির্বাচিত সংসদ সদস্য প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের দীর্ঘাযু কামনা করেন।

প্রতিনিধি দলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া, সহ প্রচার সম্পাদক লুতফুর রহমান ছায়াদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, শ্রমিকলীগ নেতা শামসুল চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির প্রমূখ।

জগন্নাথপুর টুডে-১৯

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
বিপুল উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থী ও অভিভাবদের আনন্দমূখর পরিবেশে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন পূর্ব আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্যে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবী আকমল খাঁন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উন্নয়নের গনজোয়ার সুষ্টি করেছেন।

কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে বই উপহার দেয়ায় দেশে শিক্ষার হার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন নিরক্ষর, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্টায় দেশের জনগন আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। তিনি শিশুদের গুনগত মানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাসেল তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, শাহীনুর রহমান, ইউনুস মিয়া প্রমূখ। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের সভাপতি আকমল খাঁন সহ শিক্ষক ও কমিটির সদস্য বৃন্দ।

জগন্নাথপুর টুডে-১৯

জগন্নাথপুরের ইসহাকপুর গ্রামের কৃতি সন্তান কবি ও লেখক দ্বীন মুহাম্মদ আরজুমন্দ আলীর সাত সন্তান ব্রিটেনে ডিগ্রী অর্জন

স্টাফ রিপোর্ট:
সু-শিক্ষার মাধ্যমেই আদর্শ সন্তান তৈরী সহজ ও সম্ভব, গর্বিত পিতা মাতা দেশ ও জাতির গৌরব। জাতির আদর্শ হচ্ছে শিক্ষিত সন্তান। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ইসহাকপুর এলাকার কৃতি সন্তান কবি ও লেখক দ্বীন মুহাম্মদ আরজুমন্দ আলী ও গৃহিনী আনোয়ারা বেগমের সাত সন্তান ব্রিটেনে উচ্চ শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনুকরনীয় দৃষ্টান্ত রেখেছে ব্রিটেনে বসবাসরত এই পরিবারটি। বেডফোর্ডের বাসিন্দা দ্বীন মোহাম্মদ আরজুমন্দ আলীর আট সন্তানের সাত জনই এখন গ্র্যাজুয়েট।

তারা যুক্তরাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে বিভিন্ন বিষয়ে পারর্দশীতার সাথে ডিগ্রী অর্জন করে কর্ম জীবনে নিজেদের নিয়োজিত করে সাফল্য সৃষ্টি করেছেন। আরজুমন্দ আলীর বড় ছেলে প্রকৌশলী জাহাঙ্গীর আলম বর্তমানে টাওয়ার হ্যামলেট্স এলাকায় একটি প্রতিষ্টানে কাজ করছেন। দ্বিতীয় ছেলে নাহিবুর রহমান র্রুনেল ইনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন প্র্যাকটিসিং সলিসিটর হিসেবে কাজ করছেন। তৃতীয় ছেলে মুহিবুর আলম বার্কলেস ব্যাংক কর্মকর্তা।

মুহিবুর আলম বেডফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রটেকনোলজি বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। চতুর্র্থ মেয়ে ফারহানা বেগম লন্ডনের একটি ঔষধ কোম্পানীতে কাজ করছেন। ফারহানা কিংস কলেজ থেকে ফার্মাকোলজিতে বিএসসি ডিগ্রি লাভ করেন।পঞ্চশ মেয়ে রুকসানা বেগম কিংস কলেজ থেকে পলিটিক্স-এ বিএ ডিগ্রি অর্জন করেছেন। ষষ্ট ছেলে নাঈম আলী একটি চক্ষু চিকিৎসা ক্লিনিকে কাজ করছেন। নাঈম কুঈন মেরি ইউনিভার্সিটি থেকে জিও গ্রাফী এন্ড জিওলজিতে বিএসসি ডিগ্রি লাভ করেন।

সপ্তম ছেলে মনসুর আলম রয়েল হলওয়ে ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফীতে বিএ ডিগ্রি অর্জন করে বর্তমানে মাষ্টার্সে অধ্যয়ন করছেন। কনিষ্ট মেয়ে হাসিনা বেগমও ডিগ্রি অর্জনে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। চাকুরীর পাশাপাশি আরজুমন্দ আলীর সন্তানরা বর্তমানে বেডফোর্ড এলাকায় ৫শ হাজার পাউন্ড ব্যয়ে বিভার গ্রিল নামে একটি যৌথ ব্যবসা প্রতিষ্টান গড়ে তুলেছেন। এতে ব্রিটেনের নানা দেশের নানা স্বাদ ও গন্ধের খাবার ছাড়াও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া আরজুমন্দ আলীর একটি টেকওয়ে রয়েছে। দ্বীন মোহাম্মদ আরজুমন্দ আলী ১৩বছর বয়সে ১৯৬৬ সালে পিতার সাথে ব্রিটেনে যান। সন্তানদের সাফল্যে তিনি বলেন আমি চাই আমার পরিবারের মতো প্রবাসে বাংলাদেশী প্রতিটি পরিবার উজ্জল হোক। প্রতিজন বাবা মা আমাদের মতো গর্বিতবোধ করুন এই প্রত্যাশা করছি।

জগন্নাথপুর টুডে-১৯

জগন্নাথপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব


স্টাফ রিপোর্ট:
সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতে বই উৎসব অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার(১ জানুয়ারী) সকাল ১০টায় পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম।

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধনী অনুষ্টানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেছেন সরকার শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে দেশে উন্নয়নের মহাজাগরণ সৃষ্টি হয়েছে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির যুগে মেধাভিত্তিক শিক্ষার্জনের আহবান জানিয়ে এক্ষেত্রে শিক্ষক অভিভাবকদের অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হাজি ছায়াদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গুরুপদ সুত্রধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রাজিবুল হাসান, মো: হাবিবুর রহমান, জনি রঞ্জন দে, আনোয়ার হোসেন, অশোক রঞ্জন দাস, জিয়াউর রহমান প্রমূখ। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

জগন্নাথপুর টুডে-১৯

নতুন সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার

আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীরা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ খবর জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এর আগে গত ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে রেকর্ড জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৬৫টি আসন। তাদের জোটসঙ্গী জাতীয় পার্টির পেয়েছে ২২টি আসন। অন্যদিকে বিরোধী শক্তি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জিতেছেন মাত্র ৭টি আসনে। এছাড়াও ৫ জায়গায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

সুত্র-ইত্তেফাক