স্টাফ রিপোর্ট:
বিপুল উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থী ও অভিভাবদের আনন্দমূখর পরিবেশে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন পূর্ব আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্যে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবী আকমল খাঁন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উন্নয়নের গনজোয়ার সুষ্টি করেছেন।
কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে বই উপহার দেয়ায় দেশে শিক্ষার হার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন নিরক্ষর, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্টায় দেশের জনগন আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। তিনি শিশুদের গুনগত মানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাসেল তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, শাহীনুর রহমান, ইউনুস মিয়া প্রমূখ। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের সভাপতি আকমল খাঁন সহ শিক্ষক ও কমিটির সদস্য বৃন্দ।
জগন্নাথপুর টুডে-১৯