মো.আব্দুল হাই:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ এম.এ মান্নান জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জবাসীর কল্যাণে আমার জীবন উৎসর্গ করতে চাই উল্লেখ করে বলেছেন এই বাংলাদেশ এখন আর সেই কংলকের নয়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ।
তিনি বলেন আমাদের স্বাধীন বাংলাদেশকে নিয়ে বিশ্ব গর্ব করছে উল্লেখ করে বলেন, আগে শুনতাম প্রবাসে কাজ না করলেও সরকার নাগরিকদের ভাতা দেয় এখন সেটা শুধু প্রবাসে নয় বাংলাদেশেও কাজ না করলে ভাতা দেয়া হচ্ছে।
মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এখন বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন যেমন মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ব ভাতা, ভিক্ষুক পূরনবাসন এবং অসহায় দরিদ্রদের গৃহ নির্মাণ ভুমিহীনদের ভুমি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি চালু করেছেন।
ফলে আমাদের মহান নেত্রী জাতী সংঘের পুরস্কারে ভুষিত হয়েছেন। তিনি রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর বাজারে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপজেলা আওয়ামীলীগের সদস্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, প্রতিমন্ত্রীর ছেলে শাদাত মান্নান অভি।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোতালিব চৌধুরী সেবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আলা উদ্দিন, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য পরতাব মিয়া,
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুর মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সুফি মিয়া, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিছবা আহমেদ,
যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাসসুল ইসলাম, যুগ্ম আহবায়ক বিদ্যুৎ দাশ, নিয়ামুল হাসান রাজিব, জহিরুল ইসলাম প্রমুখ। প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্টে নিয়ে যেতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায়
শেখ হাসিনাকে ক্ষমতার নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী জনগনকে স্বাক্ষী রেখে বলেন আপনারাই বলুন আমি বিগত ৯ বছরে আপনাদের কল্যানে কতটুকু কাজ করেছি। আমি দূর্নীতি অনিয়ম পছন্দ করিনা। আমার ঈমান সততা দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনগুলো আপনাদের সাথে কাটিয়ে যেতে চাই। আমার কোন চাওয়া পাওয়া নেই,
আমার একটাই চাওয়া সেটি হলো আপনাদের স্থেহ ভালবাসা।তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে বলেন আমার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্ট আছেন। আশা করি আপনাদের সেবা করার জন্য আবারও আমাকে সুযোগ দেয়া হবে। তবে তিনি এলাকাবাসীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের দাবী প্রসঙ্গে বলেন আমি ক্ষমতায় না থাকলেও আপনাদের দাবী পূরণে আমার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশে বলেন আওয়ামীলীগ যারা করছেন তারা নিস্বার্থ ভাবে করছেন, কোন কিছু পাওয়ার আশায় দল করছেন না। আমাদেরকে বিশ^াস ও সাহসের সঙ্গে কাজ করে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের প্রচারনা এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, আওয়ামীলীগ নেতা জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি মো.আব্দুল নুর, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য মো.মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামীলীগ নেতা মো.হারুন মিয়া ভুইয়া, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি সালেহ আহমদ প্রমুখ।
এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৭০ লাখ টাকা ব্যায়ে নির্মিত ১তলা ভবনের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী আলহাজ এম.এ মান্নান। বিদ্যালয়ে আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ এম.এ মান্নান বলেছেন শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
সারা দেশে স্কুল কলেজ সরকারী করন করা হচ্ছে। তিনি দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নিবাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় নিয়ে আসতে সর্বস্থরের জনসাধারনের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া,
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, প্রতিমন্ত্রীর ছেলে যুক্তরাজ্যের ব্রাকলিস ব্যাংকের এমডি শাদাত মান্নান অভি। পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি মনির উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধীর রঞ্জন দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোতালিব চৌধুরী সেবু, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহমিনা জাহান।
জগন্নাথপুর টুডে/এইচ কে