০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫
- Update Time : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
- / 927
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার (১৫সেপ্টম্বর) থানার এস আই লুৎফুর রহমান, এস আই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী, এস আই আতিকুল আলম খন্দকার, এস আই আফছার আহমদ, এ এস আই প্রনয় নাল, এ এস আই মোক্তার হোসেন,
এ এস আই শাহীন চৌধুরী সহ একদল পুলিশ উপজেলার রানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী রানীগঞ্জ ইউনিয়নের নারকেলতলা গ্রামের মইম মিয়ার ছেলে জহির মিয়া (২৫), মৃত ছোরাব উল্ল্যার ছেলে অজিন মিয়া (৪৮), মইম মিয়া (৬০), ছাব্বির মিয়া (২৮), নুনু মিয়ার ছেলে মিলাদ মিয়াকে (২০) গ্রেফতার করেছেন। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর চৌধুরী জানান গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।
জ:টুডে/ বিপ্লব













