প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান : জগন্নাথপুরে আনসার ভিডিপি ব্যাংক স্থাপনের প্রতিশ্রুতি

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের অতি গুরুত্ব পূর্ন একটি বাহিনী, প্রতিটি নির্বাচনে দায়িত্ব পালনের পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেবামূলক কাজে তাদের অবদান প্রশংসনীয়। পরিশ্রমের তুলনায় তাদের পর্যাপ্ত ভাতা নেই তবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাদের কল্যানের জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহন করেছেন।

আগামীতে ক্ষমতায় গেলে তাদের সকল দাবী পূরনে শেখ হাসিনা কাজ করবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী আনসার ভিডিপিদের দাবীর প্রেক্ষিতে জগন্নাথপুর উপজেলায় আনসার ভিডিপি ব্যাংকস স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়াও শীগ্রই জগন্নাথপুর পৌর শহরে ৬তলা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মানের কাজ শুরু করা হবে। প্রতিমন্ত্রী বিগত ১০ বছরে জনগনের কল্যাণে নানা মূখী উন্নয়ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরে বলেন জানিনা আপনাদের কতটুকু সেবা দিতে পেরেছি তবে আমার জানা মতে আমি কারো সাথে বেঈমানী করিনি, কারো সম্পদ তছনছ করিনি,

সরকার এবং আপনাদের কোনো সম্পদ আমি নষ্ট করিনাই, আমি কোন প্রকার অন্যায় ভাবে সুবিদা নিয়েছি এমন প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে চলে যাবো, তিনি তার কর্ম তৎপরতায় এবং জনগনের সেবক হয়ে বাকি দিন গুলো কাটিয়ে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন আপনাদের কাছে আমার অনুরোধ আগে যে ভাবে আপনারা আমাকে স্নেহ করেছেন ঠিক তেমনি এখনও করছেন ভবিষতেও করবেন।আগামী যে কয়দিন জীবিত আছি যদি আমি সৎ পথে থাকি ঈমান টিক থাকে আপনাদের অসম্মান না করি,

আপনাদের মর্যাদা রক্ষা করে থাকি তাহলে আপনাদের স্নেহ দিয়ে হৃদয়ের মনিকোঠায় আমাকে স্থান করে রাখবেন এ প্রত্যাশায় প্রতিমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান। তিনি শনিবার(১৫ সেপ্টম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারে উপজেলার ৫শতাধিক আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মো: জয়নাল আবেদীনের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ব্রাকলিস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমন্ত্রী এম, এ মান্নানের তনয় শাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ আব্দুল আলী, আনসার ভিডিপি দলনেত্রী সাবেক ইউপি সদস্যা শিউলী আক্তার প্রমূখ। প্রতিমন্ত্রী আরো বলেন একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, আমি নাকি সব উন্নয়ন দক্ষিণ সুনামগঞ্জে করেছি, তিনি অপপ্রচার কারীদের চ্যালেঞ্জ ছুড়ে জনগনের উদ্দেশে বলেন আপনারা অডিট করে দেখুন জগন্নাথপুরে কত ব্যয় করেছি আর দক্ষিণ সুনামগঞ্জে কত ব্যয় করেছি।

এসব উন্নয়নের মধ্যে সব চেয়ে বেশি ব্যয় করেছি জগন্নাথপুর উপজেলায় যার একমাত্র প্রমাণ রানীগঞ্জ সেতু। প্রতিমন্ত্রী আরো বলেন শেখ হাসিনা দেশে উন্নয়নের যে জোয়ার এনেছেন চারদিকে এখন শুধু উন্নয়নের জাগরন সৃষ্টি হয়েছে। তিনি বলেন বাংলাদেশ এখন আনন্দের দেশ, এখন আর দুঃখের দেশ নয়, আমাদের দেশ এখন পরিবর্তনশীল বাংলাদেশ। তিনি অনক্য ভেদাভেদ পরহিংসা পরনিন্দা সংকির্ন মনের পরিচয় দূর করে দেশ ও জনগনের স্বার্থে কাজ করতে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে উল্লেখ করে বলেন আগামী জাতীয় নির্বাচনে আমাদের মহান নেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় নিয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: শাহাদাত হোসেন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহুর আলী, সহ দপ্তর সম্পাদক ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আকমল খাঁন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া,

আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহার, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,

সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম, যুবলীগ নেতা নুর আলম, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন হোসেন রুমেন, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রজন্ম লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম অমিত প্রমূখ। পরে ৫ শতাধীক আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মধ্যে বিভিন্ন পন্যের উপহার সামগ্রী বিতরণ করেছেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান। এদিকে আঞ্জুমানে আল ইসলাহর সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ।

জ:টুডে/বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *