০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্টিত

  • Update Time : ১২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • / 1162

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ( ১৬ সেপ্টেম্বর) মীরপুর বাজারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে উল্লেখ করে বলেন উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

তিনি বলেন বঙ্গঁবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার বিজয় মানে বাংলার জনগনের বিজয়। তিনি জগন্নাথপুর -দক্ষিন সুনামগঞ্জ আসনে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের বিকল্প নেই উল্লেখ করে বলেন এম এ মান্নান হচ্ছেন একজন সৎ আদর্শবান ও দলের নিবেদিত প্রান। তিনি নির্বাচনে প্রস্তুতি গ্রহনে

এবং সরকারের উন্নয়নের প্রচারনা চালিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া।

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক বাবুল আহমদ ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, আওয়ামী লীগ নেতা সুরুজ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম,

সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, সাধারন সম্পাদক শাহ রুয়েল, যুবলীগ নেতা শাহাব উদ্দিন, সাজাদ খান, আব্দুল আহাদ দোলন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আফরোজ আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেল। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিজান আহমদ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারহান আহমদ। কর্মী সভা শেষে গুরুতর অসুস্থ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির শিকদারের বাস ভবনে তাকে দেখতে যান আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বেশ কিছু সময় তার শয্যা পাশে অবস্থান করেন এবং আশু সুস্থতা কামনায় আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করেন।

জগন্নাথপুর টুডে/এইচ কে

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্টিত

Update Time : ১২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮