জগন্নাথপুরে ২১আগষ্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
রক্ত স্নাত বিভীষিকাময় ২১ আগষ্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২১আগষ্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২১ আগষ্ট একটি কলংকময় দিন।

তিনি বলেন ৭৫ এর ১৫ই আগষ্ট কু-চক্রিরা বঙ্গবন্ধুকে স-পরিবারে হত্যা করে। নারকীয় হত্যা যজ্ঞের পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়। তিনি গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনা করেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সদস্য নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগ সভপতি সাফরুজ ইসলাম,

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, পৌর আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক সজিব রায় র্দূজয় প্রমূখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি:

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার(২৪ আগষ্ট) বিকেল ৩টায় চিলাউড়া বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মহান নেতা।

তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের মহা জাগরণ সৃষ্টি হয়েছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি অনুরোধ জানান। তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল করে তুলতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুয়েব চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জুবের আহমদ অপু। স্বেচ্ছাসেবক লীগ চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সভাপতি গোলাম কিবরিয়া কাশেমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া সাব্বির, উপজেলা আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম,

উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি বুরহান উদ্দিন লিটু, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব,

সাধারন সম্পাদক মো: মোতাহীর আলী, সহ সভাপতি হাজি আকমল হোসেন, সহ সভাপতি মোতাহীর আলী নুনু, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ পৌর শাখার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কয়েছ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক জয়নুল আহমদ কোরেশী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলু বক্স, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রনি মিয়া,

প্রচার সম্পাদক আক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিনুর রহমান সেলিম, মানবাধিকার সম্পাদক মো: মখলুছ মিয়া, জনশক্তি ও কর্ম সংস্থান সম্পাদক জাহির উদ্দিন, সহ প্রচার সম্পাদক জাবের মিয়া, স্বেচ্ছাসেবক লীগ জগন্নাথপুর পৌর শাখার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাহানুল হক, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শামছুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুর নুর,

আব্দুল মোতালিব, জুলহাস মিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের-মেম্বার, আলেক মিয়া, গৌছ মিয়া, ফারুক মিয়া, যুবলীগ নেতা মাষ্টার জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, জুবাইন আহমদ, এমদাদুল হক চৌধুরী, মিলাদ আহমদ, তাজ উদ্দিন, জসিম উদ্দিন, সুলতান আহমেদ,

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, জগন্নাথপুর পৌর ছাত্রলীগ নেতা মিটন দেব, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন মায়া প্রমূখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জাহানুল আলম। এবং দাঁড়িয়ে ৭৫ এর ১৫ই আগষ্ট শাহাদাত বরন কারীদের স্বরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিন্নি বিতরন করা হয়।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে গরু চুরির ঘটনার জের ॥ দু-পক্ষের সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বৃহস্পতিবার(২৩ আগষ্ট) গরু চুরির ঘটনার জের ধরে দফায় দফায় সংঘর্ষে সালিশী ব্যাক্তি সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্য পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মখলিছের ছেলে সোনা মিয়া ও মৃত রইছ উল্লাহর ছেলে আব্দুল হান্নানের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায় নোয়াগাঁও গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে আপ্তাব উদ্দিনের একটি কোরবানির গরু সপ্তাহ খানেক পূর্বে গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজা খুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে গরুর মালিক আপ্তাব উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

এ সময় গরু চোর বাগময়না গ্রামের এক যুবককে গরু চুরির সাথে জরিত থাকায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির সাথে নোয়াগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে জাকির মিয়া সহ অন্যান্য সহযোগিদের নাম প্রকাশ করে। এ ঘটনায় স্থানীয় লোকজন ঈদের পর শুক্রবার ২৪ আগষ্ট জুমার নামাজের পর গরু চুরির ঘটনায় শালিস বৈঠকের স্বীদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রানীগঞ্জ ফেরির দক্ষিন পাড়ের একটি মার্কেটে বিবদমান দু গ্রুপের আব্দুল হান্নানের ভাতিজা ছায়াদ মিয়া ও সোনা মিয়ার শ্যালক শাজাহান মিয়ার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঐ দিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীও অস্র শস্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । প্রায় ৩ ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে শালিসী ব্যাক্তি সহ উভয় পক্ষের ২০ জন আহত হন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুন নুরের ইন্তেকাল

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর সারেং বাড়ির বাসিন্দা মরহুম হাজি হারিছ আলীর ছেলে জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক কৃতি ফুটবলার আব্দুন নুর (৬৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ……রাজিউন ।

বুধবার (২২আগষ্ট) সকাল সাড়ে ৯টায় তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যু কালে তিনি ৪ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন গুন গ্রাহী রেখে গেছেন। বুধবার(২২ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাড়িতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন কার হয়েছে।

জগন্নাথপুর টুডে/ বিপ্লব

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর পদোন্নতি পেয়েছেন

আব্দুল হাই:
জগন্নাথপুর থানার দক্ষ সাহসী উপ পরিদর্শক এস আই সাইফুল আলম পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর পদোন্নতি পেয়েছেন। সারা দেশে ৪০৬ জন এস আই নিরস্র পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি ও বদলি কর হয়েছে। রবিবার (১৯ আগষ্ট) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের পদোন্নতি ও পদায়ন দিয়ে আদেশ জারি করা হয়েছে।

উপ পরিদর্শক এস আই সাইফুল আলম জগন্নাথপুর থানায় যোগদানের পর সততা, দক্ষতা ও সাহসীকতার সাথে দায়িত্ব পালনের ফলে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলার সর্বস্থরের নাগরিকদের কাছ থেকে প্রশংসা কুঁড়িয়েছেন। অপরাধীদের আতংক এস আই সাইফুল আলম জীবন ঝুঁকি নিয়ে খুনী, অস্র সহ ডাকাত এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতার,

বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার সহ মাদক বিক্রেতা ও মাদক সেবীদের গ্রেফতার করায় নৈপুন্য অবদানের কারনে চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে জেলার শ্রেষ্ট নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন তাকে শ্রেষ্ট পুরস্কারের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।

অত্যন্ত বিনয়ী স্বভারের হাস্যজ্জ¦ল পুলিশ কর্মকর্তা সাইফুল আলম জগন্নাথপুর থানায় কর্ম কালীন সময়ের মুহুর্ত গুলো জনসাধারন, থানার উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও ফোর্সদের সাথে সুন্দর আচরণের কারনে সবার হৃদয়ের মনিকোঠায় নিজেকে স্থান করে নিয়েছেন।

তিনি দীর্ঘদিন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইফুল আলম পদন্নোতি পাওয়ায় থানার অফিসার ফোর্স সহ উপজেলার বিভিন্ন মহল তাকে অভিন্দন জানিয়েছেন।

জগন্নাথপুর টুডে/ বিপ্লব

পাটলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (১৯আগষ্ট) পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সিরাজুল হক, জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন বঙ্গবন্ধু বাঙ্গলী জাতির মহান নেতা।

তিনি দেশ ও জাতির কল্যানে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান। প্রধান বক্তার বক্তব্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না শোকাবহ ১৫ আগষ্ট বাঙ্গলী জাতির জন্য একটি বেদনা বিধুর দিন উল্লেখ করে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির স্বপ্ন দ্রষ্টা।

দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মো: মতচ্ছির, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুয়েল আহমদ।

পাটলী ইউনিয়নন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমদ ইমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এন আই রুকনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক জুবেদ মিয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, ঢাকা বিমান বন্দর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইমাদ উদ্দিন আকাশ,

জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেল, পাটলী ইউনিয়ন যুবলীগ নেতা মুহিবুর রহমান, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আনছার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম দুলন, রাসেল মিয়া প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক দিলা মিয়া, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসাইন, সহ সম্পাদক তামীম আহমদ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায়-সিদ্দিক আহমদ

স্টাফ রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার(১৭আগষ্ট) বিকেলে বাজারের প্রধান গলিতে আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির সিংহ পুরুষ। তিনি জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাষ্ট্রে পরিনত হত।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। জগন্নাথপুর বাজার বণিক সমিতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

জগন্নাথপুর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া,  জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী প্রনব বণিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দীন,

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, সাধারন সম্পাদক শাহ রুয়েল, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূঁইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, জুনেদ আহমদ প্রমূখ। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাজারের সকল শ্রেনীর ব্যবসায়ীদের পাশাপাশি আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক জনসাধারন অংশ গ্রহন করেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জাতীয় শোক দিবস উপলক্ষে কলকলিয়া বাজারে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মখসুদুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দীপঙ্কর দাস দীপকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহীর আলী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি মোতাহার আলী নুনু, ডাঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, জয়নুল আহমদ কোরেশী, দিলু বক্স, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহুর মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সেলুনুর রহমান সেলিম, জনশক্তি কর্ম সংস্থান বিষয়ক মন্ত্রণালয় জাহির আলী, যুব লীগ নেতা মোঃ সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম কিবরিয়া কাশেম, পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুল হক,

শায়েখ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলাদ আহমদ, এমদাদ চৌধুরী, আলামীন হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সুয়েবুর রহমান সেবু, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুলেমান মিয়া, রোমান মিয়া, সামছুদ্দিন আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।

সভার শুরুতে ৭৫ এর ১৫ আগষ্ট শাহদাৎ বরণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন আগষ্ট মাস বাঙালি জাতির বেদনার মাস। আগষ্ট এলেই পরাজিত শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বর্নিভর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বক্তারা এ অঞ্চলে নৌকার বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দানের আহবান জানান।   প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে মাষ্টার্স পড়ুয়া ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্ট :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পন্ডিতা গ্রামের আমির উদ্দিনের ছেলে দিলোয়ার হোসেন (২৭) গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ( ১৭ আগষ্ট) বিকাল ৩টায় দিলোয়ার হোসেনকে তার শয়ন কক্ষে ঝুলন্ত দেখে থানায় জানালে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঐদিন রাতে হাসপাতাল মর্গে প্রেরন করে।

কি কারনে দিলোয়ার হোসেন আত্মহত্যা করেছে পরিবারের লোকজন সঠিক কোন তথ্য জানাতে না পারলেও স্থানীয় সুত্রে জানা গেছে মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র দিলোয়ার হোসেন বেশ কিছু দিন ধরে মস্তিস্ক বিকৃত অবস্থায় ছিল।

এছাড়াও নিহত দিলোয়ারের বাবা আমির উদ্দিন দীর্ঘ দিন ধরে মস্তিস্ক বিকৃত থাকায় তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

জগন্নাথপুর টুডে / এইচ কে

জগন্নাথপুরে পোল্ট্রি ফার্ম করে মধ্যবিত্ত পরিবারের সুজা মিয়ার ভাগ্য পরিবর্তন

বিপ্লব দেব নাথ :
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের মরহুম হাজী সিরাজ মিয়া তালুকদারের ছোট ছেলে আবু খায়ের উরফে সুজা মিয়া তালুকদার পোল্ট্রি ফার্ম স্থাপন করে ভাগ্য পরিবর্তন করেছেন। মধ্যবিত্ত পরিবারের সুজা মিয়া তালুকদার রানীগঞ্জ বাজারে ছোট খাটো ব্যবসা করতেন।

লোকসানের কবলে পড়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দিশেহারা হয়ে পড়েন। অবশেষে পরিকল্পনা করেন নিজের সামান্য ভুমিতে পোল্ট্রি ফার্ম করার। এক সময় তা বাস্তবায়ন করে এখন তিনি তার ভাগ্য পরিবর্তন করেছেন। সুজা মিয়া তালুকদার প্রথমে ৬লক্ষ টাকা পুঁজি খাটিয়ে ফার্মের কার্যক্রম শুরু করেন।

মুরগীর ফার্ম শুরু করার পর প্রাথমিক ভাবে তেমন একটা লাভ হয়নি। ঐ সময় প্রতিটি মুরগীর বাচ্চার দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। ধৈর্য না হারিয়ে লেগে থাকেন পোল্ট্রি ফার্মের কাজে। পরবর্তীতে পর্যায়ক্রমে সুজা মিয়া তালুকদার লাভের মুখ দেখতে পান।

প্রথমে কিছুটা সমস্যা দেখা দিলেও পর্যায়ক্রমে সে পোল্ট্রি ফার্মের বিষয়ে বাচ্চার খাবার পরিবেশনসহ বাচ্চা বড় করার প্রয়োজনীয় পদ্ধতিসমুহ সবকিছু শিখে নেন সুজা মিয়া তালুকদার। এর পর হতে সুজা মিয়া তালুকদারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। পোল্ট্রি ফার্ম করে তার ভাগ্য বদলে যায়।

মুরগী পালন এবং বিক্রি করে তিনি আজ সফল ব্যবসায়ী হিসেবে সমাজে রয়েছে ব্যাপক পরিচিতি। সুজা মিয়া তালুকদারকে পোল্ট্রি ফার্মের কাজে সবচেয়ে বেশি সাহায্যে করতেন তার মা। মুরগী বিক্রি করার পর সব খরচ বাদ দিয়ে তার প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা লাভ করে থাকেন।

এভাবে প্রতি মাসে বৃদ্ধি পেতে থাকে তার উপার্জন। সুজা মিয়া তালুকদার প্রতিবেদককে জানান, পোল্ট্রি ফার্ম তৈরী করার পর এখন আর পরিবাওে অভাব অনটন নেই। সুখ সাচ্ছন্দে দিনাতিপাত করছি।

জগন্নাথপুর টুডে/ এইচ কে