পাটলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (১৯আগষ্ট) পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সিরাজুল হক, জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন বঙ্গবন্ধু বাঙ্গলী জাতির মহান নেতা।

তিনি দেশ ও জাতির কল্যানে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান। প্রধান বক্তার বক্তব্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না শোকাবহ ১৫ আগষ্ট বাঙ্গলী জাতির জন্য একটি বেদনা বিধুর দিন উল্লেখ করে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির স্বপ্ন দ্রষ্টা।

দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মো: মতচ্ছির, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুয়েল আহমদ।

পাটলী ইউনিয়নন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমদ ইমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এন আই রুকনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক জুবেদ মিয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, ঢাকা বিমান বন্দর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইমাদ উদ্দিন আকাশ,

জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেল, পাটলী ইউনিয়ন যুবলীগ নেতা মুহিবুর রহমান, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আনছার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম দুলন, রাসেল মিয়া প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক দিলা মিয়া, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসাইন, সহ সম্পাদক তামীম আহমদ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *