স্টাফ রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(১৭আগষ্ট) বিকেলে বাজারের প্রধান গলিতে আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির সিংহ পুরুষ। তিনি জাতীয় শোক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাষ্ট্রে পরিনত হত।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। জগন্নাথপুর বাজার বণিক সমিতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,
জগন্নাথপুর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী প্রনব বণিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দীন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, সাধারন সম্পাদক শাহ রুয়েল, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূঁইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, জুনেদ আহমদ প্রমূখ। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বাজারের সকল শ্রেনীর ব্যবসায়ীদের পাশাপাশি আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক জনসাধারন অংশ গ্রহন করেন।
জগন্নাথপুর টুডে/বিপ্লব