পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭০ কেজি গাঁজা সহ নোহা গাড়ি আটক

স্টাফ রিপোর্ট:

সুনামগঞ্জ সদর উপজেলাধীন সিলেট-সুনামগঞ্জ-দিরাই সড়ক এলাকায় ৭০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। বুধবার(২৫ জুলাই) গভীর রাতে উপজেলার কাঠইর ইউনিয়নের দিরাইর সড়ক এলাকা থেকে এগুলো আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

এ সময় অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজা ও গাড়ি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা ও নোহা গাড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ, ডিভি পুলিশের ওসি কাজি মুক্তাদির আহমদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান, পরিদর্শক মোঃ শোয়েব আহমদ চৌধুরী প্রমূখ।

বৃহস্পতিবার(২৬ জুলাই) সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আহমদ মিয়ার ভাই বিশিষ্ট ব্যবসায়ী জিতু মিয়ার মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা আহমদ মিয়ার ভাই সিলেট মহানগরীর তালতলাস্থ আবাসিক হোটেল ইষ্ট এন্ড এর স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম জিতু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, সাধারন সম্পাদক কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমদ,

সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরের পাইলগাঁওয়ে ৩ গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ সঞ্চালন লাইনের উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতিশ্রুত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ের ৩টি গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর, মোজাহিদপুর ও চকরিয়া গ্রামে আড়াই কিলোমিটার  এলাকায় ৬০লাখ টাকা ব্যায়ে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ সংযোগ সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।

এ উপলক্ষ্যে এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগনের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বোপরি উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে  তিনি বলেন উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশ রত্ন শেখ হাসিনাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।

তিনি বৃষ্টি উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্টানে এলাকার জনসাধারনের স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে অভিনন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেছেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানটি বাস্তবায়নে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলমান রয়েছে।

শীঘ্রই শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা আসছে। তিনি দুই উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মানের পাশাপাশি জগন্নাথপুর উপজেলায় আঞ্চলিক মহা সড়ক ও  কুশিয়ারা নদীতে বৃহৎ রানীগঞ্জ সেতুর কাজ দ্রুত গতিতে চলছে। এসব উন্নয়নকে গতিশীল রাখতে  আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য জনসাধারনের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া বলেছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলাকে  মডেল উপজেলায় রূপান্তরিত করনে প্রতিমন্ত্রী এম এ মান্নানের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি উন্নয়নের গতিশীল অবস্থানকে ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে জনসাধারনের প্রতি আহবান জানান।

রমাপতিপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুন নূরের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: হেমায়েত হোসেন,  এজিএম মো: ইমরুল হাসান,

পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আব্দুল হাই, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আফরোজ মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইজ ইজহারুনুজ্জামান প্রমূখ।  পরে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

জ.টুডে/এইচ কে

জগন্নাথপুরের কলকলিয়ায় প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতিশ্রুত ৪টি গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি কর্তৃক প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতিশ্রুত জগন্নাথপুরে ৫০লাখ টাকা ব্যায়ে ৪টি গ্রামের ২কিলোমিটার বিদ্যুৎ সংযোগের সঞ্চালন লাইনে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি, মোকামপাড়া, শেখ পাড়া ও নতুন পাড়ায় বিদ্যুৎ সংযোগের সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

এ উপলক্ষ্যে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য শাহজালাল মহা বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীন জনগোষ্টির কল্যানে কাজ করে যাচ্ছে।

তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানে জনসাধারনের প্রতি আহবান জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দু:খী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর পাশাপাশি গ্রামীন জনপদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উন্নয়নের ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুরের প্রতিটি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এবং

আগামী জাতীয় নির্বাচনে পুনরায় তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জের ডিজিএম মো: হেমায়েত হোসেন, এজি এম মো: ইমরুল হাসান, জগন্নাথপুর উপজেলার শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: নুরুল হক, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা কলকলিয়া ইউনিয়নের সমাজসেবী শিক্ষানুরাগী আলাল হোসেন রানা,

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, কলকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চন্দন মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছমির উদ্দিন। উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন শিপুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, কামাল হোসেন লিলু, যুবলীগ নেতা শেখ সুজন তালুকদার, আইনুল হক,

সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল আহমদ, আমজদ হোসেন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজ শেখর বৈদ্য, সহ-সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা রাজিব আহমদ পাশা, জনি বৈদ্য, সাইফুল ইসলাম শামীম প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শায়েখ আহমদ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা নূর আহমদ।

জ. টুডে/ এইচ কে

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছালেহ আহমদের পিতা প্রবীণ মুরব্বী হাজি জমশেদ মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের প্রবীন মুরব্বী হাজি জমশেদ মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না………..রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৫ জুলাই) সকাল ১১টায় বাঘময়না পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

তিনি বার্ধক্য জনিত কারনে ভোর ৪টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নামাজের জানাযায় সহস্রাধিক মুসল্লীগন অংশ নেন। জগন্নাথপুর উপজেলা যুব লীগের সহ-সভাপতি ছালেহ আহমদের পিতা হাজি জমশেদ মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শোক বার্তায় তিনি মরহুম হাজি জমশেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে অপর শোক বার্তায় আওয়ামী লীগের প্রবীণ নেতা জগন্নাথপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ,

সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।

জগন্নাথপুর টুডে ডটকম পরিবার: জগন্নাথপুর উপজেলা যুব লীগের সহ-সভাপতি ছালেহ আহমদের পিতা হাজি জমশেদ মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই, সহকারি সম্পাদক মো: হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক এনামুল হক এনাম, ব্যবস্থাপনা সম্পাদক তাহের আল-তামিম, বার্তা সম্পাদক বিপ্লব দেব নাথ । বিবৃতি দাতারা মরহুম জমশেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জ. টুডে/ এইচ কে

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে মোটর সাইকেল চোর সহ গ্রেফতার-৪

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মোটর সাইকেল চোর সহ ৪জনকে গ্রেফতার করেছে। থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম জানান, সোমবার(২৩ জুলাই) ভোর রাতে এসআই সাইফুর রহমান, এসআই অনুজ কুমার দাস, এএসআই মুক্তার হোসেন, এএসআই শাহ জামাল, এএসআই মোশাহিদ মিয়া, প্রনয় নাল সহ পুলিশ দল জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধব্যপুর গ্রামে অভিযান চালিয়ে ৬টি জিআর মামলার পলাতক আসামী কুখ্যাত চোর অস্ত্রবাজ বাচ্চু মিয়াকে (২২) গ্রেফতার করেছে।

ধৃত বাচ্চু মিয়া গর্ন্ধব্যপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে। এদিকে ঐ দিন ভোর রাতে এসআই লুতফুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্স সহ পুলিশ দল উপজেলার আশারকান্দি ইউনিয়নের চক তিলক গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্ধিগ্ধ আসামী আমির হোসেনকে গ্রেফতার করেছেন।

ধৃত আমির হোসেন চক তিলক গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপর দিকে সোমবার দুপুরে এসআই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৌর শহরে অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা জেলার মদন উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা বর্তমানে

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোনা গ্রামের হাবিব মিয়ার ছেলে সোহেল মিয়া (২০) ও পৌর শহরের ইনাত নগর এলাকার বাসিন্দা আলী নুরের ছেলে সুয়েব আহমদকে (২০) গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃত আসামী বাচ্চু মিয়া, সোহেল মিয়া, সুয়েব আহমদ ও আমির হোসেনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে জগন্নাথপুর আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতিকের সমর্থনে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারনা ও প্রচার পত্র বিতরন করা হয়েছে।

সোমবার(২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

সিলেট মহা নগর আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মহানগর যুব লীগের সাবেক সভাপতি সিলেট দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ শামিম আহমদ সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের অংশ গ্রহনে বিশাল নির্বাচনী প্রচারনা ও প্রচার পত্র বিতরন করা হয়।

দলীয় নেতা কর্মীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে সিলেট নগরীর তালতলা থেকে শুরু করে জিন্দা বাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় মেযর পদে নৌকা প্রতিকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করতে ভোটারদের আকৃষ্ট করা হয়। প্রচারনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,

প্রচার সম্পাদক আব্দুল জব্বার, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মাছুম আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. আব্দুল হাই, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, পাইলগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন,

আশার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবিরী, সাধারন সম্পাদক আবুল কয়েছ ইছরাইল, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন , সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দিপাল, সহ সভাপতি নুরুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছির,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের রুহান, অর্থ সম্পাদক আবু মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুব লীগ নেতা রাসেল চৌধুরী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া, রাজিব চৌধুরী বাবু, বিপ্লব দেব নাথ,

রাসেল আহমদ, সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন হোসেন রুমেন, আব্দুল মমিন নাসির, সুফি মিয়া, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, খলিল কামালী, ছায়াদ আহমদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ, সহ সভাপতি নিজাম রনি, জুনেদ আহমদ, রনি আহমদ, সহ সম্পাদক ফয়সল আহমদ প্রমূখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা আজাদ খান’র ইন্তেকাল

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামের খান বাড়ির বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আজাদ খান (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………..রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৩জুলাই) সকাল ১১টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। নামাজের জানাযায় সহ¯্রাধিক মুসল্লীগন উপস্থিত ছিলেন। আজাদ খান জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুর ২টায় তিনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ওয়েল ফেয়ার সেক্রেটারি মুহিতুর রহমান খান’র ভাই এবং জগন্নাথপুর উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান’র পিতা আজাদ খান’র মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শোক বার্তায় তিনি মরহুম আজাদ খান’র বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে অপর শোক বার্তায় আওয়ামী লীগের প্রবীণ নেতা জগন্নাথপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ,কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের চেয়ারম্যান তাহের কামালী, জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, ট্রেজারার রেজাউর রহমান,

যুক্তরাজ্যের বিশিষ্ট্য ব্যবসায়ী জগন্নাথপুর পৌর শহরের আল ফারুক শপিং কমপ্লেক্্েরর সত্বাধিকারি ফারুক কামালী, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চাহারিয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী তঞ্জব আলী ছুরুক,জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী তছির আলী, দৈনিক ইত্তেফাক দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো. আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার,

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ,

সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি,সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয় প্রমূখ। বিবৃতি দাতারা মরহুম আজাদ খান’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জগন্নাথপুরটুডে/তাহের

র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার(২১ জুলাই) রাত আড়াইটায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড় বাজারের মোক্তার মিয়ার সেমিপাকা টিনসেড ঘরের উত্তর পাশ থেকে ৯০ বোতল ভারতীয় মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী আমিন মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়।

সে ঐ এলাকার মোঃ মোক্তার মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আমিন মিয়া দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে থাকে। তার গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মদসহ আমিন মিয়াকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

জগন্নাথপুর টুডে ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন বাংলাদেশি।

শুক্রবার(২০ জুলাই) স্থানীয় সময় দুপুরে সৌদি আরবের দাম্মাম প্রদেশের সানাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর জামালিয়া কান্দীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি এবং কালাই গোবিন্দপুরের জসীম উদ্দিন ।

আহতরা হলেন- মোহাম্মদ হাবিবুর, আলী আহম্মদ ও জনি গাজী। তাদেরকে দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র-ইত্তেফাক/বিপ্লব