স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতিশ্রুত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ের ৩টি গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর, মোজাহিদপুর ও চকরিয়া গ্রামে আড়াই কিলোমিটার এলাকায় ৬০লাখ টাকা ব্যায়ে স্থাপনকৃত পল্লী বিদ্যুৎ সংযোগ সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ও প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
এ উপলক্ষ্যে এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগনের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বোপরি উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশ রত্ন শেখ হাসিনাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।
তিনি বৃষ্টি উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্টানে এলাকার জনসাধারনের স্বত:স্ফুর্ত অংশ গ্রহনে প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে অভিনন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেছেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানটি বাস্তবায়নে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলমান রয়েছে।
শীঘ্রই শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা আসছে। তিনি দুই উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মানের পাশাপাশি জগন্নাথপুর উপজেলায় আঞ্চলিক মহা সড়ক ও কুশিয়ারা নদীতে বৃহৎ রানীগঞ্জ সেতুর কাজ দ্রুত গতিতে চলছে। এসব উন্নয়নকে গতিশীল রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য জনসাধারনের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া বলেছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করনে প্রতিমন্ত্রী এম এ মান্নানের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি উন্নয়নের গতিশীল অবস্থানকে ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে জনসাধারনের প্রতি আহবান জানান।
রমাপতিপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুন নূরের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: হেমায়েত হোসেন, এজিএম মো: ইমরুল হাসান,
পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আব্দুল হাই, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আফরোজ মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইজ ইজহারুনুজ্জামান প্রমূখ। পরে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।
জ.টুডে/এইচ কে