জগন্নাথপুরে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ইতিহাস সৃষ্টি করেছে

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত নদী ও খাল পূর্ন:খননের কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন হওয়ায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পিআইসির কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার(২৮জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম বলেছেন জগন্নাথপুরে পাউবো’র ফসল রক্ষা বাধঁ নির্মাণ ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি বলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেশপ্রেম থাকলে যে কোন কাজ সফল ভাবে বাস্তাবায়ন করা সম্ভব তিনি সংশ্লিষ্টদের প্রতি অভিন্দন সকলের সমনি¦ত প্রচেষ্টায় এবার হাওরের সফল রক্ষা বাঁধের কাজ সুষ্টুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি সরকারি ভূমি দখলদারদের কবল থেকে উদ্ধার করনে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়মী লীগের কার্য়নির্বাহী সদস্য মো:তৈয়ব মিয়া কামালী, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরস মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা,

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, হাজী সুন্দর আলী প্রমূখ। পরে বাঁধ মেরামত খাল পূন:খনন কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনিক কর্মকতা পিআইসি সভাপতি সহ ২১জনকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলেদেন জেলা প্রশাসক ।

জ.টুডে-৩০জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আল ইসলাহ‘র উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রির্পোট:
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার মোবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮জুন) আঞ্জুমানে আল- ইসলাহ‘র উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ, ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী।

বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র জগন্নাথপুর উপজেলা সভাপতি উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আল- ইসলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,

জগন্নাথপুর পৌর আল- ইসলাহ‘র সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা জামিল আহমদ, লায়েক আহমদ, হাফিজ সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান,

মাওলানা আখলাকুর রহমান, ক্বারী আব্দুল মুমিন, ক্বারী মাসুক আহমদ,মাওলানা আব্দুল মান্নান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন,হাফিজ রফিকুল ইসলাম এবং দলীয় সংগীত পরিবেশন করেন মাওলানা হোসাইন আহমদ।

ঈদ পূনর্মিলনী অনুষ্টানে বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জ.টুডে/২৯জুন/তাহের

জগন্নাথপুরে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোট:
দুর্নীতি প্রতিরোধ কমিটি জগন্নাথপুর উপজেলার উদ্যোগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মূখলেছুর রহমান।

জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও কমিটির সদস্য আব্দুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

জগন্নাথপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাইদুল ইসলাম, জগন্নাথপুর আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার দাস,

শিক্ষক জয়ন্ত কুমার, রুমান আহমদ, সমাজসেবী আব্দুল মনাফ, ইমাম মাওলানা নজরুল ইসলাম, সাবেক নারী সদস্যা সৈয়দা শিউলী আক্তার, কৃষক মখলিছুর রহমান, ব্যবসায়ী আব্দাল মিয়া,

ফারজানা আক্তার শাম্মি, খাদিজা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যা মোছা. রুহেনা বেগম, আব্দুল হক, আনোয়ার হোসেন, শিক্ষার্থী ফাইজা চৌধুরী প্রমূখ।

জ.টুডে/২৯জুন/তাহের

জগন্নাথপুরে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ পূনর্মিলনী ও স্মরন সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ পূনর্মিলনী ও প্রয়াত শিক্ষাবিদ আলহাজ্ব মাষ্টার মন্তেশ্বর আলীর স্মরনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য কমিউনিটি নেতা মো: আমির হোসেনের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্টানকে ঘীরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মূখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার(২৬জুন) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে। ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে সহপাঠীদের সাথে শিক্ষা জীবনের স্মৃতিময় দিনের খুশ গল্পে বিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে উৎসব আনন্দ। এ সময় অনুষ্টানে আগন্তক অতিথিদের বরণ করে নেয় শিক্ষার্থীরা।

পরে ঈদ পূনর্মিলনী ও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষাবিদ ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের গর্বিত পিতা মরহুম মাষ্টার মন্তেশ্বর আলীর স্মরনে আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরনা যোগাতে অনুষ্টানের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আমির হোসেনের প্রতি অভিন্দন জানান।

বঙ্গবন্ধুর কন্যা সাহসী নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেশে এখন উন্নয়নের উৎসব চলছে। তিনি তথ্য প্রযুক্তির এ যোগে মেধাভিত্তিক শিক্ষার্জনের মাধ্যমে জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

মরহুম মাষ্টার মন্তেশ্বর আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন মাষ্টার মন্তেশ্বর আলী শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না তিনি ছিলেন একজন ধার্মিক ন্যায় পরায়ন সাদা মনের মানুষ। যার স্বীকৃতিতে সাদা মনের মানুষ হিসেবে পুরুষ্কারে ভূষিত হয়ে ছিলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন তার রেখে যাওয়া স্মৃতিকে আমাদের লালন করে যেতে হবে।

তিনি এলাকার শিক্ষা সহ অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করে যাওয়ায় সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সুয়েব আহমদ তালুকদার সহ পরিবারের সদস্যদের প্রতি অভিন্দন জানান। হবিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার সমাজসেবী আনোয়ার হোসেনের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মদীনাতুল উলুম হবিবপুর হাফিজি মাদ্রাসার সভাপতি আবুল মনসুর সাব মিয়া।

সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সুয়েবের প্রাঞ্জল উপস্থাপনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিন,

জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টী হবিবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা মো: আব্দুন নুর, জগন্নাথপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন, হবিবপুর এলাকার বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক কবি আব্দুল ওয়াদুদ,

হবিবপুর এলাকার বাসিন্দা জাপা নেতা সমাজসেবী দিলু মিয়া, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য শামসুল হক, আনিছ ইংলিশ একাডেমির শিক্ষক আনিছুর রহমান, হাসপাতাল শান্তি নগর বাজার কমিটির সেক্রেটারি আব্দুল হান্নান, সংগীত শিল্পী কবির উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী ফারজানা আক্তার শাম্মী। অনুষ্টানের শুরুতে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন প্রবীণ সাংবাদিক লেখক, কবি দিলদার হোসেন দিলু, গজল পরিবেশন করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী পান্না বেগম।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, প্রবীণ মুরব্বী আলকাব আলী, সার্ভেয়ার জিল্লুর রহমান, মিনার আলী,খালেদ হোসেন চুনু, কবির আহমদ, কেশবপুর এলাকার বাসিন্দা সালাউদ্দিন মিঠু, সমাজ কর্মী সফুর আলী, সৈয়দপুর এলাকার বাসিন্দা কাজী সৈয়দ জুনেদ আহমদ,

বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক ফুলবি বেগম, স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, আফজল আহমদ, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মো: হেলাল হোসেন, শিক্ষক, আনোয়ার হোসেন, শিক্ষক, ইয়াছমিন বেগম, শিক্ষক, মোছাদ্দিক হোসেন, শিক্ষক, চম্পা রাণী নাথ, শিক্ষক, ছালেহ আহমদ, শিক্ষক, ফারহানা ইসলাম লিমা, ছাত্রলীগ কর্মী অনী আহমেদ নিলু, জুল ইকরাম প্রমুখ। অনুষ্টান শেষে প্রধান অতিথি আকমল হোসেন কে সম্মাননা উপহার তুলে দেন অতিথি বৃন্দ। পরে মরহুম মাষ্টার মন্তেশ্বর আলীর আত্মার শান্তির কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

জ.টুডে-২৭জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে চোলাই মদ উদ্ধার ॥ মাদক বিক্রেতা সহ গ্রেফতার ২

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোলাই মদ উদ্ধার এবং মাদক বিক্রেতা সহ ২জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্য রাতে এস আই মোহাম্মদ হাবিবুর রহমারে নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পশ্চিম বাজারে একটি চায়ের দোকানের পাশ থেকে চোলাই মদ সহ রহমত আলীকে (৩০) গ্রেফতার করেছেন।

ধৃত রহমত আলী দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে পৃথক আরেকটি অভিযানে এস আই আতিকুর রহমান খন্দকারের নেতৃত্বে পুলিশ দল গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মনির মিয়কে (২৫) গ্রেফতার করেছেন।

ধৃত মনির মিয়া জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর কামারগাঁও গ্রামের রুহুল আমিনের ছেলে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃত রহমত আলী ও মনির মিয়াকে গতকাল বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে- ২৭ জুন ২০১৮/বিডিএন

সুনামগঞ্জে লেগুনা গাড়ি চাপায় সাংবাদিক পঙ্কজ দে আহত হওয়ার ঘটনায় মানববন্ধন

বুরহান উদ্দিন(সুনামগঞ্জ):
লেগুনা গাড়ির ধাক্কায় গুরুতর আহত দৈনিক সমকাল, এটিএন বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে আহত হওয়ার ঘটনায় জড়িত লেগুনা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার(২৭জুন) দুপুরে ‘সচেতন সুনামগঞ্জবাসী’র ব্যানারে শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচিতে আইনজীবী, লেখক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সুশীল সমাজের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।

জেলা খেলাঘরের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়,

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার।

বক্তারা বলেন, সুনামগঞ্জে রেজিস্ট্রেশন বিহীন লেগুনা, ইজিবাইকসহ অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই শিশু-কিশোররা লেগুনা ও ইজিবাইক চালাচ্ছে এবং একের পর এক দুর্ঘটনা ঘটছে। কিন্তু জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সাংবাদিক পঙ্কজ কান্তি দে’কে ধাক্কা দিয়ে আহতকারী লাইসেন্সবিহীন চালক সাইদুর রহমানকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,

গৌরারং ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক সঙ্গীত শিল্পী অভিজিৎ চৌধুরী ভিজিৎ, লেখক ডা. মুর্শেদ আলম, এইচ.এম.পি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন,

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো. এনামুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, ব্যবসায়ী নূর আলম, সমকাল সুহৃদ সমাবেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান,

মোহনা টিভি জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, বাংলাদেশ টুডে’র স্টাফ রিপোর্টার স্বপন সরকার, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক কাজিরবাজারের জেলা প্রতিনিধি একে কুদরত পাশা,

নাট্য সংগঠন হাওর দর্পনের আহবায়ক প্রদীপ পাল, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার আল আমিন, প্রথমআলো বন্ধুসভার সদস্য জাকের আহমদ, দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম, রঙ্গালয় সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার(২৪জুন) সকাল পৌনে ১১ টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে সাংবাদিক পঙ্কজ কান্তি দের মোটরসাইকেলকে ধাক্কা দেয় যাত্রীবাহী লেগুনা ‘তানহা এন্ড তানিশা পরিবহন-১।

র্দুঘটনায় পঙ্কজ কান্তি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন লেগুনাটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত লেগুনা ‘তানহা এন্ড তানিশা পরিবহন-১ এর কোন রেজিস্ট্রেশন নম্বর নেই। লেগুনার মালিক ও মূল চালক দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের বগলাকাড়া গ্রামের মৃত আজর আলীর ছেলে হাফিজুর রহমান।

তবে রবিবার সকালে লেগুনাটি চালিয়েছিলেন তার বড় ভাই সাইদুর রহমান। সাইদুর রহমানের কোন ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় পঙ্কজ কান্তি দে’কে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে স্থানান্তর করেন।

বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

জ.টুডে-২৭ জুন ২০১৮/বিডিএন

আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর খেলা দেখতে গিয়ে বাংলাদেশী আর্জেন্টিনার ২ সমর্থকের মৃত্যু

জগন্নাথপুর টুডে ডেস্ক:
আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা ছিল মঙ্গলবার দিবাগত রাত ১২টায়। ম্যাচটি ছিল আর্জেন্টিনার এবার বিশ্বকাপ আসরে থাকা না থাকার লাড়াই।

তাই বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আর্জেন্টিনা যখন জয়সূচক দ্বিতীয় গোলটি করে তখন ওই দলেন দুই সর্মথক হার্টঅ্যাটাকে মারা যান।

তারা হলেন- রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকার সেলিম এবং ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের চর শিলাসী এলাকার সুলতান মিয়া।

রাজশাহী: মঙ্গলবার দিবাগত রাত ১২টা। রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা দলের প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখতে এসেছিলেন মহলদারপাড়া এলাকার সেলিম (৪৬)।

খেলার শুরু থেকেই শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন তিনিসহ অনেক মেসির সমর্থক। কারণ নাইজেরিয়ার সঙ্গে খেলায় হেরে গেলে এবারের বিশ্বকাপ আসর থেকে বিদায় নিতে হবে প্রিয় দলটিকে। একই সঙ্গে বিদায় নিতে হবে পছন্দের খেলোয়াড় মেসিকেও। তাই খুব মনোযোগ সহকারে খেলা দেখছিলেন সেলিম।

খেলা শুরুর ১৪ মিনিটের মধ্যে নাইজেরিয়ার গোল পোস্টে বল প্রবেশ করান মেসি। এ সময় বাঁধ ভাঙ্গা আনন্দে ফেটে পড়েন সেলিমসহ অন্য সমর্থকরা। দ্বিতীয়ার্ধে নাইজেরিয়াও একটি গোল দেয় আর্জেন্টিনাকে।

এ সময় নিশ্চুপ হয়ে যান সেলিম। পরে আর্জেন্টিনা জয়সূচক গোল দেয়। সেই গোল উদযাপন করতে গিয়ে হাত তালি দিতে শুরু করেন তিনি। হাত তালি দিতে দিতেই সেলিম হার্টঅ্যাটাক করেন।

পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, খেলা দেখতে গিয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি।

গফরগাঁও (ময়মনসিংহ): আর্জেন্টিনার জয়সূচক গোলে উল্লাস করায় সময় গফরগাঁও পৌর শহরের চর শিলাসী এলাকার সুলতান মিয়া (৬০) নামের এক আর্জেন্টিনা দলের সমর্থক হার্টঅ্যাটাকে মারা গেছেন।

জানা গেছে, সুলতান মিয়াসহ অনেকে উপজেলা প্রেসক্লাবে বসে টেলিভিশনে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার শ্বাসরুদ্ধকর খেলা দেখছিলেন। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আর্জেন্টিনা যখন জয়সূচক দ্বিতীয় গোলটি করে তখন তিনি উপস্থিত আরো অনেক আর্জেন্টিনা দলের সমর্থক মতো গলা ফাটিয়ে চিৎকার করে উল্লাস করছিলেন।

এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুলতান পেশায় ভ্যান চালক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

সুত্র-ইত্তেফাক/বিডিএন

জগন্নাথপুরে এলজিইডি সড়কে বিশাল গর্ত ॥ অবর্নণীয় দূর্ভোগে পড়েছেন জনসাধারন

স্টাফ রিপোর্ট:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক পূন: সংস্কারের পর জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপজেলা সদর থেকে ১কিলোমিটার হাসপাতাল এলাকা পর্যন্ত সড়কে বিশাল ১টি গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারন।

কেউন বাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের পুন:সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর  সড়কটিতে বিশাল ১টি গর্ত সহ অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়েছে। চলতি মাসের ৫জুন এ সংক্রান্ত প্রতিবেদন অনলাইন নিউজ র্পোটাল জগন্নাথপুর টুডে প্রকাশিত হলে এলজিইডির উপজেলা প্রকৌশলীর টনক নড়ে।

দ্রুত গর্ত গুলো ভরাটের ব্যবস্থা নেয় এলজিইডি কতৃপক্ষ। কোন রকম জোড়াতালি দিয়ে ইটের সুরকি ফেলে গর্ত গুলো ভরাট করলেও ৩দিন পর আবারো একই স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়। প্রায় ১ সপ্তাহ ধরে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও মঙ্গলবার (২৬ জুন) সড়কের ঐ স্থানে সৃষ্টি হয় গভীর গর্তের।

সকাল থেকে দুপুর পর্যন্ত ঐ স্থানে গাড়ির চালক ও যাত্রীরা কালেমা পড়ে গর্ত পাড় হলেও বেলা ৩টায় মালবাহী ট্রাক গর্তে আটকে যাওয়ায় দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল ফলে অবর্নণীয় দুর্ভোগে পড়েন জনসাধারন, পাশাপাশি যানজটের কবলে পড়েন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বিদায়ী জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ।

দীর্ঘ সময় অপেক্ষার পর বিকল্প সড়ক দিয়ে ঐ কর্মকর্তার গাড়িটি গন্তব্য স্থানে যায়। প্রায় দেড় ঘন্টা পর গর্তে ধেবে যাওয়া গাড়ি গুলোর এক সাইট দিয়ে ঝুকিপূর্ন অবস্থায় যানবাহন চলাচল শুরু হয়। এছাড়াও সিএনজি অটোরিক্্রা, টমটম, রিক্সা, মোটর সাইকেল সহ ছোট বড় সকল প্রকার যানবাহন গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।

সড়কের ঐ স্থানের বিশাল গর্তে বৃষ্টির পানি জমে থাকার কারনে যাতায়াতকৃত অধিকাংশ যানবাহনগুলো অসাবধান বশত: গর্তে পড়ে গিয়ে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর পৌর শহরের উপজেলা সদর থেকে হাসপাতাল পর্যন্ত সড়কটিতে বিশাল গর্ত ও অন্যান্য স্থানে খানা খন্দক সৃষ্টি হওয়ার বিষয়ে এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ সিলেট সড়কের হাসপাতাল এলাকায় গর্ত হওয়ার খবর পেয়েছি।

চলতি মাসের ২য় সপ্তাহে গর্তগুলো সংস্কার করা হয়। তিনি আরো জানান গর্ত হওয়া ঐ স্থানে সড়কের পাশে একটি কমিউনিটি সেন্টার থাকায় ঐ সেন্টার থেকে ব্যবহৃত পানি সড়ক দিয়ে গড়ানোর ফলে সড়কের উপর পানি আটকে থাকায় গর্তের সৃষ্টি হয়ে থাকে। সড়কে গর্ত হওয়া অংশে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

জ.টুডে-২৬ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুর পুলিশের অভিযানে পলাতক আসামীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামী সহ ২জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার(২৬ জুন) থানার এস আই সাইফুর রহমান ও এ এস আই বেলাল হোসেন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে জি/আর মামলার পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার গোলাপাড়া গ্রামের আঞ্জব উল্লার ছেলে এলিম উদ্দিন (৪৫) ও নিয়মিত মামলার আসামী জামালপুর গ্রামের সাঈদ উল্লার ছেলে সবুজ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃত এলিম উদ্দিন ও সবুজ মিয়াকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-২৬ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র বিদায়ী সবংর্ধনা অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র পদোন্নতি জনিত বদলী উপলক্ষ্যে বিদায় সবংর্ধনা দেয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে  সোমবার (২৫জুন) বিকেলে পরিষদ সম্মেলল কক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ ছিলেন একজন দক্ষ নীতিবান কর্মকতা তিনি তার ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুরে কর্মকালীন সময়ে বিভিন্ন স্মৃতি চারণ করে বলেন জগন্নাথপুর উপজেলা বাসীর অকৃতিম ভালবাসা আজীবন হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

তিনি কর্ম জীবনের সফলতা অর্জনে সকলের দোয়া কামনা করেন। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য সৈয়দপুর শাহ্রপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দি চৌধুরী,

ইউ আর সি ইন্সট্রাক্ট্রর হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(চলতি দায়িত্ব) ছালেহা পারভিন প্রমুখ।

বক্তারা বিদায়ী ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ’র দক্ষ কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন তিনি সততা,দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। বক্তারা তার ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন ।

জ.টুডে-২৫ জুন ২০১৮/বিডিএন