জগন্নাথপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র বিদায়ী সবংর্ধনা অনুষ্টিত
- Update Time : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
- / 1399
জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র পদোন্নতি জনিত বদলী উপলক্ষ্যে বিদায় সবংর্ধনা দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (২৫জুন) বিকেলে পরিষদ সম্মেলল কক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ ছিলেন একজন দক্ষ নীতিবান কর্মকতা তিনি তার ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুরে কর্মকালীন সময়ে বিভিন্ন স্মৃতি চারণ করে বলেন জগন্নাথপুর উপজেলা বাসীর অকৃতিম ভালবাসা আজীবন হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
তিনি কর্ম জীবনের সফলতা অর্জনে সকলের দোয়া কামনা করেন। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,
মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য সৈয়দপুর শাহ্রপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দি চৌধুরী,
ইউ আর সি ইন্সট্রাক্ট্রর হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(চলতি দায়িত্ব) ছালেহা পারভিন প্রমুখ।
বক্তারা বিদায়ী ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ’র দক্ষ কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন তিনি সততা,দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। বক্তারা তার ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন ।
জ.টুডে-২৫ জুন ২০১৮/বিডিএন













