জগন্নাথপুরে ৬২ জন সহকারি শিক্ষক প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পেয়েছেন

স্টাফ রির্পোট:
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন সহকারি শিক্ষককে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হয়েছে। এদের মধ্যে পুরুষ শিক্ষক ৩৩জন মহিলা শিক্ষক ২৯জন।

মঙ্গলবার(১৯ জুন) উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত ৫টি শর্ত দিয়ে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত আদেশের শর্তে উল্লেখ করা হয় (১) উক্ত চলতি দায়িত্ব প্রদানকে পদোন্নতি হিসেবে গন্য করা যাবেনা। (২) চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ নিজ বেতন স্কেলে বেতন ভাতাদি আহরন করবেন ।

(৩) পিএসসি’র সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে শুন্য পদ পূরণ যোগ্য এবং সেক্ষেত্রে চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জ্যৈষ্ঠতার ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। জ্যৈষ্ঠতা তালিকা সংক্রান্ত অভিযোগ সমূহ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিষ্পত্তি করবেন।(৪) চলতি দায়িত্বের আদেশ প্রাপ্তির ৫কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষককের চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগনের পদায়ন আদেশ জারি করতে হবে।

(৫) প্রধান শিক্ষককের চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগণকে একই উপজেলাধীন সবচেয়ে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদে পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে। পদায়নের ক্ষেত্রে এই শর্তের ব্যত্যয় ঘটলে এবং এতদসংক্রান্ত প্রাপ্ত অভিযোগ প্রমাণিত হলে পদায়নকারী কর্মকর্তা/কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি কর্মচারী(শৃংখলা ও আপীল)বিধিমালা ১৯৮৫ অনুযায়ী শৃংখলা মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

জগন্নাথপুর উপজেলার প্রধান শিক্ষক চলতি দায়িত্ব শিক্ষকগন হলেন-(১) মোছা: শেফালী বেগম, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) মোছা: শহীদুনন্নেছা, সৈয়দপুর শামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩) জ্যোতি রাণী সেন, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪) মোছা: ছালেহা পারভীন,আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৫) ফরিদ আহমদ জামাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬) সুমী রায়,কাঠালখাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭)রীতা রাণী দাস, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ মো: আলমগীর হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯) রত্না রাণী দাস, গোরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

(১০) জামাল উদ্দিন,রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১) শাহনাজ পারভীন, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২) শিউলী সুলতানা, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩) প্রনতী রায়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৪) আনোয়ার হোসেন, পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৫) শংকর চন্দ্র নাথ, লুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

(১৬) জোছনা বেগম,জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৭) লায়লা বেগম,শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮) মোছা: রুবী বেগম, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯) শুক্লা রাণী তালুকদার, হলিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০) অজান্তা দাস, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

(২১) কুসুম রাণী দাস, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২২) মোছা: সায়মা বেগম,মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩) শ্বাশ্বতী রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৪) শেফা বেগম কামালী, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৫) মোছা: ফাহমিদা সুলতানা, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়

(২৬) মোছা: রুজি বেগম, হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭) শ্যামল চন্দ্র শীল, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮) তপন কুমার সরকার,সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৯) হিমাংশু শেখর দাস, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩০) পংকজ রঞ্জন দাস, মীঠাভরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৩১) রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩২) মিন্টু রঞ্জন দাস, চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩) আমিন উদ্দিন, মোহাম্মদ পুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৪) মো: ইকবাল হোসেন, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৫) মো: আজিজুল হক, শাহকামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৩৬) জসিম উদ্দিন, আমড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৭) জ্যোতিষ রঞ্জন দাস, কালাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮)অসীত কুমার কর, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৯) এজাজুল হোসেন চৌধুরী, খাসিলা(খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪০) অনুপম চন্দ্র সরকার, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪১) শশাংক শেখর দাস, ঐয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৪২) মো: আব্দুল খালিক, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৩) গনেশ চক্রবর্তী,জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৪) আবুল বাশার, দক্ষিণ প্রভাকর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৫) অঞ্জন কান্তি তালুকদার, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৬) নাজিম উদ্দিন, বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৪৭) মো: দিলোয়ার হোসেন তালুকদার, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৮) মো: আব্দুল অদুদ, আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৯) তাছলিমা বেগম, দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০) সুশান্ত সমাজপতি,নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৫১) কবির হোসেন ,বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫২) মো: মুর্শেদুর রহমান, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৩) নাজিম উদ্দিন ভূইয়া, আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৪) শিউলী বেগম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৫) সুরঞ্জন বর্মন, সেরা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৫৬) শরিফা বেগম , বাগময়না সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৭) ফরিদ আহমদ, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয (৫৮) অসীমা রাণী ধর, আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৯) বাপ্পী দে, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬০) সালমা বেগম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬১) রুমেনা বেগম, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬২) নাজমা বেগম, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জ.টুডে-১৯ জুন ২০১৮/বিডিএন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি চেয়ারম্যান আটক

জগন্নাথপুর টুডে ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৮ জুন) দুপুরে ঐ প্রবাসীর স্ত্রীসহ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক চেয়ারম্যান আব্দুল লতিফ মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পরপর দুবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের প্রবাসী সবুজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যান চেয়ারম্যান লতিফ।

প্রথমদিকে কয়েক মাস তারা গোপনে মেলামেশা করলেও সম্প্রতি দিনের বেলায় একে অপরের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। এলাকার লোকজনের নজরে আসে তারা।

গতকাল মঙ্গলবার রাত আটটায় প্রাবাসীর স্ত্রী ও চেয়ারম্যান লতিফ বাড়ির একটি কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হলে, স্থানীয় লোকজন বাড়ির চারপাশ ঘিরে রেখে ৯৯৯-এ ফোন দেয়। কিছু সময় পর স্থানীয় থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

চেয়ারম্যান লতিফের পরিবারে লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তার স্ত্রী ও সন্তান চট্টগ্রাম জেলা শহরে বাস করেন। সেই সুবাদে চেয়ারম্যান লতিফ বাড়িতে একাই থাকেন।

আটক লতিফ চেয়ারম্যান বলেন, আমি আমার দলের রাজনৈতিক শিকার। আমার অপর পক্ষ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একে এম মনজুর আলম বলেন, ‘৯৯৯ থেকে আমরা একটি ফোন পাই। জানতে পারি চেয়ারম্যান লতিফ এক মহিলা নিয়ে তার এলাকায় একটি কক্ষে আছেন এবং এলাকাবাসী তাকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই অনেক লোকজনের সমাগম।

চেয়ারম্যান যে মহিলাকে নিয়ে আপত্তিকর অবস্থায় ছিলেন তাকে তিনি স্ত্রী পরিচয় দেন। কিন্তু তার স্বপক্ষে কোন প্রমান দিতে পারেননি চেয়ারম্যান। প্রবাসীর স্ত্রীও তার স্বামীকে তালাক দেওয়ার কোনো কাগজ দেখাতে পারেনি।

তাই তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছি।

জ.টুডে- বিডিএন

জগন্নাথপুরে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ বলেছেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার সরকার দেশ ও জনগনের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সুশৃংখল রাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোগের রাজনীতিতে বিশ্বাসী নয়, ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী, তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

সোমবার(১৮ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রশিদ ভূইয়া,

পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, আওয়ামী লীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শামসুল ইসলাম রাজন, আওয়ামী লীগ নেতা কাজল মিয়া,

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া, মামুন আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মো: মতচ্ছির,

সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,

সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, আব্দুল জিলানী আবু, যুবলীগ নেতা আজমল হোসেন মিটু, আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়,

এনামুল খান, মিসবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহির আলী, বাবু চৌধুরী প্রমুখ। এদিকে ঈদ পুনর্মিলনী সভাকে ঘীরে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মিলন মেলায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়।

জ.টুডে-১৮ জুন ২০১৮/বিডিএন

হোসনে আরার প্রথম স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী খুন

জগন্নাথপুর টুডে ডেস্ক:

শনিবার(১৬ জুন) ঈদের দিন সকাল সাড়ে ১১টায় হোসনে আরার প্রথম স্বামী সাদেকুল ইসলামের ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন দ্বিতীয় স্বামী নজরুল ইসলাম (৩৭)। নিহত নজরুল ইসলাম পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের ওমর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জের হক সাহেবের বাজার (ঠসার মোড়) নামক স্থানে।

নিহতের খালাতো বোন হাফিজা বেগম জানান, দেড় বছর আগে নবাবগঞ্জের রহিমাপুর পশ্চিমপাড়া গ্রামের তালাকপ্রাপ্তা মোছাঃ হোসনে আরার সঙ্গে তার খালাতো ভাই নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর হোসনে আরাকে তার পিতার বাড়িতে রেখে নজরুল ঢাকায় রিকশা চালাতে যায়।

ঈদ করতে বৃহস্পতিবার (১৪ জুন) ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার ঈদ একসঙ্গে করবে বলে শ্বশুরবাড়িতে যায়। কিন্তু ঈদের নামাজ শেষ করে নজরুল হক সাহেবের বাজার (ঠসার মোড়) এলাকায় গেলে হোসনে আরার প্রথম স্বামী সাদেকুল ইসলাম প্রকাশ্যে ধারালো ছোড়া নজরুলের বুকে ঢুকিয়ে দেয়।

স্থানীয়রা সাদেকুল ইসলামকে আটকসহ নজরুল ইসলামকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত বুকে ছোরা লাগানো অবস্থাতেই নজরুলের মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত বলেন, বুকে ছোরাবিদ্ধ অবস্থায় নজরুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটেছে।

আফতারগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মতিয়ার রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাদেকুল ইসলামকে আটক করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বুকে ছোরা ঢুকিয়ে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ঘাতক সাদেকুল ইসলামকে আটক করা হয়েছে।

সুত্র- ইত্তেফাক/ বিডিএন

মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি, ৩ লাখ মানুষ পানিবন্দী

জগন্নাথপুর টুডে ডেস্ক:

মৌলভীবাজারে বন্যার সার্বিক পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। মনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ (গাইডওয়াল) উপচিয়ে বন্যার পানি প্রবেশ করতে পারে।

কয়েকদিন ধরে ভারতের উত্তর ত্রিপুরা এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় মনু, কুশিয়ারা ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মনু ও ধলাই নদীর এ পর্যন্ত ২২টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। তলিয়ে গেছে বাড়ি ঘর সহ রাস্তাঘাট। পানিবন্দী রয়েছে জেলার ৫টি উপজেলার প্রায় ৫ শতাধিক গ্রামের ৩ লাখ মানুষ।

বন্যায় তলিয়ে যাওয়া এলাকায় আটকে পড়া মানুষ উদ্ধারে কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগরে সেনাবাহিনী কাজ করছে। শহরের ও শহরতলীর বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিরাপদ স্থানে অনেকেই সরিয়ে নিচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ এম সাইফুর রহমান সড়ক দিয়ে সকল প্রকার যাবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের মুল্যবান কাগজপত্র উঁচু স্থানে নিয়ে রাখা হচ্ছে।

মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটের কাছে বিপদ সীমার ১৫৯ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । অপর দিকে কুশিয়ারা নদী শেরপুরের কাছে ৪০ সেঃ মিঃ ও কমলগঞ্জে ধলাই নদী বিপদ সীমার ৫৯ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ঝুকিপূর্ণ হওয়ায় মৌলভীবাজার সদর উপজেলা শহরবাসীকে শতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জানান, জেলার ৩টি উপজেলায় সেনাবাহিনী কাজ করছে। মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধের ঝুকিপূর্ণ স্থানগুলো শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টিম পরিদর্শন করেছে। শনিবার(১৬জুন) দুপুরের দিকে মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধ রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ পর্যন্ত ১৪৩ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এ ছাড়াও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা বন্যা আক্রান্ত এলাকায় বিতরণ করা হয়েছে।

সুত্র-ইত্তেফাক/ বিডিএন

মেসির পেনাল্টি মিস

জগন্নাথপুর টুডে ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলে নিজেদের সামর্থ্য দেখালো নবাগত আইসল্যান্ড। গোলরক্ষক ও রক্ষণভাগের অন্যন্য নৈপুণ্যে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে আটকে দিল অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে। শনিবার(১৬ জুন) মস্কোয় ‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বী খেলায় ড্র করল আর্জেন্টিনা । দ্বিতীয়ার্ধে সবচেয়ে বড় অঘটনটি ঘটালো স্বয়ং অধিনায়ক মেসি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

পরপর দুটি সুযোগ হেলায় হারালেন মেসি। দারুণ সুযোগ এসেছিল পেনাল্টির। ম্যাচের ৬৪তম মিনিটে মেসিকে ডি বক্সের মধ্যে ফাউল করেন আইসল্যান্ডের সিগরুডসন। পেনাল্টি শট নিতে আসেন তিনি। কিন্তু তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলকিপার হ্যালডরসন।

এর আগে রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সের্হিও আগুয়েরোর দুর্দান্ত গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনার জালে বল পাঠানোর খুব ভালো একটা সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। নবম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ফরোয়ার্ড আলফ্রেদ ফিনবোগাসনের নিচু শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

ম্যাচের ১৯তম মিনিটে ডি-বক্সের ভেতরে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারকে খুঁজে পান মার্কোস রোহো। সঙ্গে লেগে খেলোয়াড়কে এড়িয়ে বুলেট গতির একটি শটে বল জালে পাঠান আগুয়েরো। এর মাত্র ৫ মিনিট পর আর্জন্টিনার জালে বল পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা আনে আইসল্যান্ড।

জ.টুডে-১৬ জুন ২০১৮/বিডিএন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা

অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুরটুডে ডক কম’র সম্পাদক মো: আব্দুল হাই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমগ্র দেশবাসী এবং জগন্নাথপুরটুডে ডট কম’র অগণিত পাঠক, পৃষ্ঠপোষক, ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জগন্নাথপুর পৌরশহরের ইসহাকপুর বায়তুল জান্নাত জামে মসজিদে ইফতার ও দোয় মাহফিল অনুষ্টিত

স্টাফ রির্পোট :
প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কর্তৃক বরাদ্বকৃত অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৫ জুন) ইসহাকপুর বায়তুল জান্নাত জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও জগন্নাথপুর পৌরশহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খাঁন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগের প্রতি অভিন্দন জানিয়ে বলেন মাহে রমজান উপলক্ষ্যে সারা দেশের মুসল্লীদের ইফতার মাহফিলের আয়োজন প্রশংসনীয়।

বিশিষ্ট মুরব্বী ডা: সোনাহর আলীর সভাপতিত্বে ও ইসাকপুর বায়তুল জান্নাত জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আরিফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ডা: আছকির খাঁন, হিরা মিয়া, মইনুল গনি, আব্দুল মমিন, মনাফ মিয়া, সোহেদ মিয়া, মাহবুব মিয়া, তাজুদ খান, আজিজুন নুর, আব্দুল খালিক, রিপন মিয়া, মতিন খাঁন, সজ্জাদ খাঁন, আব্দুস সামাদ, রুয়েল খাঁন, লিপন মিয়া, সিপন মিয়া, সুজেল খাঁন, নাসির মিয়া প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে দূর্গাপুর, শাসনহবি, রতিয়ারপাড়া ও বাউরকাপন গ্রামের বিপুল সংখ্যক ধর্ম প্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মিলাদ শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছোবাই মিয়া।

জ.টুডে- ১৫ জুন ২০১৮/বিডিএন

প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জগন্নাথপুরের চিলাউড়া কেন্দ্রিয় শাহী জামে মসজিদে ইফতার ও দোয় মাহফিল অনুষ্টিত

স্টাফ রির্পোট :
প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কর্তৃক বরাদ্বকৃত অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৫ জুন) জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কেন্দ্রিয় শাহী জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় চিলাউড়া হলদিপুর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুব লীগ নেতা তাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল জব্বার, হাবিবুর রহমান, ইউসুফ আলী, কলমদর আলী, দিলোয়ার হোসেন , হারুন মিয়া, আজির উদ্দিন, মরতুজ আলী, নুর মিয়া, কমরু মিয়া, আব্দুল মতিন, সাজন মিয়া, আব্দুল মন্নান খান প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে বৃহত্তর চিলাউড়া গ্রাম সহ বিভিন্ন ওয়ার্ডের ২শতাধিক ধর্ম প্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মিলাদ শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন চিলাউড়া কেন্দ্রিয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নন জিহাদী।

জ.টুডে-১৫ জুন ২০১৮/বিডিএন

প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই কেন্দ্রিয় মসজিদে ইফতার ও দোয় মাহফিল অনুষ্টিত

স্টাফ রির্পোট :
প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কর্তৃক বরাদ্বকৃত অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৫ জুন) জগন্নাথপুর পৌর শহরের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বাসীর আয়োজনে শহরের ৭ নং ওয়ার্ডের ইকড়ছই কেন্দ্রিয় মসজিদে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইকড়ছই কেন্দ্রিয় মসজিদের মোতায়াল্লি ডা: আব্দুল আহাদের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সুনামধন্য সাবেক চেয়াম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, ইকড়ছই কেন্দ্রিয় মসজিদের সাবেক মোতায়াল্লি জাফর আলী ভূইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া, ইকড়ছই প্রকাশ জগন্নাথপুর বাজার জামে মসজিদের মোতায়াল্লি মির্জা আব্দুল কাইয়ুম, সমাজ সেবী মির্জা কাচা মিয়া, ইকড়ছই কেন্দ্রিয় মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।

 

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগের প্রতি অভিন্দন জানিয়ে বলেন মাহে রমজান উপলক্ষ্যে সারা দেশের মুসল্লীদের ইফতার মাহফিলের আয়োজন প্রশংসনীয়। ইফতার ও দোয়া মাহফিলে দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুরটুডে ডট কম‘র সম্পাদক মো: আব্দুল হাই সহ শহরের  ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিপুল সংখ্যক ধর্ম প্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মিলাদ শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

জ.টুডে-১৫ জুন ২০১৮/বিডিএন