দক্ষিন সুনামগঞ্জে ডাকাত গ্রেফতার

সংবাদদাতা:
জেলার দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত ডাকাত দলের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫মে) দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মিয়াধন উল্লার ছেলে।

জগন্নাথপুরটুডে-১৬ মে ২০১৮/টিএটি.

A lady has suicided in Jagannathpur

Staff Correspondent:

A lady has suicided by hanging village at Gualkuri, Patli Union in Jagannathpur Upozilla. Her name is JILU RANI DAS (45).She is wife of Nibaron das.She has suicided yesterday at night. Her son Sagor das has informed in Jagannathpur P.S today`s morning on 16may 2018.

After getting suicided information S.I Gulam murshed chawdary has arrived in Gualkuri and inquest of dead body.Than dead body has send by him for post mortem report in Sunamganj.But why she has suicided they do not know said members of her family.

Jagannathpurtoday-16 may 2018/TAT.

গোয়ালকুড়ি গ্রামে ৪সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে ৪সন্তানের জননী জিলু রানী দাস (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত জিলু রানী দাস ঐ গ্রামের নিবারন দাসের স্ত্রী। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে জিলু রানী দাস ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল ৮টায় নিহত জিলু রানী দাসের ছেলে সাগর দাস তার মায়ের মৃত দেহ গলায় গামছা পেছানো অবস্থায় শয়ন কক্ষের তীরের সাথে ঝুলন্ত দেখে গামছা কেঁটে নিতর দেহটি মাটিতে নামায়। তবে কি কারনে জিলু রানী দাস আত্মহত্যা করেছেন তার কারন কেউ জানাতে পারেনি। সাগর দাস আরো জানান, অভাবী সংসারে তার পিতা নিবারন দাস একটি মাছের খামারে পাহারাদারের কাজে নিয়োজিত ছিলেন।

জগন্নাথপুর টুডে ১৬ মে ২০১৮/বিডিএন

যুক্তরাজ্যে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীকে সংবর্ধনা প্রদান

আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৈয়ব মিয়া কামালী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ মে) যুক্তরাজ্য বসবাসরত সুনামগঞ্জ জেলা বাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেছেন সামাজিক ন্যায় পরায়ন দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব তৈয়ব মিয়া কামালী নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্টানে অনুদান প্রদানের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন।

বক্তারা চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীকে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের বাসিন্দা লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে, লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য আঙ্গুর আলী ও যুক্তরাজ্য যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারিক কামলীর যৌথ পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সত্য বাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা,

সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, বারা অব টাওয়ার হ্যামলেটের কাউন্সিলার মতিনুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব মিয়া,

যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা গোলাম জিলানি সুহেল, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, মতিউর রহমান কামলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের সভাপতি তাহের কামলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোছাদ্দেক হোসেন কামালী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক লুৎফর রহমান সায়েদ,

আওয়ামী লীগ নেতা খালেদ কামালী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সফিক মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য বদরুজ্জামান শামীম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি এডভোকেট সামছুল হক চৌধুরী,

যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল বাছির, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য যুব লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী,

লিলু তালুকদার, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আহবাব মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, নর্থ ইস্ট যুব লীগের সভাপতি সৈয়দ হোসাইন আহমদ সাজনু, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সাসেস্ক শাখার সভাপতি সাফিক মিয়া,

যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আসুক আহমেদ, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের সহ-সভাপতি আব্দুল আহাদ, যুক্তরাজ্য যুব শ্রমিক লীগের সভাপতি সৈয়দ বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এম এ গিয়াস , শাহ আলম কামালী, পীর ফয়সল, আবদাল কামালী প্রমূখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৈয়ব কামালী বলেন আজকের এ ভালোবাসায় আমি আপনাদের কাছে চিরঋণী।

আমি কৃতজ্ঞ আমার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নবাসীর কাছে তাদের ভালোবাসায় আজ জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।

তিনি জগন্নাথপুর ও সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। তিনি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করনে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনা অনুষ্টানে আগন্তক রাজিক কামালী, আবির কামালী, সাহিদ কামালী, সাজু কামালী, আবদাল কামালী, সিরাজ কামালী, নাজির উদ্দিন, আতিকুর রহমান, নুর মোহাম্মদ কিনু, সালেহ আহমদ, সৈয়দ জয়তুন মিয়া, সাদেক কোরেশী, হাজী গিয়াস উদ্দিন, জয়নাল আবেদীন, তাকলিছ মিয়া,

আওলাদ কামলী, সানাক মিয়া, আনছার মিয়া কামলী, ফুল মিয়া কামলী সংবর্ধিত অতিথি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীকে ফুলেল শুভেচ্ছা জানান।

জগন্নাথপুর টুডে-১৫ মে ২০১৮ / বিডিএন

জগন্নাথপুরে মিনিবাস শ্রমিক নির্বাচনে সভাপতি পদে হাফিজুল সাধারন সম্পাদক পদে রেজন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মূখর পরিবেশে সুষ্টু ও শান্তিপূর্নভাবে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত জগন্নাথপুর মিনিবাস শ্রমিক রোড উপ-কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার(১৫ মে)  উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্টিত হয়। এতে ১শ ৯৩জন ভোটারের মধ্যে ১শ ৮৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গননা শেষে সভাপতি পদে মটর সাইকেল প্রতিক নিয়ে হাফিজুল ইসলাম ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাতা প্রতিক মো: গোলাম রব্বানী পেয়েছেন ৭৭ ভোট। সাধারন সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে রেজন হোসেন রেজা ১৩১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী হারিকেন প্রতিক নিয়ে আজিজুর রহমান মতিউর পেয়েছেন ৫২ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে বিকাশ রঞ্জন রায় বিকু (চাকা) প্রতিকে ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কবির মিয়া (জাহাজ) প্রতিকে পেয়েছেন ৬৮ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল করিম (কাপ-পিরিছ) প্রতিকে ১০৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নন্দলাল রায় নন্দ (কলস) প্রতিক পেয়েছেন ৭১ ভোট। কোষাধ্যক্ষ পদে সন্তোষ চন্দ্র দেব (লাইটেস) প্রতিকে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রুহুল গনী দিলদার (তালা চাবি) প্রতিকে পেয়েছেন ৭৭ভোট।

সদস্য পদে শংকর দাশ (মাছ) প্রতিকে ৯০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মিজান মিয়া (মোরগ) প্রতিকে পেয়েছেন ৪৮ভোট ও জামাল উদ্দিন জামাল (আম) প্রতিকে পেয়েছেন ৪১ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক। সহকারি কমিশনারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সদস্য আলকাব উদ্দিন, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফরিদ মিয়া।

জগন্নাথপুর টুডে-১৫.০৫.১৮ইং বিডিএন

জগন্নাথপুরে তালামীযের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল পথসভা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সংগঠনের বিপুল সংখ্যক কর্মীদের অংশ গ্রহনে স্বাগত মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে পথ সভায় মিলিত হয়।

বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার সভাপতি হাফিজ তারিছ আলীর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, সাধারন সম্পাদক মো: নুর আহমদ, আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সেক্রেটারী হাফিজ আনোয়ার হোসেন,

আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ, সহ-সাধারন সম্পাদক আব্দুল গণী সোহাগ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার সেক্রেটারি হাফিজ সাইদুল ইসলাম,

পূর্ব শাখার সভাপতি ছালিক আহমদ, জগন্নাথপুর পৌর তালামীযের সহ-সভাপতি হাফিজ আক্তার হোসেন, পৌর তালামীয কর্মী সামীনুর রহমান, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া হবিবপুর কেশবপুর আলীয়া মাদ্রাসা শাখার সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারন সম্পাদক হাফিজ শামছুর রহমান, কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমান প্রমূখ।

জগন্নাথপুর টুডে-১৫.০৫.১৮ইং বিডিএন

মাহে রমজান উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতা শুকুর আলী ভুইয়ার উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইকড়ছই লম্বাহাটি এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শুকুর আলী ভুইয়ার উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সকাল ১০টায় ইকড়ছইস্থ তার নিজ বাসভবনে দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীন নেতা পৌরসভার প্রথ চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার তনয় জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মিজানুর রশীদ ভুইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজি আফছর উদ্দিন ভুইয়া, দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরনকারী জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়া, ইকড়ছই এলাকার বিশিষ্ট মুরব্বী জফর উদ্দিন ভুইয়া, সমাজকর্মী জসিম উদ্দিন ভুইয়া, লতিব মিয়া ভুইয়া, মছব্বির মিয়া, আনর মিয়া ভুইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, তরুন সমাজ কর্মী সুভন আহমদ ভুইয়া, সোহান আহমদ ভুইয়া, সোহাগ আহমদ ভুইয়া, মখলুছ মিয়া ভুইয়া, রবিউল ইসলাম ভুইয়া, রেদওয়ান আহমদ ভুইয়া, সামাদ মিয়া ভুইয়া প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরন পূর্ব পৃথক মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন ও ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। পরে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ ৫শ টাকা, ৩লিটার সোয়াবিন তৈল, ৫ কেজি পিয়াজ, ৩ কেজি ছানা, ৩ কেজি ডাল, ১ কেজি রসুন ও ১ কেজি খাজুর বিতরন করা হয়।

জগন্নাথপুর টুডে-১৫.০৫.১৮ইং বিডিএন

সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ আবুল হুসেন মালয়েশিয়ায় এমপি নির্বাচিত

জগন্নাথপুর টুডে ডেস্ক:
মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচনে একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবুল হুসেন। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। ৭ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি ২য়।

তিনি বুকিত বিনতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আবুল হুসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের (বিএন) প্রার্থী দাড়ি পাল্লা প্রতিক নিয়ে ইপুহ এলাকার বুকিত বিনতাং থেকে বিপুল ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

মীরপুর ফুটবল ক্লাবের আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
মীরপুর ইউনিয়নের মীরপুর ফুটবল ক্লাবের আয়োজনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শনিবার (১২ মে) মীরপুর হাইস্কুল ষ্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে দক্ষিন সুরমা উপজেলার কামাল বাজারের ঐশী একাদশ বনাম বিশ্বনাথ উপজেলার মাছুখালীর শাপলা ক্রীড়া চক্রের মধ্যে খেলা অনুষ্টিত হয়।

খেলার নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্য ড্র হলে ট্রাইবেকারে শাপলা ক্রীড়া চক্রকে হারিয়ে ঐশী একাদশ বিজয়ী হয়। ফাইনাল খেলা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী মীরপুর আধুয়া গ্রামের বাসিন্দা সমাজ সেবী দানশীল ব্যক্তিত্ব মো: আব্দুল ওয়াহিদ আকর্ষনীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজক মীরপুর ফুটবল ক্লাবের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন অজো পাড়া গায়ে এধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়।

তিনি যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধূলার বিকল্প নেই উল্লেখ করে বলেন ফুটবল খেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহি খেলা। এধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার জন্য ক্লাবের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

তিনি মীরপুর হাই স্কুল ষ্টেডিয়ামে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা কর্তৃক দর্শক গ্যালারী স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন শীঘ্রই দর্শক গ্যালারীর কাজ শুরু করা হবে। মাঠে হাজারো দর্শকের উচ্ছাসে অভিভূত হয়ে তিনি বলেন প্রতি বছর এভাবে ফুটবল প্রতিযোগিতার আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত মীরপুর এলাকার কৃতি ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক ও কৃতি ফুটবলার অসুস্থ আব্দুন নূরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আশু সুস্থতায় সকলের দোয়া কামনা করেন।

তিনি এলাকার সামাজিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার উদ্যোগে পুরো উপজেলা ব্যাপী সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে মীরপুর ইউনিয়নসহ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মীরপুর ইউনিয়নের বাসিন্দা কৃতি ফুটবলার আব্দুন নূর। মীরপুর ফুটবল ক্লাবের সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ফয়ছল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, কমিউনিটি পুলিশিং সিলেটের সভাপতি সৈয়দ মেহেদী জাকারিয়া মুন্না, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিন, সাবেক ফুটবলার আবু হোরায়রা ছাদ মাষ্টার, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক, প্রকৌশলী মামুনুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ফুটবলার এম এ নূর, মীরপুর বাজার পরিচারনা কমিটির সেক্রেটারী আব্দুল কাদির, ব্যবসায়ী ও সমাজসেবী জয়নাল আহমদ, সাবেক ফুটবলার মাষ্টার আসকির আলী, বাদশা মিয়া, শ্রীরামসী আরশ আলী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মনজুরুল আমিন দোয়েল, স্বদেশ যুব সংঘের সভাপতি ছাদিকুর রহমান ছাদ, ইউনিক যুব সংঘের সভাপতি এম এম সোহেল, আইডিয়াল ভিলেজ ফোরামের সভাপতি মো: মুজাক্কির হোসাইন, রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের সভাপতি সালা উদ্দিন সাজু, মীরপুর ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছালিক মিয়া প্রমূখ।

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন কৃতি ফুটবলার আব্দুল ওয়াদুদ। খেলা শেষে মীরপুর বাজার ভাই ভাই সুপার মার্কেট কর্তৃক বিজয়ী ঐশী একাদশকে প্রথম পুরস্কারের আকর্ষনীয় ট্রপি ও ১০ হাজার টাকার প্রাইজ মানি এবং মীরপুর ইউনিক যুব সংঘ কর্তৃক রানার্সআপ দল শাপলা ক্রীড়া চক্রকে দ্বিতীয় পুরস্কারের আকর্ষনীয় ট্রপি এবং ৫হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আব্দুল ওয়াহিদসহ অতিথিবৃন্দ।

এছাড়াও শ্রীরামসী আরশ আলী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মনজুরুল আমীন দোয়েল কর্তৃক খেলায় অংশ গ্রহনকারী প্রতিটি দলের মধ্যে বিশেষ পুরস্কার এবং মীরপুর হলিয়ারপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী এহিয়া আহমদ কর্তৃক ম্যান অব দা ম্যাচ, লোহারগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর কর্তৃক ম্যান অব দ্যা সিরিজ, মীরপুর বড় কাপন গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী দয়াল জুবের কর্তৃক সেরা গোল রক্ষক পুরস্কার প্রদান করা হয়।

ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন সাজু, কবির আহমদ হীরা, নাজিম উদ্দিন, আব্দুল হামিদ, খেলার ধারাভাষ্যকার ছিলেন জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের বাসিন্দা সিলেট ধারাভাষ্যকার সংগঠনের ক্রিড়া সম্পাদক নুরুল হক আবু। খেলা পরিচালনায় ছিলেন মীরপুর বাজার ব্যবসায়ী সমিতি মীরপুর রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদ, মীরপুর ইউনিক যুব সংঘ, মীরপুর স্বদেশ যুব সংঘ ও মীরপুর আইডিয়াল ভিলেজ ফোরাম।

মাহে রমজান উপলক্ষ্যে রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে আর্ত মানবতার সেবায় প্রতিষ্টিত রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ও ইউকে ভিত্তিক দরিদ্র ও এতিম ট্রাষ্ট ফান্ডের অর্থায়ানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ মে) দুপুরে এ উপলক্ষ্যে ফ্রেন্ডস্ ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি মো: ইসলাম আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো: ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা ও দাতা সদস্য মো: মুক্তার মিয়া, মো: মোতাহীর আলী, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বাদেশ সম্পাদক মো: গোলাম সারোয়ার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নুরুল, সহ-সাংগঠনিক সম্পাদক রনি রাজ, সদস্য কাইফু আহমদ, হাজী আলফু মিয়া, মো: রইছ উদ্দিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ এস.এম ফরিদ, বিশিষ্ট কবি জামাল শহীদ, ফ্রেন্ডস ক্লাবের অর্থ সম্পাদক হাবিব উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ডালিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সুজেল আহমেদ, সদস্য সায়েক আহমেদ, সাঈদ আহমদ, আলমগীর হোসেন, সুজন আহমদ, সাহেদ আহমদ, রাজীব আহমদ, ফয়জুল আহমদ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রেন্ডস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো: কায়েছ আহমদ। পরে ৫৫টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।