সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসার এবং সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, ইসলামী ঐক্যজোট নেতা লে: কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ, গনফোরাম নেতা নজরুল ইসলাম, যুক্তরাজ্যে বিএনপির কোষাধ্যক্ষ এম এ ছাত্তার,

জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক সুমন, জাকের পার্টি নেতা শাহজাহান চৌধুরী, এলডিপি নেতা অ্যাডভোকেট আব্দুন নূর তোষার, স্বতন্ত্রপ্রার্থী রফিকুল ইসলাম খসরু।

জগন্নাথপুরের সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ২৭ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদস সদস্য

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসার এবং গতকাল বুধবার জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জগন্নাথপুর টুডে/বি ডি নাথ

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সুমনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক সুমন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮নভেম্বর) জগন্নাথপুরের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফজুল আলম মাসুমের কাছে আশরাফুল হক সুমন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ নেতৃবৃন্দসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/ বি ডি নাথ

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম এ ছাত্তারের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা এম এ ছাত্তারের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে বিএনপির প্রার্থী হিসেবে এম এ ছাত্তারের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েছ,

দক্ষিন সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/ বি ডি নাথ

জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রশাসেনর উদ্যোগে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্ট:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২৮ নভেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রশাসেন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধ, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও সাংবাদিকদের সমন্বয়ে দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফজুল আলম মাসুম বিভিন্ন উপ-কমিটি গঠন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পারিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার উপ-পরিদর্শক আতিকুল আলম, শিক্ষক নেতা ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন,

সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি জহিরুল ইসলাম লাল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার প্রমূখ। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,

উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: হারুন অর রশীদ চৌধুরী, সিটি ব্যাংক ব্যবস্থাপক ইমরুল কায়েস, এনসিসি ব্যাংক ব্যবস্থাপক নিখিলেশ দাশ, কৃষি ব্যাংক ব্যবস্থাপক এ এফ এম শহীদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এম এ আলী, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নব কুমার সিংহ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা রঞ্জীত কান্তি দাশ,

আব্দুল মতিন, আছলম উল্ল্যা, নির্মল কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, কৃষকলীগের সভাপতি আফসর উদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া, আর্ট স্কুলের অধ্যক্ষ প্রনব বণিক, জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে’র নির্বাহী সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক এনাম,

দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুব্রত তালুকদার, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়, নার্সরী স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যীশুতোষ তালুকদার, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাশ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন,

নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ ক্ষত্রীয়, এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসী রানী সরকার, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধবী রানী নাথ,

হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন, হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রানী সেন, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, শিল্পকলা একাডেমির শিক্ষক বিজয় দে, উপজেলা যুবলীগ নেতা বিভাষ দে, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী কাজল বণিক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারি ফয়ছল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে মুক্তিযুদ্ধের সংগঠক কবি আবুল বশর আনসারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্ট:
ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী, সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ নেতা কবি আবুল বশর আনসারী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৩টায় লন্ডনের হ্যাকনির হমারটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা আবুল বশর আনসারী ৯২ বছর বয়সে মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে আবুল হাসনাত জানান জীবনের শেষ সময়ে তিনি বাংলাদেশে কাটাতে চেয়েছিলেন, সিলেট অঞ্চলে প্রবীণদের কাছে ‘বনগাঁওর বশর মিয়া’ নামে পরিচিত ছিলেন তিনি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে লন্ডনের হ্যাকনির হমারটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে আবুল বশর আনসারীর শেষ ইচ্ছা ছিল সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় মায়ের কবরের পাশে যেন তাকে দাফন করা হয়।

তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে জানান হাসনাত। ত্রিকালদর্শী রাজনীতিক, কবি ও লেখক আবুল বশর আনসারীর কংগ্রেস, মুসলিম লীগ হয়ে সুনামগঞ্জ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে রাজনীতির বর্ণাঢ্য অতীত। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে আবুল বশর সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। এছাড়াও ব্রিটেনে বাঙালি কমিউনিটির সুদৃঢ় অবস্থানের পেছনেও অন্যন্য অবদান রেখেছেন।

প্রয়াত কবি আনসারীর বড় মেয়ে জেনিত রহমান ব্রিটেনের টাওয়ার হেমলেটসের দুইবারের কাউন্সিলর এবং ছেলে আবুল হাসনাত ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং আমজাদ সোলেমান আনসারী ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য । মরহুম আবুল বশর আনসারী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মরহুম রইছ উদ্দিনের ভাই এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের চাচা।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা ॥ নৌকার মূহুরমূ শ্লোগানে মূখরিত হয়ে উঠে বিভিন্ন এলাকা

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ২৫ নভেম্বর সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর ২৭ নভেম্বর ঢাকা থেকে সড়ক পথে সকাল ১১টায় তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জে পৌছলে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রায় ১০ সহ¯্রাধিক দলীয় নেতা কর্মী ছাড়াও জনসাধারণ তাকে অভ্যর্থনা জানান।

এসময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গনে প্রতিমন্ত্রী এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা: ছদরুল ইসলাম সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। পরে বিশাল শোভাযাত্রায় প্রতিমন্ত্রী জগন্নাথপুর পৌর শহরে পৌছলে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রতিমন্ত্রী জগন্নাথপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে তার নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করেন।

এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা, নৌকা, এম এ মান্নান শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহরের আশ-পাশ এলাকা। নির্বাচনী প্রধান কার্যালয়ে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার নির্বাচনী এলাকা সহ দেশের উন্নয়নের জোয়ারকে ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি তার নির্বাচনী এলাকার দলীয় নেতা কর্মী ও সর্বস্থরের নাগরিকদের ভালবাসায় অভিভূত হয়ে বলেন আপনাদের সেবা করার জন্য মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমাকে আবারো আপনাদের কাছে পাঠিয়েছেন।

তিনি পূরো জেলা ব্যাপী উন্নয়নের মহোৎসবের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিজয়কে নিশ্চিত করনে দলীয় নেতা কর্মী সহ সর্বস্থরের জনসাধারনের প্রতি আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুর আওয়ামী লীগের অভিভাবক সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিলেট মহানগর আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জিল্লুর রশিদ লীল, আওয়ামী লীগের প্রবীণ নেতা ব্যারিষ্টার এম এ লতিফ, এম এ হান্নান, আব্দুল মছব্বির,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, সহ সভাপতি আব্দুল মালিক, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, ত্রান সম্পাদক ইলিয়াছ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া,

কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা আশারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আবু ঈমানী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ মিয়া, আওয়ামী লীগ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব খান, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জুয়েল আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দুলন,

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি শরন, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শশি কান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দ্বিপাল কান্তি দে দীপাল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার,

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবেরী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আফতাব উদ্দিন, আব্দুল তাহিদ, সুন্দর উদ্দিন, আবুল খয়ের সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে মনোনয়ন পত্র দাখিল শেষে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান প্রায় ২কিলোমিটার জুড়ে বিশাল গাড়ি বহর শোভাযাত্রায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পৌছেন।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মনোনয়ন পত্র জমা দিয়েছেন

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার ২৭ নভেম্বর দুপুরে আলহাজ্ব এম এ মান্নান তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলার সহ-কারী রির্টানিং অফিসার ইউএনও মাহফুজুল আলম মাসুমের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম,

 সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ সভাপতি সিরাজুল হক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দুলন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরন প্রমূখ উপস্থিত ছিলেন।

জন্নাথডুর টুডে- ১৮

প্রতিমন্ত্রী এম এ মান্নাকে বরণ করতে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত করায় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগনের পক্ষ থেকে আলহাজ্ব এম এ মান্নানকে বরণ করতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এ নিয়ে দুই উপজেলা জুড়ে সাজ সাজ উৎসবের আমেজ বিরাজ করছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন নিয়ে মঙ্গলবার(২৭ নভেম্বর) সকালে ঢাকা থেকে সড়ক পথে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ হয়ে আগমন করবেন। তাঁর আগমনে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠন সহ সর্বস্থরের জনগণ সহ গাড়ী যোগে সকাল ১১টায় শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হবে।

পরে তিনি সকাল সাড়ে ১১ টায় নেতাকর্মীদের নিয়ে জগন্নাপুর পৌর পয়েন্টে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন। ঐদিন দুপুরে প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। পরে তিনি একে একে মজিদপুর পয়েন্ট, কলকলিয়া এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভমভমি পয়েন্ট,ছয়হাড়া,আক্তাপাড়া ও পাগলা বাজার, উজানীগাঁও পয়েন্ট, নোয়াখালী বাজার, গণিগঞ্জবাজার ও পাথারিয়া বাজারে স্থানীয় নেতাকর্মী সহ সর্বস্থরের জনগণের সাথে কুশল বিনিময় করবেন।

তিনি ঐদিন বিকাল সাড়ে ৩ টায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান উন্নয়নের রূপকার অর্থ ও পকিরল্পন্না প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বরণ করতে দুই উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

জ.টুডে-বিডি নাথ

জগন্নাথপুরে লন্ডন প্রবাসীকে টাকার লোভে জৈন্তাপুরে নিয়ে হত্যা ১৮ মাস পর হত্যাকান্ডের রহস্য উৎঘাটন ৩ হত্যা কারী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে নিখোজ হওয়ার ১৮ মাস পর লন্ডন প্রবাসীর মাটিচাপা দেয়া লাশের খুজ পেয়েছে পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় প্রধান খুনী সহ ৩ জন কে জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কৃষি গবেষনা ইনিষ্টিটিউটের অফিস সহায়ক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণগাঁও উত্তরপাড়া এবং বর্তমনে জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলা বাড়ী গ্রামের বাসিন্দা মরতুজ আলীর ছেলে আবুল কালাম আজাদ(৫২),

জৈন্তাপুর উপজেলার ডিএস মাদ্রাসার শিক্ষক কুমিল্লা জেলার হোমনা উপজেলার দত্তেরকান্দি গনিয়ারচর গ্রামের বাসিন্দা বর্তমানে জৈন্তাপুর উপজেলার নিজপাট তোয়াশি হাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আনোয়ার হোসেন (৩৯), জৈন্তাপুর উপজেলার নিজপাট কমলা বাড়ী গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুনাব আলী জুনাই(৪২)।

সোমবার ২৬ নভেম্বর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা লন্ডন প্রবাসীকে হত্যা এবং পরে মাটিচাপা দিয়ে রাখার ঘটনা স্বীকার করেছে। জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের জগন্নাথপুর বড়দিঘীর পাড় এলাকার বাসিন্দা মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল গফুর (৫৫) সপরিবারে লন্ডনে বসবাস করেন। ২০১৭ সালের ৮মে আব্দুল গফুর লন্ডন থেকে বাংলাদেশে নিজ বাড়ীতে আসেন।

ঐদিন সকাল ১১টায় তার নিজ বাড়ীতে অবস্থান করার পর ঐদিন থেকেই আব্দুল গফুর নিখুজ হন। বাড়ীর আত্মীয় স্বজনরা তাকে খুজ করে পায়নি। বিষয়টি লন্ডনে যোগাযোগ করা হলে সেখানেও না যাওয়ায় চলতি বছরের ২৬ অক্টোবর নিখুজ প্রবাসী আব্দুল গফুরের বোনের ছেলে জগন্নাথপুর গ্রামের তাজু উল্লার ছেলে মো: লালা মিয়া জগন্নাথপুর থানায় নিখুজ ডায়েরী করেন।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে লন্ডন প্রবাসী আব্দুল গফুরের নিখুজ হওয়ার ঘটনা উদঘাটন করেন। রবিবার ২৫ নভেম্বর জৈন্তাপুর থানা পুলিশের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা কৃষি গবেষনা ইনিষ্টিটিউটের অফিস সহয়ায়ক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হলে সে লন্ডন প্রবাসী আব্দুল গফুর হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান আটককৃত আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আরো জানায় ২০১৭ সালের ৮মে প্রবাসী আব্দুল গফুরকে প্রলোভন দেখিয়ে সিলেট শহরে নিয়ে যায়। এবং সিলেট শহরস্থ দরগা গেইট এলাকায় আবাসিক হোটেল রাজরানীর ২১২ নং কক্ষে অবস্থান করে। পর দিন ৯মে আব্দুল গফুর দরগা গেইটস্থ ডার্চ বাংলা ব্যাংক হতে ১০ লাখ টাকা উত্তোলন করেন।

টাকার জন্য আবুল কালাম আজাদ ও তার সহযোগিরা আব্দুল গফুরকে শ্বাসরোধ করে খুন করার পর জৈন্তাপুর উপজেলার নিজপাট মোকাম টিলায় মাটিচাপা দেয়া হয়। তদন্তকারি কর্মকর্তা জানান গ্রেফতারকৃত খুনী আনোয়ার হোসেনের বাড়ী থেকে আব্দুল গফুরের ২টি পাসপোর্ট, বিমান টিকেট ও হোটেল রাজরানীর ২১২নং কক্ষের চাবি সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে সন্ত্রাসীরা কুপিয়ে ফলাফলা করেছে এক লন্ডন প্রবাসীকে

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা জাবিছ আহমদ জিম্মাদার(৪৫)কে সন্ত্রাসীরা কুপিয়ে ফলাফলা করে দিয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে একই ইউনিয়নের অনুচন্দ গ্রামে নিজ বাড়ীতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে সারা শরির ফলাফলা করে দিয়েছে।

আহতের পরিবারের লোকজন জানান পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে আহত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত লন্ডন প্রবাসী জাবিছ আহমদ জিম্মাদার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জ.টুডে- বি ডি নাথ