১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম এ ছাত্তারের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ১০:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
- / 727
স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা এম এ ছাত্তারের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে বিএনপির প্রার্থী হিসেবে এম এ ছাত্তারের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েছ,
দক্ষিন সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর টুডে/ বি ডি নাথ










