জগন্নাথপুরে ৪০তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সাপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

বিজ্ঞান ও প্রযুুক্তি, অগ্রগতির মূল শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২০ জানুয়ারী) উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা মাধ্যমিক অফিসার এ কে এম মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার। উপজেলা একাডেমীর সুপার ভাইজার অরুপ রায় ও উপজেলা তথ্য সেবা কেন্দ্রের লুসিয়া জান্নাতের যৌথ পরিচালনায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মধু সূধন ধর, জগন্নাথপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান (১) শফিকুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ উপজেলা সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রদর্শনী স্টল অংশ গ্রহণ করে।

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশের অভিযানে ৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত বাতেন উল্লাহ ছেলে মো. আনছার মিয়া (৪০),

নারিকেলতলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন, ছাতক উপজেলার কচুরকান্দি গ্রামের মৃত নজরত আলীর ছেলে সিদ্দিক আলী,

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মো. রেনু মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও (বলাইনগর) গ্রামের আদম আলীর ছেলে আমির উদ্দিন (৩৫),

একই ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৮), ইছগাঁও গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো. আবু মিয়া (৩২)।

জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায় থানার এসআই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে এএসআই আনোয়ার হোসেন

সহ একদল পুলিশ রাত্রকালীন গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আনছার মিয়ার বসত ঘরে জুয়া খেলারত অবস্থায় আনছার মিয়া (৩৫),

ইসলাম উদ্দিন (৪২), সিদ্দিক আলী (৬০), মো. রেনু মিয়া (৫৫), আমির উদ্দিন (৩৫), জুয়েল মিয়া (২৮), মো. আবু মিয়া (৩২) তাস ও নগদ টাকা সহ গ্রেফতার করেন। এই সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও এসআই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জিআর ১৮/২০১৯ (জগঃ) এর এজাহার নামীয় অপর দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ রবিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউ এন ও

নিজস্ব প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্ধকৃত শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধা রাতে জগন্নাথপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হাওর পাড়ের কবিরপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত অসহায় লোকজনদের হাতে শীত বস্ত্রের কম্বল তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম কর্তৃক শীত বস্ত্রের কম্বল নিজ ঘরে বসে পাওয়ায় দরিদ্র লোকজন মহাখুশী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্রিষ্ট কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার শুরুতে কালেক্টিব ইম্প্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্প পরিচিতি এবং উপজেলা পুষ্টি সমন্বয়ে কমিটিতে প্রকল্পের ভূমিকা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় উপজেলা কমিটির সদস্য সচিব ডাঃ মধু সুধন ধর, কেয়ার বাংলাদেশ জগন্নাথপুরের টেকনিক্যাল অফিসার অরূপ রতন দাশ।

পরে আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নিবার্হী অফিসার ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এবং কেয়ার জগন্নাথপুর উপজেলার প্রজেক্ট অফিসার মো. শাহ্ জাহান কবিরের

সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, পুষ্ঠি সমন্বয় কমিটি সদস্য সাংবাদিক শংকর রায়, সদস্য সাংবাদিক আব্দুল হাই প্রমুখ।

জগন্নাথপুরে ঘৌড় দৌড় প্রতিযোগিতায় দর্শকের ঢল

নিজস্ব প্রতিবেদক:

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বৈঠা খালী ব্রিজের পাশে মুইয়ার হাওরের পতিত ভুমিতে দুইদিন ব্যাপি প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয়রা।

সোম ও মঙ্গলবার অনুষ্টিত ঘৌড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া।

১০ সহস্রাধিক দর্শকের উপস্থিতে দুই দিন ব্যাপী ঘৌড় দৌড় প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় জগন্নাথপুর উপজেলা ছাড়াও পার্শবতী ছাতক, বিশ^নাথ উপজেলা সহ সিলেট অঞ্চলের বিভিন্ন স্থান থেকে রাজমুকুট, ইল্যান্ড, বাংলার ফুল, টিয়াপাখি, বিজয় নিশান, লাদেন, মায়ের আদেশ, মায়ারানী, দোয়েলপাখি, মনপাখি, সোনার হরিণ, মাস্তান, রকেট সহ বাহারি নামের অর্ধশতাধিক ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

আজ মঙ্গলবার দু দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে টেলিভিশন সহ বিভিন্ন দামী দ্রব্য সামগ্রীর পুরস্কার বিতরণ করেন।

জগন্নাথপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভুইয়া ও পৌর সভার সাবেক কমিশনার মাছুম মিয়া প্রমুখ।

সিলেট বিভাগীয় ঘৌড় দৌড় ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন জানান দীর্ঘ দিন পর প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

জগন্নাথপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় নাসির বিড়ি সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি:

উপজেলা জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যবসা কেন্দ্র- জগন্নাথপুর বাজার থেকে ভারতীয় নাসির বিড়ি ও সিগারেট সহ সুমন আহমদ (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব ৯।

গ্রেফতারকৃত সুমন আহমদ জগন্নাথপুর পৌরশহরের শেরপুর এলাকার ছমরু মিয়ার ছেলে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাত ৮টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন

র‌্যাব ৯ সিলেটের একটি দল জগন্নাথপুর বাজারে মাছ বাজারে সুমন আহমদের দোকানে অভিযান চালিয়ে দোকানের ভেতর থেকে দেড় লক্ষ পিস ভারতীয় নিষিদ্ধ বিড়ি ও বিশ হাজার পিস সিগারেট সহ সুমন আহমদকে গ্রেফতার করে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।

জগন্নাথপুরে বোরো ধান আবাদে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন

মো. আব্দুল হাই ,(জগন্নাথপুর সুনামগঞ্জ):

হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর নলুয়া, মইয়া, ফিংলার হাওর সহ ছোট বড় প্রায় ১৫-২০টি হাওরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। কনকণে ঠান্ডা উপেক্ষা করে কৃষকরা চারা সংগ্রহ হালচাষ মই, সেচ ও রোপন কাজে দিনভর মাঠে রয়েছেন।

কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশী ধানের চেয়ে হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানকে প্রাধান্য দিচ্ছেন। গত বোরো ও আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় এবং ধান ঘোলায় তুলতে পেরে চলতি বছর বেশ ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে কাজ করছেন কৃষকরা।

জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,  একটি পৌরসভা  ও ৮টি ইউনিয়ন ও নিয়ে গঠিত এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ২০ হাজার ১শ’৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নলিয়া, মইয়া সহ বিভিন্ন হাওরে  প্রায় ১০ হাজার হেক্টর বোরো ধানের আবাদ সম্পন্ন হয়েছে।

রানীগঞ্জ ইউনিয়নের বাগময়ান গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, বৃহত্তর নলুয়ার হাওরে কৃষকরা এখনো চারা রোপণে ব্যস্ত রয়েছেন। পানি সংকট থাকায় জমি চাষাবাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। চলতি বোরো মৌসুমে কৃষকরা বিদেশী ধান আবাদ করছেন বেশী, প্রকৃতির অনুকুলে থাকলে বিগত বছরের মতো চলতি বছরের হাওরের ফসল ভালো হবে বলে জানান তিনি।

উপজেলার বিভিন্ন হাওরে পানি ও সেচ সমস্যার কথা জানিয়ে তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্যোগ গ্রহন করেছে। অন্যান্য সময়ের মতো এবারও এখানকার পানি সমস্যা সমাধানে এগিয়ে আসলে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে দাবী করেন কৃষকেরা।

 উপজেলা বিভিন্ন হাওরে পানি ও সেচ সমস্যার কথা উল্লেখ করে কৃষকরা জানান কৃষি বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। অন্য বছরের মত হাওর গুলোর পানি সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হলে বোরো আবাদের লক্ষ মাত্রা ছারিয়ে যাবে বলে কৃষকরা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদার জানান, জগন্নাথপুর উপজেলার কৃষকরা গত বছর বোরো ফসলের ফলন ও দাম মুল্য পেয়েছেন। চলতি বোরো মৌসুমে কৃষকরা অনেকটা আগে থেকেই বোরো চাষাবাদে মাঠে নেমেছেন। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ জমিতে ধানের চারা লাগানো শেষ হয়েছে।

এ বছর বোরো আবাদে নতুন জাত সম্প্রসারনের জন্য ৩৫০জন কৃষককে প্রণোদনা সুবিধার আওতায় বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। এছাড়াও বিভাগীয় প্রদর্শনীর আওতায় ২০জন কৃষককে বিনামূল্যে বীজ সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কৃষি পরামর্শ সেবা সার্বক্ষনিক রয়েছে। ধান কর্তনের শেষ মুহুর্ত পর্ষন্ত কৃষকদের সাথে থেকে পরামর্শ সেবা চলমান থাকবে। এদিকে কৃষকরা যাতে নিরাপদে ধান কেটে ঘোলায় তুলতে পারে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার ,

উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সদস্যা ও সকল পর্যায়ের জন প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রকৃতি অনূকুলে থাকলে চলতি বছর বোরো ফসলের লক্ষ্য মাত্রা চারিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জগন্নাথপুরে প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ৯৭তম জন্ম বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক::

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বরেন্য রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ৯৭ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির মিয়া ছাব্বির,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা জিল্লুর রশিদ লিল, বজলুর রশিদ চৌধুরী, আফু মিয়া, নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ,

পৌর আওয়ামী লীগ নেতা, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান লেচু, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক হরুপ মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা স্বেচ্ছা স্বেবকলীগের সাধারন সম্পাদক এম মোতাহীর আলী,

উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেলিপনিয়া শাখার সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, কলেজ ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ , পৌর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক গোবিন্দ দেব, পৌর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, প্রমুখ। পরে জন্ম বার্ষিকীর কেক কেটে জন্মদিন পালন করা হয়।