নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশের অভিযানে ৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত বাতেন উল্লাহ ছেলে মো. আনছার মিয়া (৪০),
নারিকেলতলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন, ছাতক উপজেলার কচুরকান্দি গ্রামের মৃত নজরত আলীর ছেলে সিদ্দিক আলী,
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মো. রেনু মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও (বলাইনগর) গ্রামের আদম আলীর ছেলে আমির উদ্দিন (৩৫),
একই ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৮), ইছগাঁও গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো. আবু মিয়া (৩২)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায় থানার এসআই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে এএসআই আনোয়ার হোসেন
সহ একদল পুলিশ রাত্রকালীন গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আনছার মিয়ার বসত ঘরে জুয়া খেলারত অবস্থায় আনছার মিয়া (৩৫),
ইসলাম উদ্দিন (৪২), সিদ্দিক আলী (৬০), মো. রেনু মিয়া (৫৫), আমির উদ্দিন (৩৫), জুয়েল মিয়া (২৮), মো. আবু মিয়া (৩২) তাস ও নগদ টাকা সহ গ্রেফতার করেন। এই সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও এসআই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জিআর ১৮/২০১৯ (জগঃ) এর এজাহার নামীয় অপর দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ রবিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।