জগন্নাথপুরে যুবলীগ নেতা ইব্রাহিমের সংবাদ সম্মেলন: আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

স্টাফ রিপোর্টার:
ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ কে ফাঁসাতে আপন চাচাতো ভাই ও ভাইপোর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। শুক্রবার (১২জুলাই) জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে এমন অভিযোগ করেন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম মিয়া। সংবাদ সম্মেলনে ইব্রাহিম মিয়া লিখিত বক্তব্যে জানান, তিনি একজন ব্যবসায়ী। এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগ জগন্নাথপুর উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার মৃত উস্তার উল্যার ছেলে হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারের মা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের মালিক আফরোজ মিয়ার সাথে তার চাচী তারিফ উল্যার স্ত্রী কদর বিবির দীর্ঘ দিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। চলতি বছরের ১এপ্রিল উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে আফরোজ মিয়ার পক্ষের ৭ জন গুরুতর আহত হন। এ ঘটনায় আফরোজ মিয়া বাদী হয়ে গত ৭ এপ্রিল জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার জেরে কদর বিবি তার মেয়ে মোসেদা বেগম কে বাদী করে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তার প্রতিপক্ষ চাচাতো ভাই আফরোজ মিয়া ও আমাকে আসামি করে ১৪ মে শীলতাহানির চেষ্ঠার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় ঘটনার তারিখ ১ মে উল্লেখ করা হয়। মামলাটি সুনামগঞ্জ ডিবি পুলিশ সরেজমিন তদন্তে আসলে এলাকাবাসী ঘটনাটি একটি মিথ্যা মামলা বলে সাক্ষ্য দেন। এধরনের মিথ্যা মামলায় সুবিধা করতে পারবেনা বুঝে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়ে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইননানুগ পদক্ষেপ গ্রহনের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজ মিয়া, মুকিত মিয়া, খালেদ মিয়া, হিরন মিয়া, কামরুল ইসলাম, কবির আহমদ, শাহিন শাহ, দেলোয়ার মিয়া, জুয়েল মিয়া, সালামিন মিয়া, নাছির মিয়া, শিমুল মিয়া প্রমুখ।

অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী সহ আটক-১১

টুডে ডেস্ক:
সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে কোতোয়ালী মডেল থানা পুলিশ নারী সহ ১১ জনকে আটক করেছে । সোমবার (৮ জুলাই) রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মৃত বাবুল মোল্লার মো: ছাহাবুল ইসলাম (৪২), দক্ষিণ সুরমা থানার পশ্চিমগাঁও গ্রামের মৃত ইমাদ আলীর ছেলে ইসমাইল(৪১), দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে মুজিব (৪৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন পনি শহর গ্রামের সেকান্দর আলীর মেয়ে লিমা (২৫), কক্সবাজার সদর উপজেলার রাবেতা গ্রামের আতুয়ার হোসেনের মেয়ে সুমি আক্তার (২০), শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে রুমকি (২৪), কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর গ্রামের আবুল হোসেনের মেয়ে অঞ্জনা আক্তার (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগাঁও উপজেলার বেগুনগাঁ গ্রামের আব্দুল মালেকের মেয়ে মনিষা আক্তার (২৪), ময়মনসিংহ সদর থানার আকুয়া গ্রামের মো: ফারুকের মেয়ে আফসানা (২১), গাইবান্দার সাদুল্লাহপুর উপজেলার উত্তর ভাঙ্গামোড় গ্রামের নুরু মিয়ার মেয়ে মিম (১৯) ও দোয়ারাবাজার উপজেলার বাঘমারা গ্রামের সিদ্দিক আলীর মেয়ে শাহনাজ (৩০)। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

জগন্নাথপুরে পুলিশের অভিনব কৌশলে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রির্পোটার :
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার থানার এস আই মনিরুজ্জামান ও এ এস আই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিনব কৌশলে অভিযান চালিয়ে মৌলভীবাজার থানার পৃথক দুটি মামলার সাজা প্রাপ্ত আসামী শানুর মিয়াকে (৪৫) গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত শানুর মিয়া জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের বড়কাতিয়া গ্রামের শাহাদাত উল্লার ছেলে । এদিকে বৃহস্পতিবার লাউতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হচ্ছে পাটলী ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে বাবু মিয়া (৩০) একই গ্রামের মৃত তালিব আলীর ছেলে শাহাব উদ্দিন (৪০) ছাতক উপজেলার সঞ্জবপুর গ্রামের মৃত আব্দুল খালিদের ছেলে হোসেন আহমদ (৪৫) কুঞ্জনপুর গ্রামের মৃত ওয়াজিদ মিয়ার ছেলে নজির আহমদ (৪০) জিগলী গ্রামের ময়না মিয়ার ছেলে শায়খুল ইসলাম (৪৩) অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান সাজা প্রাপ্ত আসামী শানুর মিয়াকে গতকাল শনিবার এবং গ্রেফতারকতৃ ৫ জুয়ারিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে ।

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো মিল শ্রমিকের মৃত্যু

স্টাফ রির্পোটার:

জগন্নাথপুরে শুক্রবার সন্ধ্যা ৭টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হোসেন(২৪) নামের এক অটো মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের রোয়াব উল্লার ছেলে । নিহতের বড় ভাই এলাইছ মিয়া জানান তার ছোট ভাই মো: হোসেন এরালিয়া বাজারের শাহজালাল অটো মেইল এর শ্রমিক। ঘটনার দিন সন্ধ্যা অনুমান ৭ টায় মো: হোসেন অটো মেইলে থাকা অবস্থায় অসাবধান বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে । এসময় অটো মেইলের অন্যান্য শ্রমিকদের চিৎকারে বাজার ও এলাকার লোকজন ছুটে এসে মো: হোসেনকে উদ্ধার করেন । এসময় আহত মো: হোসেনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ মো: হোসেনের মৃতদেহের সুরতহাল রির্পোট শেষে শনিবার ময়না তদন্তের জন্য সুনামগজ্ঞ হাসপাতাল মর্গে প্রেরন করেন । এ ঘটনায় নিহতের বড় ভাই এলাইছ মিয়ার আবেদনের প্রেক্ষিতে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান মো: হোসেন অটো মেইলে অসাবধান বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে । থানার উপ পরিদর্শক (এস আই) লুৎফুর রহমান জানান বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো: হোসেন এর মৃত দেহ ময়না তদন্তের জন্য সুনামগজ্ঞ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হযে

বিশ্বনাথের শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা বিষ্ণুপুর ধাম জীবনপুর এর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না হওয়ায় আংশিক নির্বাচন বাতিল ক্রমে পুনঃরায় নির্বাচনের দাবী

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা বিষ্ণুপুর ধাম জীবনপুর এর নিয়মতান্ত্রিক ,গঠনতন্ত্র ,মৌখিক গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না হওয়ায় আংশিক নির্বাচন বাতিল ক্রমে পুনঃরায় নিয়মতান্ত্রিক গঠনতন্ত্র ,মৌখিক গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করার দাবী জানিয়ে সনাতন ধর্মীয় ভক্তবৃন্দের পক্ষে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রামের জিতেন দেবনাথ সভাপতি (নির্বাচন পরিচালনা কমিটি ) শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা বিষ্ণুপুর ধাম জীবনপুর, বিশ্বনাথ, সিলেট বরাবরে লিখিত আবেদন দাখিল করেছেন। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন আমরা নি¤œ স্বাক্ষরকারীগণ অত্র আশ্রমের কেহ কেহ পুরাতন কমিটির সদস্য ও উক্ত আশ্রমের সাথে অঙ্গা-অঙ্গীভাবে জড়িত এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ বটে । বিগত ৩১/০৫/২০১৯ ইং তারিখে অত্র আশ্রমের পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে সর্বসাধারণের উপস্থিতিতে সভার কার্য্য শুরু হয় । (১) উক্ত সভায় নির্বাচন পরিচালনা করার জন্য একটি পক্ষের একগোয়ামীতে একজন সভাপতি দ্বারা এক সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় । যাহা আমাদের দৃষ্টিতে নজির বিহীন । যেকোন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নূন্য পক্ষকে তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রয়োজন । (২) সভাপতি পদে নির্বাচনে ( মনোনয়নে ) বাবু প্রহল্লাদ চন্দ্র দে ( এডভোকেট) মহোদয়কে আর কোন সভাপতি পদপ্রার্থী না থাকায় সভার সর্ব-সম্মতি ক্রমে নির্বাচন ঘোষনা করা হয় । (৩) সাধারণ সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে চার জন পদপ্রার্থী হওয়ায় প্রতিদন্দীতা কারীদেরকে সমজোতা করে এক এক পদে এক এক জনের নাম দেওয়ার জন্য পাচঁ মিনিটের সময় দেওয়া হয় । কিন্তু তাহারা ব্যর্থ হওয়ায় সাবজেক্ট কমিটি গঠন করা হয় । উক্ত সাবজেক্ট কমিটিতে বিভিন্ন এলাকার নিরপেক্ষ গুণী-জ্ঞানী ব্যক্তিবর্গকে নিয়ে গঠন করার বাদ্যবাধকতা থাকা সত্যেও একটি মহলের পূর্ব পরিকল্পিত যোগাযোগীতে একে একে সাত জনের নাম ঘোষনা করা হয় এবং সাথে সাথে অন্যান্য সদস্য বৃন্দের নিকট হইতে আরও অনেক নাম ঘোষনা করা হইলে সাত জনের নাম হয়ে গেছে বলে আর কোন নাম নেওয়ার সুযোগ নাই বলিলে প্রাক্তন ও নব নির্বাচিত সভাপতি দাড়িয়ে উক্ত ঘোষনার প্রতিবাদ স্বরূপ বিভিন্ন এলাকা হইতে সাবজেক্ট কমিটিতে সদস্য নেওয়ার পক্ষে মত দেন । কিন্তু তিনির কথায় কর্নপাত না করে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্বনাথ থানা হইতে পাচঁ জন সদস্য এবং সিলেট হইতে এক জন ও জগন্নাথপুর থানা হইতে একজন এই সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । প্রকৃত দৃষ্টে জগন্নাথপুর থানার স্থায়ী বাসিন্দা কেহ নহে । অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে , উক্ত সাবজেক্ট কমিটি কর্তৃক ঘোষিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ বিলুপ্তি ক্রমে নিয়মতান্ত্রিক/গঠনতন্ত্র মৌখিক গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজন অনুসারে সনাতন ধর্মাবলম্বী , সর্ব স্থানের ও সর্বস্তরের সবার নেতৃত্ব বহন করেন এমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিগণ দ্বারা একটি নতুন সাবজেক্ট কমিটি গঠন ক্রমে পুনরায় স্বচ্ছ ও বিতর্কিতহীন ধাম কমিটি গঠন করার জন্য আমরা নি¤œ স্বাক্ষরকারীগণ বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। বিনীত সনাতন ধর্মীয় ভক্তবৃন্দের পক্ষে জিতেন দেবনাথ ।

জগন্নাথপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা সভায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনার সাথে জড়িত শিক্ষকের কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভায় জনসাধারনের ভোগান্তি লাগবে জগন্নাথপুর -বিশ্বনাথ সড়ক সহ ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়। সভায় মাদকসহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়। এছাড়াও নদী ও খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শহরের যাতায়াত ব্যবস্থায় অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর আবাসিক প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নিপেশ পাল, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইঁয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ সরকার, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, আইসটি বিভাগের উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অখিল সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আব্দুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওহিদুর রাজা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে কুশিয়ারা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরের রানীগঞ্জে দীর্ঘতম কুশিয়ারা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহা সড়কে একশ ২৬ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন দীর্ঘতম রানীগঞ্জ সেতুটি জগন্নাথপুর উপজেলা সহ পুরো জেলার চিত্র পাল্টে দিচ্ছে । এই সেতুটি চালু হলে জেলা শহর সুনামগঞ্জ থেকে ঢাকায় পৌছতে ৩ ঘন্টা সময় সাশ্রয় হবে । শুক্রবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান রানীগঞ্জে কুশিয়ারা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে যথাসময়ে কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন সুনামগঞ্জবাসীর জন্য এ সেতুটি খুবই গুরুত্বপূর্র্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতিতে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাইল ফলক সৃষ্টি হবে । সেতুটির কাজ শুরু হয় ২০১৬ সালের ডিসেম্বর মাসে । ২০২০ সালের মধ্যেই রানীগঞ্জ সেতুটির পূনাঙ্গঁ কাজ সম্পূর্ন করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলাম ইত্তেফাককে জানান রানীগঞ্জ সেতুটির নির্মাণ কাজ আগামী ২০২০ সালের জুনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে । ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ ইতো মধ্যে ৭২ ভাগ সম্পন্ন হয়েছে । একশত ২৬ কোটি টাকা ব্যয়ে সেতুটির পিসি গার্ডার এবং বক্স গার্ডারে সমন্বয়ে নির্মাণ কাজ করা হচ্ছে । সেতুটির প্রস্থ ১০.২৫ মিটার , ১৫টি স্প্যানের এ সেতুটিতে ১৬ টি পিয়ার থাকবে। অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য হবে আড়াই কিলোমিটার । পরিদর্শন কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিদ্দিক আহমদ , জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন , সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ- সভাপতি আব্দুল কায়ুম মশাহিদ , জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ , এসিল্যান্ড ইয়াসির আরাফাত, অফিসার ইনর্চাজ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমূখ।

জগন্নথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে আজ সোমবার সকাল ৯ টায় মো: কাওছার মিয়া নামের ১১ বছরের এক শিশু জাম গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে । সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের দিন মজুর হাদিছ উল্যার ছেলে । ইউপি সদস্য সুজাত মিয়া জানান নিহত কাওছার মিয়া চিলাউড়া বাজারের একটি দুতলা ভবনের চাদে উঠে জাম গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই সে প্রান হারিয়েছে । থানার এস আই হাবিবুর রহমান পিপিএম জানান নিহত কাওছার মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে ।

জগন্নাথপুরের শ্রীরামসীতে ইউনাইটেড অরগানাইজেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত তরুনদের সমন্বয়ে আর্থ মানবতার কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্টিত শ্রীরামসী ইউনাইটেড অরগানাইজেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় স্থানীয় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্যের ’রমজান রিলিফ প্যাকেজ’ বিতরণ করা হয়েছে। শ্রীরামসী ইউনাইটেড অরগানাইজেশন এর সদস্য বেলাল মিয়া ও আজিজুল মিয়ার তও¦াবধানে শ্রীরামসী গ্রামের বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তি বর্গ , মুরব্বি ও যুবকদের স্বত:স্ফূর্ত উপস্থিতে শ্রীরামসী বাজারে সুন্দর একটি আয়োজনের মাধ্যমে ’রমজান রিলিফ প্যাকেজ’ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শ্রীরামসী গ্রামের কৃতি সন্তান জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও শ্রীরামসী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারি শিক্ষক মোহাম্মদ জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীরামসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী , শ্রীরামসী গ্রামের বাসিন্দা মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফখরুদ্দিন , শ্রীরামসী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া , বিশিষ্ট মুরব্বি মছরুদ আলী , সুনুর আলী , ইউপি সদস্য শাহাব উদ্দিন ,শ্রীরামসী বাজার পরিচালনা কমিটির সভাপতি বাবুল মিয়া , শ্রীরামসী ইউনাইটেড অরগানাইজেশন এর সদস্য বেলাল মিয়া , সদস্য আজিজুল মিয়া প্রমূখ ।

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত অর্থ সরকারের পাশাপাশি নিজ এলাকার অসহায় দরিদ্র মানুষের কল্যাণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করছেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের মহতি কার্যক্রমের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শ্রীরামসী গ্রামের বাসিন্দা প্রবাসে বসবাসরত তরুনদের সমন্বয়ে প্রতিষ্টিত শ্রীরামসী ইউনাইটেড অরগানাইজেশন প্রতি বছরের ন্যায় অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করে যাচ্ছেন । তাদের মহতি এ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়ে সংগঠনের সকল সদস্যদের প্রতি অভিনন্দন জানান । ইউনাইটেড অরগানাইজেশন এর সদস্য বেলাল মিয়া ও আজিজুল মিয়া তাদের বক্তব্যে ‘দশে মিলে করি কাজ হারি জিতে নাহি লাজ’ শ্লোগানকে সামনে রেখে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমের সফলতা প্রত্যাশা করে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সহযোগিতা কামনা করেন ।

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ায় দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে আর্থ মানবতার কল্যাণে ব্রত নিয়ে প্রতিষ্টিত গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি রেজিনং- ০১৮/১৩ (সুনাম) এর উদ্যোগে পাথারিয়া ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে । রবিবার (০২ জুন) বেলা ২টায় পাথারিয়া বাজারে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড পাথারিয়া বাজার এর প্রতিষ্টাতা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান বলেছেন আর্থ মানবতার সেবায় গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগ প্রশংসনিয় । দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ । তিনি সমিতির উদ্যোগে সামাজিক ও মানবতার কল্যাণে বিভিন্ন সেবা মূলক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে সমিতির সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান । বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম বাংলা সমবায় সমিতি লিমিটেডের পরিচালক জাকির হোসেন , সঞ্জিত দেব , সুজিত তালুকদার , মো: নাইম সহ সমিতির ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । পরে পাথারিয়া ইউনিয়নের বিপুল সংখক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র তুলে দেন গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড পাথারিয়া বাজার এর প্রতিষ্টাতা সভাপতি সাইফুল ইসলাম ও অতিথি বৃন্দ।