জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের কুটি মিয়ার ছেলে। পুলিশ জানায়, রবিবার থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এ এস আই শাহীন চৌধুরী সহ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত মকবুল হোসেন সিআর মামলার পলাতক আসামী।

জগন্নাথপুরে আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার (২৭ মে) উপজেলা সদরের কামাল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। তরুন প্রজন্মসহ উদীয়মান যুবক সহ সকল নেতৃবৃন্দকে রমজানুল মোবারক ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। তিনি দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর দিশারী উল্লেখ করে বলেন তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। দেশের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন আওয়ামী লীগ একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করেনা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহসী সৎ, অভিজ্ঞ, গরীব, কৃষক, শ্রমিক, নারী ও শিশু বান্ধব একজন সফল প্রধানমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিছ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির মিয়া ছাবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, আশারকান্দি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমূখ।

দোয়া ও ইফতার মাহফিলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ইলিয়াছ আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফররূখ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লেচু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফু মিয়া, সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারন সম্পাদক আবুল কয়েছ ঈসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক প্যানেল চেয়ারম্যান হাজি সুন্দর উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলার আবাব মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হাই, পৌর সভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুইয়া, সহ-সভাপতি পৌর কাউন্সিলার দিলোয়ার হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর টুডে ডটকম এর নির্বাহী সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, এমদাদ আহমদ, জুবেদ খান, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, সহ সম্পাদক ফারুক কামাল কামালী, রমজান আলী ছানা, সদস্য পাটলী ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, যুবলীগ নেতা ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাসেল আহমদ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, যুগ্ম সম্পাদক অমিত দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী ছালিকুর রহমান ছালিক, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী, কয়ছর রশীদ, কামরুল বক্স, পৌর যুবলীগ নেতা ডা: নজরুল ইসলাম খোকন, মুহিবুর রহমান লিটু, সুমন মিয়া, লুৎফুর রহমান খেলু, ফুজেল আহমদ, দুদু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তফাজ্জল হক সুমন, কল্যান কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, আব্দুল মমিন নাছির, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, হাসান আদিল, জুনেদ আহমদ, মিছবাহ আহমদ, রনি রাজ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া সহ প্রায় সহস্্রাধিক আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতীর অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ।

জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই নিসচার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে নিরাপদ সড়ক বাস্তবায়ন করণীয় শীর্ষক আলোচনা সভা এবং এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার (২৬ মে) সদরের কামাল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন নিরাপদ সড়ক জনগনের দাবী। নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলকে সচেতনতামূলক প্রচারনা চালানোর পাশাপাশি এর বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। নিরাপদ সড়ক চাই নিসচা জগন্নাথপুর শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, ৪নং ওয়ার্ড কাউন্সিলার দিলোয়ার হোসেন, সিলেটের ইচ্ছা পূরন সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা জান্নাতুল রেশমা রুমা, দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি ও জগন্নাথপুর টুডে ডটকম‘র সম্পাদক মো: আব্দুল হাই।

নিরাপদ সড়ক চাই নিসচা জগন্নাথপুর শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ট্রাফিক পুলিশের টি এস আই মো: নসু মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ রহমান, সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মো: আব্দুল ওয়াহিদ, দৈনিক আগামীর সময় জগন্নাথপুর প্রতিনিধি মো: হুমায়ুন কবীর ফরিদী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আলী জহুর, সাংবাদিক আলী হোসেন খান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ সেক্রেটারী লিটন আহমদ, সাবেক সহ সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া, নিরাপদ সড়ক চাই নিসচা জগন্নাথপুর শাখার সহ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জালাল হোসেন, জয়নুল হক জয়, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক জাকির হোসেন চৌধুরী, প্রকাশনা সম্পাদক শাহ শাকিল, আলী হায়দার, আতিকুর রহমান মিঠু, মারজান চৌধুরী, রেদওয়ান হাদী, আবুল ফয়েজ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

পুলিশের অভিযানে পাটলীর আলীপুর গ্রাম থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে গাঁজা বিক্রেতার বাড়ি থেকে ৩টি গাঁজা গাছ সহ ১শ গ্রাম গাঁজা এবং গাঁজা খাওয়ার কলকী পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরে থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশদল উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা আব্দুল আহাদের বাড়ির বাগান থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করেন। এসময় তার বসত ঘর তল্লাশী করে ১শ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। গাঁজা বিক্রেতা আব্দুল আহাদ ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা আব্দুল আহাদ পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গাঁজার গাছ ও গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনাসভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) জগন্নাথপুর বাজারের অভিজাত রেস্টুরেন্ট মাহিমায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দিন আহমদ। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুনসিফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শাহিদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ তহুর আহমদ তৈফুর, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম খান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক তারেক আহমদ, মাওলানা মতিউর রহমান, ছাত্র জমিয়ত নেতা শাহিনুর রহমান, বিএনপি নেতা দুলু মিয়া কামালী, খেলাফত নেতা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সিহাব উদ্দিন, মাওলানা সৈয়দ শামীম আহমদ প্রমূখ। পরে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

জগন্নাথপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। শনিবার (২৫ মে) জগন্নাথপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের বিভিন্ন দিক আলোকপাত করেন। তিনি কাজী নজরুল ইসলামের হৃদয় স্পর্শী কবিতা আবৃত্তি শেষে বলেন কবির লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে ব্যাপক ভুমিকা পালন করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কবির গান ও কবিতা ছিল প্রেরনার উৎস। উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিনার ভুমি ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, শাহজালাল মহা বিদ্যালয়ের প্রভাষক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই, জগন্নাথপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী শিশু শিল্পী ত্রিপদী তালুকদার সিঁিথ প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী দীনেশ দাস, ফয়ছল চৌধুরী, উপজেলা টেকনেশিয়ান অরুপ সরকার। যদি আর বাঁিশ না বাজে সাংস্কৃতিক অনুষ্টানে শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু ও একাডেমির শিক্ষক বিজয় দেব এর যন্ত্র সংগীতে নজরুল সংগীত পরিবেশন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রাবন্তী দাস বৃষ্টি, জগন্নাথপুর শিল্পকলা একাডেমির শিশু শিল্পী ত্রিপদী তালুকদার সিঁিথ, প্রত্যাশা দে, কাকলী দাস, শ্রাবন্তী বণিক, ঐশ্বরিয়া দাস, সুষ্মিতা দাস, লুপা দেব, পূরবী দাস, সরমী রানী দাস ।

হবিবপুর আশিঘর যুব কল্যাণ স্বেচ্ছাসেবক ইউকে বাংলাদেশ গ্রুপ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর যুব কল্যাণ স্বেচ্ছাসেবক ইউকে বাংলাদেশ গ্রুপ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার ( ২৫ মে) হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হবিবপুর আশিঘর যুব কল্যাণ স্বেচ্ছাসেবক ইউকের বাংলাদেশ গ্রুপের সদস্য মাওলানা নজরুল ইসলাম। দোয়া ও ইফতার মাহফিলে হবিবপুর আশিঘর যুব কল্যাণ স্বেচ্ছাসেবক ইউকের বাংলাদেশ গ্রুপের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী নজরুল ইসলাম হীরা, মাওলানা আব্দাল হোসেন, হাজী হারুনুরজ্জামান, আফু মিয়া, আব্দুল জব্বার, হবিবপুর দারুল উলুম এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী, সদস্য মতছির মিয়া, বাবর আহমদ, রিপন মিয়া, মুকিত মিয়া, রুমেন মিয়া, ফজর আলী, জাহেদ আহমদ, বিলাল আহমদ, তাজুল ইসলাম, হেলাল আহমদ, মানিক মিয়া, সমাজকর্মী মামুন আহমদ, আবুল হাসনাত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (২৫ মে) চেয়ারম্যান এর পাটলী গ্রামস্থ বাসভবনে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। উপজেলা যুবলীগের সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফর ডটকমের সম্পাদক অমিত দেব, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, সদস্য খালিদ হাসান তালুকদার, সদস্য ছায়াদুর রহমান ছায়াদ, সদস্য ছুরুক মিয়া, সদস্য ছায়াদ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, সহ সম্পাদক ফারুক কামাল কামালী, উপ-দপ্তর সম্পাদক জাবেদ মিয়া, সদস্য নোমান শাহ কেনান, সদস্য রাসেল আহমদ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী শামীম আহমদ, যুবলীগ নেতা হাজি দুলাল মিয়া, শফিক মিয়া সহ ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লীগন উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্টি হয়।

জগন্নাথপুরে ৮ম শ্রেনীর ছাত্রীকে গনধর্ষনের ঘটনায় আড়াই মাস পর থানায় মামলা দায়ের ॥ ধর্ষক স্কুল শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :-
জগন্নাথপুর উপজেলার একটি গ্রামের অজোপাড়া গাঁেয়র ৮ম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রীকে গনধর্ষনের ঘটনায় আড়াই মাস পর থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে ২৪ মে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। পুলিশ গনধর্ষনের মূল ধর্ষক হাই স্কুল শিক্ষক মিশন সেন বাপ্পাকে (২৬) গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত মলয় সেনের ছেলে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ৮ম শ্রেনীতে পড়–য়া মেয়েকে গত ৪ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে হাই স্কুলের সহকারী শিক্ষক মিশন সেন বাপ্পা অপহরন করে ছাতক উপজেলার তকিপুর (চাঁনপুর) গ্রামের আব্দুস সামাদ আজাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আমার মেয়েকে আটকে রেখে মিশন সেন বাপ্পা ও তার বন্ধু ঐ বাড়ির মালিক আব্দুস সামাদ আজাদ পালাক্রমে ধর্ষন করে। গনধর্ষনের ঘটনাটি গ্রামে জানাজানির হলে ধর্ষকরা ধর্ষিতার পিতা মামলার বাদীকে হত্যার হুমকি দেয়। মেয়েটি ২মাসের অন্তস্বত্তা হলে গনধর্ষনের ঘটনাটি এলাকায় জানাজানি হয়। মামলার বাদী জানান, গনধর্ষনের অভিযোগে মিশন সেন বাপ্পা এবং তার বন্ধু আব্দুস সামাদ আজাদ ও কাউছার মিয়াকে আসামী করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্কুল ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় ধর্ষক মিশন সেন বাপ্পাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ( ২৫ মে) গ্রেফতারকৃত ধর্ষক মিশন সেনকে আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলজিইডি কর্তৃপক্ষের বছর জুড়েই সংস্কারের আশ্বাস ॥ জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশায় জন দূর্ভোগ চরমে

মো: আব্দুল হাই ॥
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপজেলা সদর থেকে কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বেহাল দশায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এলজিইডি কর্তৃপক্ষের বছর জুড়ে সংস্কারের আশ্বাস দিলেও কোন উদ্যোগ না থাকায় সড়কের নাজুক দশায় জন দূর্ভোগ বৃদ্ধি পাওয়ায় ক্ষেভে ফুঁসছেন উপজেলাবাসী। জগন্নাথপুর উপজেলাবাসী বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথটি বছরের পর বছর যানবাহন চলাচলে অনুপযোগী থাকায় দূর্ভোগের শিকার জনসাধারন এখন পুরোটাই অসহায়। মাঝে মধ্যে এলজিইডি কর্তৃপক্ষ সড়কটিতে জোড়া তালির সংস্কার কাজ করলেও ২/৩ মাসের মধ্যেই সড়কটি আগের মতই হয়ে পড়ে। দূর্ভোগের ভয়ানক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছেন ভুক্তভোগী জনসাধারন। জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক জানান, সড়কটির উপজেলা সদর থেকে শুরু করে পুরো সড়কটি এখন যানবাহন চলাচলে অনুপযোগী। পাশাপাশি কালভার্ট ও সেতুর এ্যাপ্রোচ ক্ষতিগ্রস্থ রয়েছে। পৌর শহরের ফাইভ স্টার কনসট্রাকশন ব্যবসায়ী আজাদ আলী জানান, সড়কটির বেহাল দশায় নিজের প্রাইভেট গাড়িটি ৬মাস ধরে গ্যারেজ বন্ধী করে রেখেছি। এভাবে অধিকাংশ প্রাইভেট গাড়ির মালিকরা তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়িগুলো গ্যারেজবন্ধী করে রেখেছেন। প্রবাসীরা প্রতিদিনই মুঠোফোনে খোজ নিচ্ছেন সড়কটির সংস্কার কাজ কবে শুরু হবে হবে। এই এলাকার প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কিছুদিন নিজের বাড়িতে বসবাসের আশায় প্রবাস থেকে নিজ এলাকায় আসলেও সড়ক যোগাযোগের করুন দশার ফলে প্রবাসীরা সিলেট শহরে ভাড়া বাসায় থেকে পুনরায় প্রবাসে ফিরে যাচ্ছেন। শহরের ছিক্কা এলাকার বাসিন্দা সমাজকর্মী এনামুল হক এনাম জানান, সড়কটির খানা খন্দক আর গর্তের চিত্র এখন ভয়ংকর। উপজেলা সদর থেকে হাসপাতাল পর্যন্ত যাতায়াতে যতটুকু ভোগান্তি পোহাতে হয় ঠিক তেমনি সিলেট শহরে যেতে গিয়ে একই ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারন। সম্প্রতি হাসপাতালে আসা গর্ভবর্তী এক মহিলা একটি কমিউনিটি সেন্টারে সামনে সড়কের গর্তে গাড়ি আটকে যাওয়ায় সেখানেই সন্তান প্রসব করেছেন। এভাবে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ছোট বড় যানবাহনগুলো বিকল হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে। মীরপুর বাজারের ব্যবসায়ী রুবেল মিয়া জানান, পুরো সড়ক জুড়েই এখন অসংখ্য স্থানে ছোট খালের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মীরপুর বাজারের পূর্ব পাশে বিশাল গর্তে বৃষ্টির পানি জমে গিয়ে খালের সৃষ্টি হয়েছে। এখানে প্রতিদিন বিভিন্ন প্রকার যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে। শুধু এ স্থান নয় বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজার নামকস্থানে সড়কের প্রায় ৫০ফুট দৈর্ঘ্যরে খাল এখন মরন ফাঁদে সৃষ্টি হয়েছে। বিশ্বনাথের চান্দভরাং স্কুল এন্ড কলেজের প্রভাষক হাছফা বেগম জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, আমার বাড়িটি মীরপুর ইউনিয়নের শেষ সীমান্তে হওয়ায় প্রতিনিয়ত যানবাহন দিয়ে প্রায় ১০কিলোমিটার সড়ক পাড়ি দিয়ে আমার কর্মস্থলে যেতে হয়। সড়কটির পিচ উঠে গিয়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৫ মিনিটের যাতায়াতের সময়টিতে ব্যায় হচ্ছে প্রায় ১ ঘন্টা। চাকুরী জীবনের শুরু থেকেই দেখে আসছি সড়কটির একই অবস্থা। যাতায়াতে অনুপযোগী সড়কটির কারনে সকাল এবং বিকেলে কর্মস্থলে যাওয়া এবং আসায় প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়েছি। প্রবাসী অধ্যুষিত উপজেলাবাসীর স্বপ্ন পুরনে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। সড়কটির এমন করুন কাহিনী এ প্রতিবেদককে প্রতিদিনই শত শত ভুক্তভোগী জনসাধারন মুঠোফোনে জানাচ্ছেন। এদিকে বিগত অর্থ বছরে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কেউন বাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের পুন:সংস্কার কাজ বাস্তবায়ন হয়। সংশ্লিষ্ট প্রকৌশলীদের পুন:সংস্কার কাজের সঠিকভাবে তদারকি না হওয়ায় এবং সংস্কার কাজের ঠিকাদার কর্তৃক অনিয়মের কারনে বছর যেতে না যেতেই আবারো সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দক ও গর্তের সৃষ্টি হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগী জনসাধারনের। চলতি বছরের বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলা সদর থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির বটেরতল, হামজা কমিউনিটি সেন্টারের সামন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামন, মীরপুর মেঘাখালী ব্রীজের দু-পাশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কেউনবাড়ি বাজার পর্যন্ত পুরো সড়কটিতেই অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে এসব গর্তগুলোতে মালবাহি ট্রাক, যাত্রীবাহি বাস সহ সকল প্রকার যানবাহন আটকে গিয়ে বিকল হয়ে পড়ছে। এছাড়াও সিএনজি অটোরিক্্রা, টমটম, রিক্্রা, মটর সাইকেল সহ ছোট বড় সকল প্রকার যানবাহন এসব গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের ঐ স্থানগুলোতে বৃষ্টির পানি জমে থাকার কারনে যাতায়াতকৃত অধিকাংশ যানবাহনগুলো অসাবধান বশত: গর্তে পড়ে গিয়ে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। সড়ক যোগাযোগের এমন নাজুক পরিস্থিতিতে জন সাধারনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশল অধিদপ্তর সড়কটির পুন:সংস্কারের জন্য প্রাক্কলন প্রস্তুুত করে অনুমোদনের জন্য প্রধান প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছেন। তবে সড়কটিতে আপাতত যানবাহন চলাচলের সুবিধার্থে খানা খন্দক ও গর্তগুলো ভরাটের জন্য ১০ লক্ষ টাকার প্রাক্কলন প্রস্তুুত হয়েছে। শীঘ্রই দরপত্র বিজ্ঞপ্তি আহবানের মাধ্যমে কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। এদিকে সড়কটি সংস্কারের কিছু দিন যেতে না যেতেই চলাচলে অনুপযোগী হওয়ায় সংশ্লিষ্ট বিভাগ সরকারি নিয়ম অনুযায়ী সড়কের পুন:সংস্কার কাজের পদক্ষেপ নিতে বিলম্ব হয়। যোগাযোগ ব্যবস্থার দূর্ভোগ থেকে রেহাই পেতে উপজেলাবাসী সড়কটি এলজিইডি বিভাগের পরিবর্তে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তরের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে দাবী তুলেন। জনসাধারনের দাবীর প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কটি সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তরের আশ্বাস দিয়েছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুর আলম মাসুম জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, এলজিইডির বাস্তবায়নকৃত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কেউনবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করার জন্য কাজ চলছে। তবে সড়ক ও জনপথে স্থানান্তরের কাজটি দ্রুত বাস্তবায়ন হবে বলে তিনি জানান। এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সড়কের সংস্কার কাজের বিষয়ে জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কেউন বাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে পুন:সংস্কার কাজের জন্য প্রাক্কলন প্রস্তুুত করে ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে। তবে সাময়িকভাবে সড়কটির খানাখন্দক ও গর্ত ভরাটের জন্য ১০লাখ টাকা বরাদ্দ হয়েছে। শীঘ্রই দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে কাজ শুরু করা হবে।