উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের জানাযার নামাজ ২৯ ডিসেম্বর ঃ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আকমল হোসেনের জানাযার নামাজ আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিজ গ্রাম শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের পুত্র মোত্তাকিন হোসেন জানান আজ মঙ্গলবার সিলেট শহরের একটি হাসপাতালের মরচুয়ারীতে মরদেহ রাখা হবে।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল ৯টায় সিলেট মহানগরীর নাইরপুল জামে মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

এবং ঐদিন আমাদের নিজ গ্রাম শ্রীরামসীতে নিয়ে যাওয়া হবে সেখানে বেলা আড়াইটায় শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু জানান, আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের মরদেহ রাখা হবে।

এখানে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রীরামসী গ্রামে নিয়ে যাওয়া হবে। জানাযার নামাজে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি উপস্থিত থাকবেন।

তিনি আরো জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের আকষ্মিক মৃত্যুতে পুরো উপজেলার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শোকে মুহ্যমান।

উপজেলা আওয়ামী লীগ তিনদিনের শোক ঘোষনা করেছেন। আগামী ২৯ ডিসেম্বর বেলা আড়াইটায় জানাযার নামাজে দলীয় নেতৃবৃন্দ এবং ধর্মপ্রান মুসল্লিগনদের উপস্থিতি ও দোয়া কামনা করেন।

এদিকে মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া জানান,মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং শ্রীরামসী বাজার কমিটি তিন দিনের শোক ঘোষনা দিয়েছেন।

উল্লেখ্য ::
আজ মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকমল হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী পাচঁ ছেলে চার মেয়ে সহ নাতী নাতনিন এবং অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকায় গিয়েছিলন চেয়ারম্যান আকমল হোসেন।

সোমবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামের কৃতি সন্তান প্রয়াত আকমল হোসেন সদ্য অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন গত ১ ডিসেম্বর শপথ এবং এবং ৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহন করেন করেন।

জটুডে/এহাই

জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন আর নেই!

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বিষয়টি জগন্নাথপুর টুডে ডটকম -কে নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।

, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকায় গিয়েছিলন চেয়ারম্যান আকমল হোসেন। সোমবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়।

এরপর চিকিসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।

আকমল হোসেন সদ্য অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহন করেছিল।

শপথ গ্রহন করার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।বিস্তারিত আসছে,,,,,,।জটুডে /এহাই

সুনামগঞ্জে প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জগন্নাথপুর টুডে,,,

সুনামগঞ্জ প্রতিনিধি:-
জাতীর আস্হার প্রতীক দৈনিক ইত্তেফাক ৭০ বছরে পদার্পণ করেছে।

দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা সদরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী,

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ,সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে

,সাবেক সিভিল সার্জন ডা.সৈয়দ মোনাওয়ার আলী,শিক্ষাবিদ যোগেশ্বর দাস,সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ,

পৌর কলেজের অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জ ডাক-এর সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,

ক্রীড়া সংগঠক দিলারা বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মি,সমাজকর্মী নির্মল ভট্রাচার্য্য,কবি ইকবাল কাগজী

,জেলা কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না,দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান,

সুনামগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো.আহমদ নুর,জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস,ব্যাংকার গোলাম আজাদ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার,সহ-সভাপতি কুলেন্দু শেখর দাশ,

দৈনিক কালেরকন্ঠ ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস শামীম,পৌর কাউন্সিলর মো.মোশাররফ হোসেন,সাংবাদিক অ্যাডভোকেট মো.আনোয়ার হোসেন,সমাজকর্মী মো.নুরুল হাসান আতাহের,

পৌর কলেজের প্রভাষক মো.মানিক উল্লা,চ্যালেন ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে,

দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই,দৈনিক ইত্তেফাকের ছাতক উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম,ডিভিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদ মনি,এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি লিপসন আহমেদ,

সাংবাদিক সোহানুর রহমান,একে মিলন আহমদ,মো.আফজাল হোসেন,মো.মামুন মুনসী,বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব,

জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্য লুৎফুর রহমান লাবিব, আবু হামজা, রুহিত আহমেদ, আলী আজগর, ইজাজুল হক রবিন, তনুশ্রী দাস, মনোয়ারা বেগম সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসায় সু- দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে।

ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে।

যাদের ত্যাগ, পরামর্শ ও ভাল বাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে। শুধু তাই নয় সুনামগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ইত্তেফাক।

পরে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০ বছর উদযাপন করেন অতিথি বৃন্দ।

জটুডে /এহাই

বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা জগন্নাথপুর টুডে

 

একরাম হাসান স্টাফ রিপোর্টারঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণা করা হয়েছে

।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবনে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বের হয়ে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ছিলেন। অপরদিকে ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

একই সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। ঢাবি ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

অন্য দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডর নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওইদিন কমিটি ঘোষণা করা হয়নি। শেখ হাসিনার পরামর্শে নতুন নেতৃত্ব চূড়ান্ত হবে বলে ওইসময় জানানো হয়।

 

ছাত্রলীগের শীর্ষ দুই পদে আসতে প্রার্থিতার ফরম জমা দিয়েছিলেন ২৫৪ জন। এর মধ্যে সভাপতি পদপ্রত্যাশী ছিল ৯৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫৮ জন।

প্রসঙ্গত, এর আগে ২৯তম সম্মেলন হয়েছিল ২০১৮ সালে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। ২০২০ সালের ৪ জানুয়ারি পূর্ণ দায়িত্ব পান তারা।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্ট ঃ-  মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো বিপুল উৎসাহ উদ্দীপনায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

শুক্রবার প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

শহীদ মিনারে এবং পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল আট টায় বর্ণিল সাজে সাজানো স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

পরে স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সকাল সাড়ে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও এলজিইডি অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছদরুল ইসলাম সহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের প্যারেড ‘স্যালুট’ প্রদান করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অফিসার ইনচার্জ মিজানুর রহমানরে শ্রদ্ধা প্রদানে মুক্তিযোদ্ধাসহ সুধীজন অভিভূত হয়েছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুড়ালে ডা: মধু সূধন ধরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিতসক বৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর দেড়টায় হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময় হাসপাতালের আরএমও ডা: সায়খুল ইসলাম নার্সিং সুপারভাইজার খুদেজা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন এছাড়াও লেডিস ক্লাবের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।জটুডে/ এহাই

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, জগন্নাথপুর টুডেঃ-

স্টাফরিপোর্ট ঃ- জগন্নাথপুর পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ডের   সাবেক একাধিক বারের কাউন্সিলর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে তিনি দুর্ঘটনায় আহত হন।আজ বিকেল ৩ টায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গিয়াস উদ্দিন মুন্নার আশু সুস্হতার জন্য দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।জটুডে /এহাই

শ্রীরামসি হাফাতি বিলে দীর্ঘ দিন পর ঐতিহ্যের ‘পলো বাওয়া’ উৎসব

 

মোঃ- আকরাম হোসেন জুয়েল ঃ-
জগন্নাথপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘পলো ভাওয়া’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ঝপ ঝপ শব্দের তালে তালে আজ শনিবার উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের পশ্চিমের হাফাতির বিলে এ পলো ভাওয়া উৎসব অনুষ্ঠিত হয়।

শিকড়ের সংস্কৃতি আর ঐতিহ্যের টানে সবার আনন্দের জন্য এ আয়োজন করা হয়। বাঁশ আর বেতের সমন্বয়ে তৈরী করা হয় পলো। শিকার করাই গ্রামবাসীর প্রধান এক আনন্দের উৎসব।

শ্রীরামসি গ্রামের ঐতিহ্য অনুযায়ী যদি ও প্রতি বছর হয় না উৎসব। তবুও আনন্দের কমতি ছিল না।

এবার বিলের পানি কমতে থাকায় এবং মাছের সংখ্যা বেশী থাকায় শনিবার উৎসবটি পালন করেন গ্রামবাসী।

এতে অংশগ্রহন করেন গ্রামের কয়েক শতাধিক সৌখিন মৎস্য শিকারী। সরেজমিন বিলে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিলের ধারে জড়ো হয়েছেন শিকারীরা।

এতে দলভুক্ত হয়েছে শিশু-কিশোরও। মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম পাশে নিয়ে পূর্ব নির্ধারিত সময়ের প্রহর গুনছেন সকলেই।

সময় হলেই একযোগে ‘আনন্দ চিৎকার’ দিয়ে বিলে নামার অপেক্ষায় সবাই। উৎসবের আনন্দ উপভোগ করতে বিলের ধারে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

আজ শনিবার সকাল ১১ টায় ভূ-দৌড়ে পলো নিয়ে বিলে ঝাপ দেন শিকারীর দল। দীর্ঘসময় জলে মাছ শিকারে মেতে উঠেন তারা। ঝপ ঝপ শব্দের তালে তালে চলতে থাকে পলো ভাওয়া। প্রায় ২ ঘন্টাব্যাপী এ ‘পলো ভাওয়া উৎসবে’ অংশ নেন শ্রীরামসি সহ আশপাশ গ্রামের সব বয়সী পুরুষ।

এসময় সৌখিন শিকারীদের পলোতে ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, শোল, গজার, বাউশ, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির মাছ।

একেকটি মাছ শিকারের সাথে সাথে চিৎকার করে নিজেদের আনন্দ প্রকাশ করেন শিকারীরা। তাদের ওই আনন্দের সাথে তাল মেলান বিলের তীরে অপেক্ষমান গ্রামের মুরব্বী, ও শিশুরা।

গ্রামবাসীরা জানান, পলো ভাওয়া উৎসব শ্রীরামসি গ্রামের একটি ঐতিহ্য। গ্রামবাসী পূর্বপুরুষেরা এই উৎসব পালন করে আসছেন।

মাঝে মাঝে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়।এবার গ্রাম বাসীর সবার আনন্দের জন্য সবাই জোড়দার দিয়ে এই উৎসব পালনের উদ্যোগ গ্রহণ করেন।

‘পলো উৎসব’র এক সপ্তাহ পূর্বে পঞ্চায়েতের সভা ডেকে সৃঙ্খলা রক্ষায় নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। সভার পরপরই উসৎসবের ন্যায় গ্রামের ঘরে ঘরে পলো তৈরী, মেরামত ও সংগ্রহের কাজ চলে। পূর্ব নির্ধারিত সময়ে আনুষ্ঠানিক ভাবে একযোগে সবাই মাছ ধরতে বিলে নামেন ।

যুক্তরাজ্য প্রবাসী আসকর উদ্দিন দুলু বলেন, পলো ভাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। দীর্ঘদিন পর এবার এই উৎসবে অংশ নিতে পেরে আমি আনন্দিত।
# জটুডে /এহাই

সুনামগঞ্জের আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান

 

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের বিচারক জাকির হোসেন এই রায় প্রদান করেন।

এসময় ২০১২ সালে জেলার তাহিরপুরের শাহ আরেফিন শাহ”র মাজার এলাকায় গণধর্ষন ও ভিডিও ধারন করে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার চাঞ্চল্যকর মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত, পাশাপাশি ছাতকের শিশুকন্যা অপহরণ ও ধর্ষণের ঘটনায় আরও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন বিচারক জাকির হোসেন, এসময় দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টার সময় বাস থেকে লাফিয়ে পরে তরুনীর জীবন রক্ষার ঘটনায় বাস চালক শহীদকে ও ৫ বছরের কারাদন্ডাদেশ দেন আদালত।

এই রায়ে অন্যায় করা হয়েছে দাবি আসামী পক্ষের আইনজীবির। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর আইনজীবি নান্টু রায়,জানান এই রায় প্রদানে তারা খুশি হয়েছেন।

জগন্নাথপুর গ্রামে আকমল হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে গণজোয়ার,জগন্নাথপুর টুডে,,,,,

 

স্টাফ রিপোর্ট ঃ-
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেনের সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশাল উঠান বৈঠকে সুনাগন্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিদ্দিক আহমদ বলেন উপজেলাবাসীর উন্নয়ন অগ্রযাত্রা কে আরো বেগবান করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন কে বিজয়ী করতে নাগরিক বৃন্দের প্রতি জোর দাবী জানান।

উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন বলেন এটাই আমার শেয নির্বাচন আপনাদের অকৃতিম ভালোবাসা আমাকে আরো বেশি প্রেরণা যোগিয়েছে।তিনি আরো বলেন জীবনের শেষ সময় টুকু জনসাধারণের কল্যাণে কাজ করে যেতে চাই,স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি কল্যান কান্তি রায় সানীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা আওয়ামী লীগের সদস্য ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়,তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ প্রচার সম্পাদক, ফিরোজ আলী,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া,  , উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পাঁচ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক শফিক, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম, ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বর্তমান কাউন্সিলর কৃষ্ণ চন্দ, গ্রামের মুরব্বি আকামত আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক,উপজেলা আওয়ামী লীগের সদস্য আফু মিয়া, ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকুল ভট্টাচার্য,পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব পাল, পৌর আওয়ামী লীগের আব্দুল জলিল ময়না, সুরাই দাস, এস কে চৌধুরী শিমু,  নেছাউর মিয়া, সুনামগন্জ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রলীগের সজিব রায় দূর্জয়,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ সহ আরো অনেকে

।উঠান বৈঠকে নৌকার সমর্থনে খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক সমর্থকেরা সমবেত হন।জটুডে /এহাই

মিরপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান শেরিন আদালত থেকে জামিন পেয়েছেন

স্টাফ রিপোর্ট ঃ- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল  হক শেরিন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

আজ রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্র্যেট তৃতীয় আদালতে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনের আইনজীবী সিলেট জেলাবারের সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত
২৮ সেপ্টেম্বর সিলেট মেট্রো ও ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট সিআইডির একটি দল   উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনকে গ্রেপ্তার করা হয়। সিলেট শহরের একটি আবাসন প্রকল্পের পরিচালকের দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁর হাতকড়া পড়ানো একটি ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে নানা মন্তব্য করেন।

মাহবুবুল হক শেরিন মীরপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান ও এলাকায় একজন সমাজসেবী দানশীল ব্যাক্তি হিসেবে পরিচিত। তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর জামিনের খবরে কর্মী সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জামিনের আবেদনে অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।জটুডে/ এহাই