জগন্নাথপুরে জেলা প্রশাসকঃ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর নির্দেশনা

স্টাফ রিপোর্টঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নয়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।অপরাধী যেই হোক তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৮ নভেম্ব) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে বিকেল সাড়ে তিনটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ,থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার,জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা সভাপতি সৈয়দ মসরুর আহমদ কাসেমী,জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাওছার তালুকদার।


এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া,এনডিসি মোস্তাফিজুর রহমান ইমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়, কলকলিয়া ইউনিয়ন পরিষদ,ও ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ভূমি অফিস,কমিউনিটি ক্লিনিক, জগন্নাথপুর পৌরসভা পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পরিদর্শন কালে জনগণের সেবামূলক কাজে দক্ষতা, আন্তরিকতা,ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহবান জানান তিনি।

এছাড়াও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর থানা পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,ইন্সপেক্টর তদন্ত জয়নাল হোসেন সহ অফিসার ফোর্স জেলা প্রশাসককে উষ্ণ ফুলেল শুভেচ্ছা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শন কালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি মাদক সহ সকল প্রকার অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেষ্ট থাকার জন্য থানার অফিসার ফোর্সদের প্রতি আহবান জানান। জটুডে/এহাই

জগন্নাথপুর বাজারে এই প্রথম আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর বাজারে এই প্রথম আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন করা হয়েছে। শুক্তবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর থানার সামনে হাজি ফিরোজ মিয়া মার্কেটে ফিতা কেঁটে আইরিন ভিসা কনসালটেন্সি  ফার্ম এর উদ্বোধন করেন আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের এমডি যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া।

এসময় আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের এমডি যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়ার  সহধর্মিণী ফারজানা বেগম, মেয়ে আইরিন জান্নাত, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল,  কামরুজ্জামান, আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের পরিচালক সমাজসেবক তারেক মিয়া,

মো: আলী হোসেন, সমাজকর্মী নূর আলম, জুবেল মিয়া, রুবেল মিয়া, ছালেহ আহমদ, আরিয়ান রহমান, সুমন মিয়া, সুজন মিয়া, সামছুল আহমদ, শাকিল আহমদ, শাহিদ মিয়া, খাজা শাকিল মিয়া সহ আরো অনেকে।

আর নয় সিলেটে এখন থেকে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর মাধ্যমে এয়ার টিকেট এবং হোটেল, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট,  ভিজিট ভিসা, পাসপোর্ট প্রসেসিং, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়ে থাকে।

জগন্নাথপুরে অটোরিক্সা চালক সুজিত হত্যার ৩ খুনি গ্রেপ্তার: ধারালো চোরা সহ সিএনজি অটোরিকশা উদ্ধার

স্টাফ রিপোর্টঃ

জগন্নাথপুরে- রানীগঞ্জ -আউশ কান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর টোলপ্লাজার অদূরে সেতুর ওপর শনিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০ টা থেকে ১১ টার মধ্যে নৃশংস কায়দায় খুন হন সিএনজি অটোরিক্সা চালক সুজিত দাস (৩০)।খুনিরা সুজিতকে গলা কেঁটে হত্যা করে তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান খুনি সহ ৩ জনকে গ্রেপ্ততার করেছে।র্যাব-৯ এর একটি আভিযানিক দল।ম

ঙ্গলবার(১৯ নভেম্বর) হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এসময় হত্যায় ব্যবহৃত চোরা ও ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো প্রধান খুনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।


বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, তথ্যপ্রযুক্তি ও র‍্যাব-৯ এর সহযোগিতায় হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের তথ্যমতে সিএনজি অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত চোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সিএনজি অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।

প্রসঙ্গতঃ নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) নিহত সুজিত দাসের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।#
জটুডে /এহাই

একজন কর্মী হিসেবে পাশে থাকতে চাই— কয়ছর এম আহমদ

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা কয়ছর এম আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  ৮নং ওয়ার্ড বিএনপির, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের উদ্যােগে যুক্তরাজ্য বিএনপি নেতা শফিকুল ইসলাম ফরাছ ও সুজাতুল ইসলাম সুজাত এর সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আমাকে কেউ নেতা বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান, জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমি কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিগত ১৭ বছর  আপনারা আন্দোলন করেছেন, আজকে গভীর রাত পর্যন্ত  যেভাবে বসে  আজকের অনুষ্ঠান উপভোগ  করছেন তাই প্রমান করে আপনারা তারেক রহমানের একমাত্র হাতিয়ার হিসেবে একটা প্রোপ করেছেন।

তিনি আরো বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সে আলিম উলামাদেরকেও জঙ্গি বানিয়েছে। এই হাসিনা হেফাজতের নেতৃবৃন্দকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তিনি আরো বলেন বৃহত্তর সিলেটের নেতা এম ইলিয়াছ আলী সহ হাজার হাজার নেতা কর্মীকে গুম খুন করেছে শেখ হাসিনা। এর প্রত্যেকটি বিষয়ের বিচার করব আমরা ইনশাআল্লাহ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দুদু মিয়া সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা  শফিকুল ইসলাম ফরাছ। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল ও যুবদল নেতা রুবেল আহমেদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি সুজাতুর রেজা, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি এম এ রব, বার্সুলনা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইপসুইচ বিএনপি নেতা মোঃ সাজ্জাদ,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল  হক সমসু, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমদ, ফ্রান্স বিএনপি নেতা হারুনুর রশীদ,

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহবায়ক, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মানিক সহ আরো অনেকে।

জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের দলীয় কার্যালয় পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে পৌছলে জগন্নাথপুর বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সোয়ানছি বিএনপি শাখার সাধারন সম্পাদক  জয়নাল কোরেশী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি,

ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাধারন সম্পাদক আওলাদ হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা কবির আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদল নেতা আলিফ মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী, সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই  (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর)  সকাল ১০ টায় বর্নাঢ্য র্যারীটি জগন্নাথপুর পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায়প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

এসময় বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান বাদশা, নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়, সহ সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান, সদস্য জুয়েব হোসাইন, আলাউর রহমান, জুয়েল হোসেন,

রুবেল আহমদ, ফয়ছল আহমদ, আলী হোসেন, কাহার মিয়া, ছায়াদ মিয়া, জাকারিয়া হোসাইন, নুরুল আমিন, শামিম আহমদ, সজিব আহমদ, ইমরান আহমদ আলাউদ্দিন, মোহাম্মদ জামি,রাহি প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১শে অক্টোবর)  দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা বিএনপির সহ সভাপতি ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক আবু তালেব,  যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, যুব বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন,

উপজেলা বিএনপির সহ  প্রচার সম্পাদক  নুরুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, পাইলগাও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কাবেরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহিন তালুকদার,

রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ আহমদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিম, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল আলম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন সহ আরো অনেকে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম। আজ সোমবার থেকে দলের কোন কর্মী যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐ সিদ্ধান্ত সকল ইউনিট প্রদানকে অবিহিত করা হয়েছে। প্রস্তুতি সভায় উপজেলা ও প্রত্যেক ইউনিয়নের বিএনপি নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মিরপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ -৩ আসনের মাটি ও মানুষরের নেতা কয়ছর এম আহমেদ এক যুগ পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৯ অক্টোবর) বিকেল ৩ টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন টিম প্রধান জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ।

মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. এডভোকেট জিয়াউর রহিম শাহিন,

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, যুগ্ম আহবায়ক রাসেল বকস, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সহ আরো অনেকে।

এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিরপুর বাজার ও কেউনবাড়ি বাজারে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২২ তারিখে জগন্নাথপুর পৌর পয়েন্ট আয়োজিত সংবর্ধনা সভাকে সফল করার লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

ঐতিহ্যবাহী মুজিব মার্কেট বাজার পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে ঐতিহ্যবাহী মুজিব মার্কেট বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি দুটি গ্রাম বাউধরন ও স্বজনশ্রী এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গদের সমন্বয়ে শাহ মহসিন আহমদ মামুরকে সভাপতি শাহিনুর রহমান শাহীনকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াধী বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।

বাজার পরিচালনা কমিটির উপদেষ্টারা হলেন হাজি সামির আলী, হাজি মাসুক মিয়া, হাফিজুর রহমান প্রতাপ, আফজল হোসেন, মিছবাউজ্জামান, আব্দুল মতিন, আশ্রব মিয়া, ময়না মিয়া, হাফিজুর, আনর মিয়া, টাকন মিয়া, ফারুক কামাল, আব্দুল মজিদ, হাজি হামদু মিয়া, মোঃ আখলাকুর রহমান, ডাঃ মোঃ হীরা মিয়া, ফুলসাদ মিয়া, সুরত আলী, আংগুর মিয়া, মোঃ আক্কাছ মিয়া, এলাইছ মিয়া।

বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জামাল উদ্দিন, ফয়জুল করিম, নাসির মিয়া, রাজু আহমদ, সুহেল মিয়া, শামীম আহমদ,  সহ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জাবেদ, মোঃ সেজু মিয়া, শেখ অলিউর রহমান,  মোঃ সালেহ হক, মতিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ মিঠু, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুহেল আহমদ, ছাদিকুর রহমান, রাজু আহমদ,

অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রাজু রায়হান, সহ প্রচার সম্পাদক সায়েক আহমদ, মহসিনুর রহমান গিলমান, দপ্তর সম্পাদক পাবেল আহমদ, সহ দপ্তর সম্পাদক সাগর আহমদ সাজু, সমাজসেবা সম্পাদক মিনার হোসেন লিমন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ক্বারী আবদাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনির হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ লিকছন মিয়া, শ্রম ও জনকল্যান সম্পাদক মোঃ সাইদুর রহমান,

সদস্য আংগুর মিয়া, আনছার মিয়া, কামাল মিয়া, তাজুল ইসলাম, রাসেল মিয়া, সুহেল মিয়া, রাহিম আহমদ, কাহার মিয়া, গউছ মিয়া, রতন বাবু, আব্দুল গনী, হৃদয় মিয়া, জালাল মিয়া, কালাচান, সেলন মিয়া,  রহিম মিয়া, রুহুল মিয়া, সিদ্দিকুর রহমান, হোসাইন আহমদ, শাফিকুল, শহীদুল ইসলাম,  খয়রুল ইসলাম, দুদু মিয়া, চেরাগ আলী, আখতার, শিপন মিয়া, জমির মিয়া, নজরুল ইসলাম, সজ্জাদ মিয়া, আল আমিন, এনামুল হক ভান্ডারী, হানর মিয়া।

কয়ছর এম আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ-

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা কয়ছর এম আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য লিটন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব  জেলা যুবদলের সদস্য শামীম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল বশির রুহেল, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক তারেক মিয়া, যুগ্ম আহবায়ক আকমল হোসেন, যুগ্ম আহবায়ক আবুল হোসেন রাব্বী, সিনিয়র সদস্য রুকন মিয়া, শামসুল ইসলাম শাওন,  শিবলু মিয়া, লেবু মিয়া, ডালিম মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন মিয়া, সাধারন সম্পাদক মো: ফজলু মিয়া,

৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহাব উদ্দিন,  সাধারন সম্পাদক আজমল হোসেন,  ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন গোপ,  সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক এনাম শাহ, ৩নং ওয়ার্ড  যুবদলের সহ সভাপতি আবু মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  ৪ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হোসেন আহমদ, ২নং ওয়ার্ড  যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ছানু মিয়া,

১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি  আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, সদস্য মোঃ ফারুক মিয়া, হোসেন মিয়া, ধন মিয়া, সাজিদ মিয়া, সামী, তানভীর, আবুল কালাম শিশু, আব্দুল হেকিম, মানিক মিয়া, কদ্দুছ মিয়া, হুমায়ুন রশীদ, ছাব্বির আহমদ, রকিব মিয়া, এমদাদুল হক, সেলু মিয়া সহ আরো অনেকে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা ছানু মিয়া।