চীনে নতুন ভাইরাস শনাক্ত, বিশ্বজুড়ে ‘মহামারির শঙ্কা’

জগন্নাথপুর টুডে ডেস্ক::

নতুন এক ধরণের ফ্লু ভাইরাস চিহ্নিত করেছেন চীনের বিজ্ঞানীরা, যা মহামারি হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি এই ভাইরাসের উৎপত্তি হয়েছে, যা শূকর বহন করে। কিন্তু এই ভাইরাস মানুষকেও আক্রান্ত করতে পারে।

গবেষকদের আশঙ্কা, নতুন এই ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়তে আরও অভিযোজিত হয়ে উঠতে পারে। সেইসঙ্গে বিশ্বজুড়ে নতুন মহামারিতে পরিণত হতে পারে।

বিশ্ব যখন করোনা ভাইরাসে বিপর্যস্ত ঠিক এই মুহূর্তে চীনের বিজ্ঞানীরা নতুন আরও এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করলেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকেই করোনার উৎপত্তি ঘটে।

নতুন এই ফ্লু ভাইরাস নিয়ে বিজ্ঞানীরা আরও জানান, মানুষকে সংক্রমিত করার জন্য এতে সব ধরনের লক্ষণ আছে। এছাড়া ভাইরাসটি নতুন হওয়ায় মানুষের সুস্থ হওয়ায় সম্ভাবনা খুব কম।

তবে বিজ্ঞানীরা ধারণা করছেন, এই নতুন ভাইরাস নিয়ে এখনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে তাদের ভাষ্য, এটি নিবিড় পর্যবেক্ষণে রাখা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের সোয়াইন ফ্লুর সঙ্গে মিল রয়েছে নতুন এই ভাইরাসের। তবে নতুন কিছু পরিবর্তন হয়েছে।

এই ভাইরাস নিয়ে গবেষণা করা প্রফেসর কিন-চো চ্যাং এবং তার সহকর্মীরা বলছেন, এর ওপর নজর রাখা দরকার।

গবেষকেরা নতুন এই ফ্লু ভাইরাসটিকে জি৪ইএএইচ১এন১ নামে অভিহিত করছেন। এই ভাইরাস মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে বেড়ে উঠতে এবং বিস্তার ঘটাতে পারে।

গবেষকেরা জানান, সম্প্রতি এই ভাইরাস মানুষকে আক্রান্ত করা শুরু করেছে যারা চীনের শূকর এবং কসাইখানা কারখানায় কাজ করছেন।

বর্তমানে ফ্লুর যে ভ্যাকসিন/টিকা রয়েছে তা নতুন এই ভাইরাসটির সংক্রমণ রোধ করতে পারছে না।

যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন চো-চ্যাং বিবিসিকে বলেন, এই মুহুর্তে আমরা করোনা নিয়ে হতভম্ব। তবে আমাদের অবশ্যই নতুন ভাইরাসগুলোর প্রতি ওপর থেকে চোখ সরানো চলবে না। বিবিসি।

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩

জগন্নাথপুর টুডে ডেস্ক::

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির দ্বিতীয় দিনে ‘এমএল মনিং বার্ড’ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৩ জনে দাঁড়ালো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দুর্ঘটনাস্থলে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চলছে। সোমবার রাতভর তল্লাশির পর এক ঘণ্টা বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আবার তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএর কর্মীরাও এই অভিযানে রয়েছেন।

এমএল মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি সোমবার সকালে মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। সোমবার দুপুর পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করেন। এছাড়া স্থানীয়রা আরও দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া হতাহতের ঘটনায় ঘাতক লঞ্চের মালিক-মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

করোনা ভাইরাসে বেঁচে গেলেও, সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে ফুসফুস!

জগন্নাথপুর টুডে ডেস্ক::

করোনা ভাইরাসের মহামারিতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লাখো মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ব্রিটেনের বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকের ফুসফুস আর কখনই সঠিকভাবে কাজ নাও করতে পারে।

ব্রিটেনের চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন অনেক রোগী আছেন যারা প্রাণে বাঁচলেও তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত একটি স্থানে স্থায়ী ক্ষত তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, করোনার ফলে ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিসে যে ক্ষত তৈরি হয় তা সারেনা। এর ফলে মানুষ শ্বাসকষ্ট, কাশি এবং দুর্বলতায় ভুগতে পারে।

ব্রিটেনের ওই চিকিৎসকরা বলেছেন, কোভিডে আক্রান্ত হাজার হাজার মানুষকে আবারো হাসপাতালে ডেকে এনে তাদের ফুসফুস পরীক্ষার প্রয়োজন হতে পারে।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ জানিয়েছে, দেশটিতে বিভিন্ন জায়গায় সেরে ওঠা কোভিড রোগীদের ফুসফুসের চিকিৎসার জন্য বিশেষ কেন্দ্র খোলার প্রক্রিয়া চলছে।

জগন্নাথপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক::

জগন্নাথপুর উপজেলায় আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে জগন্নাথপুর উপজেলায় ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।

বুধবার (৩ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রন্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত সমাজসেবী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত কলকলিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ , শ্রমজীবি, কর্মহীন ,অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস একটি আতংকের নাম । সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও থেমে নেই মহামারী এই সংক্রমণ । ফলে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে সারা দেশ । ভয়াবহ এই সংক্রমণের কবল থেকে রক্ষা পেতে সকল পেশাজীবীর মানুষ রয়েছেন গৃহবন্ধী । কাজ নেই,কর্ম নেই এমন সংকটময় মূহুর্তে চরম দুর্ভোগে থাকা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছেন কলকলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ নর্থ ওয়েস্ট ইউকে ।

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ নর্থ ওয়েস্ট ইউকের সভাপতি মুজিবুর রহমান , সাধারণ সম্পাদক দেওয়ান মহসিন উদ্দিনের উদ্যোগে এবং কোষাধক্ষ কবির হোসাইন , নোমান আহমেদ, উপদেষ্ঠা মো: জসিম উদ্দিন ও আব্দুল মতলিব চৌধুরীর সার্বিক সহযোগিতায় কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শ্রমজীবী ,কর্মহীন অসহায় দরিদ্র দুইশত সত্তরটি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
কলকলিয়া ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে নর্থ ওয়েস্ট ইউকের উপদেষ্ঠা ও যুক্তরাজ্যের লীডস্ আওয়ামী লীগের সভাপতি দিলাউর রহমান মুজিবের তত্ত্বাবধানে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাশিম।

ইউপি সচিব শামসুল আলমের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় সমাজসেবক আব্দুল মালিক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, ইউপি সদস্য লিয়াকত হোসেন অমৃত , ইউপি সদস্য ছালিক মিয়া, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য মো: তারা মিয়া, ইউপি সদস্যা রশিকা বেগম সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দূর্যোগকালীণ সময়ে অসহায় দরিদ্রদের ক্যলাণে এগিয়ে আসায় কলকলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ নর্থ ওয়েস্ট ইউকের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নবাসী ।

এসময় বিশ্ববাসী সহ অর্থ সহায়তা প্রদানকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুরের পাটলী আর. এফ.আর চ্যারেটি ইউকের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
আর্থ মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত আর. এফ. আর চ্যারিটি ইউকের অর্থায়নে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের কর্মহীন অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিয়াম সাধনার পর ঈদ উৎসব হচ্ছে একটি অন্যরকম আমেজ । ধনী গরীব সকলে মিলেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন । কিন্তু বিশ^জুড়ে সৃষ্ঠ মহামারী করোনা ভাইরাসের কারণে এবছর সকলকেই ভিন্ন আমেজে ঈদ উৎসব পালন করতে হচ্ছে ।

বিশেষ করে মধ্যবিত্ত এবং হতদরিদ্র ছিন্নমূল পরিবারের লোকজনরা পড়েছেন চরম বিপাকে । ঈদের এই মহা আনন্দকে বিলিয়ে দিতে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন আর. এফ. আর চ্যারিটি ইউকে ।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের বাসিন্দা সমাজকর্মী যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত আর. এফ .আর চ্যারিটি ইউকের প্রতিষ্ঠাতা রাসেল শাহ, ফয়ছল আহমদ ও রুহেল মিয়ার উদ্যোগে এবং আর. আফ. আর চ্যারিটি ইউকের অর্থায়নে ঈদ উপহারের চিনি,ময়দা, ভোজ্যতেল ,দুধ, সেমাই সহ বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট পাটলী ইউনিয়নের দুই শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

পাটলী ইউনিয়ন পরিষদ বাজারে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় ইউপি সদস্য জসিম উদ্দিন ফারুক, ইউপি সদস্য ছুরুক মিয়া, পাটলী ইউনিয়ন বাজার কমিটির সভাপতি আখলাক উদ্দিন আহমদ, পাটলী যুব সংঘের সভাপতি সুমেল শাহ, সাধারণ সম্পাদক আবু সাইদ,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তাদির হোসেন, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমেদ, ছাত্রলীগ নেতা নাদিম শাহ, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ইমন মিয়া, সমাজকর্মী ছানু মিয়া, সামাজ উদ্দিন, রুকন উদ্দিন, মজনু মিয়া, সানরাইজ ক্রিকেট-ক্লাবের সভাপতি আবির আহমদ, মিনাজপুর সুলেমানপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক এস,এম আকবর আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মহা এই দূর্যোগে অসহায় , দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসায় আর.এফ.আর চ্যারিটি ইউকের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী ।

করোনা সংক্রমণে রোধে ১০টি পদক্ষেপ মেনে চলার আহবান জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর

স্টাফ রির্পোটার:-

সম্মানিত জগন্নাথপুরবাসী,
আসসালামু আলাইকুম l
বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনা) সংক্রমন চলাকালীণ পবিত্র ঈদ-উল-ফিতর এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিন্মোক্ত পদক্ষেপসমূহ মেনে চলুন।
১। সরকারী সিদ্ধান্তের আলোকে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
২। ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নিজস্ব জায়নামাজ নিয়ে নামাজ আদায় করতে হবে।
৩। কোভিড-১৯ (করোনা) সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদের প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে।
৪। সকল নামাজ আদায়ের সময় কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতঃ স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাড়াতে হবে।
৫।মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
৬। সকল নামাজের জামাতে আগত মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাক্স ও হ্যান্ড গ্লাবস ইত্যাদি) পরিধান নিশ্চিত করতে হবে।
৭।প্রত্যেককে নিজ নিজ বাসা হইতে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ভালভাবে ধুতে হবে।
৮। শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থ্যদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের জামাতে অংশ গ্রহণ করা হতে বিরত থাকতে হবে।
৯। কোভিড-১৯ (করোনা) সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদে ঈদের নামাজের জামাত শেষে কোলাকুলি, পরস্পর করমর্দন করা থেকে বিরত থাকতে হবে।
১০।করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় শেষে মহান রাব্বুল আলামিনের নিকট দেশবাসীর জন্য দোয়া করার অনুরোধ করা হইল।
বিষয়টি অতীব জরুরী l
অনুরোধক্রমে-
মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী
অফিসার ইনচার্জ
জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ।
মোবা-০১৭১৩-৩৭৪৪২০

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আগামী রোববার

ডেস্ক নিউজ:-

সৌদি আরবে আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এই ঘোষণা দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অনুযায়ী শনিবারই রমজানের শেষ দিন।

এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের কেরালা, তুরস্ক, অস্ট্রেলিয়া আগামী রোববার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

এদিকে গত ১২ মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে।

তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। আরব নিউজ, গালফ নিউজ।

র‌্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম

স্টাফ রির্পোটার:

রোববার (১৭ মে) সিলেট র‌্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। সিলেটে যোগদান করার আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, ঢাকাতে কমরত ছিলেন।
গত ১৪ মে তিনি র‌্যাব সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে তাঁকে র‌্যাব-৯, সিলেট এর অধিনায়ক হিসেবে বদলী করা হয়।

ন্যায়, নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালনে সিলেট বাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন নতুন অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. আসাদুজ্জামান র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ( প্রশাসন ও অর্থ উইং) এ বদলী হন।

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত শফিক মিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন! থানায় মামলা দায়ের

স্টাফ রির্পোটার:-

জগন্নাথপুরে নিজ ভুমি থেকে জোর পূর্বক গাছ কেঁটে ফেলার প্রতিবাদ করায় প্রতিপক্ষের অর্তকিত হামলায় গুরুতর আহত শফিক মিয়া (৬০) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত শফিক মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শেখ গোষ্ঠির মৃত ইয়াজ উল্লাহ‘র ছেলে। হামলায় অন্যান্য আহতরা চিকিতসাধিন রয়েছেন। এ ঘটনায় মৃত ইয়াজ উল্লাহ‘র ছেলে আহত নজরুল ইসলাম বাদী হয়ে গত মাসের ২৯এপ্রিল মোহাম্মদপুর গ্রামের উত্তরহাটি গোষ্ঠির মৃত হাতিম উল্লাহ‘র ছেলে ছইল মিয়াকে প্রধান আসামী করে ২৬জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা পুলিশের চোখ ফাকিঁ দিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এবং মামলার বাদী সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে-মোহাম্মদপুর গ্রামের মৃত শিকদার উল্লাহ‘র ছেলে কদ্দুছ মিয়া, লাল মিয়ার ছেলে সায়েল মিয়া, ঠাকুর মিয়ার ছেলে রায়হান মিয়া, দরছত উল্লাহ‘র ছেলে দুলু মিয়া , মৃত আফিজ উল্লাহ‘র ছেলে আবু তাহের, লাল মিয়ার ছেলে তোফায়েল আহমদ, মৃত ওয়াব আলীর ছেলে শেবুল মিয়া ও রাজন মিয়া, মৃত তোরাব আলীর ছেলে ইদ্রিছ আলী, ইদ্রিছ মিয়ার ছেলে জাকির মিয়া, আলমগীর, আলীনূর, আলী হোসেন, ওয়াব আলীর ছেলে রানা মিয়া ও লাহিন মিয়া ,

মৃত আফিজ উল্লাহ‘র ছেলে আব্দুল হাই, মৃত আর্শদ আলীর ছেলে রফিক মিয়া , তারুজ আলীর ছেলে মহিবুর রহমান, আবাদ উল্লাহ‘র ছেলে মালেক মিয়া, জমসর মিয়ার ছেলে হাবিব মিয়া, দরাছত মিয়ার ছেলে জিলু মিয়া, শফিক মিয়ার ছেলে বাবর সুলতান, হাতিম উল্লাহ‘র ছেলে শফিক মিয়া, জমাত আলীর ছেলে সুমন মিয়া ও লাল মিয়ার ছেলে মোজাম্মিল। মামলার অভিযোগে উল্লেখ করা হয় , গত মাসের ২৭এপ্রিল দুপুর ১২টায় মোহাম্মদপুর গ্রামের লাল মিয়ার ছেলে সায়েল মিয়া গুরুতর আহত শফিক মিয়ার বাড়ির নিজস্ব ভ’মিতে রোপনকৃত কলাগাছ

এবং ভ’মি সায়েল মিয়া তার ভুমি বলে দাবি করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন সায়েল মিয়া তার সহযোগিদের নিয়ে দেশীয় অস্রসস্র সজ্জিত হয়ে জোর পূর্বক কলাগাছ কেঁটে ফেলতে চাইলে শফিক মিয়া বাধা দেন। এর জের ধরে প্রতিপক্ষ ছইল মিয়ার হুকুমে অন্যান্য সহযোগিরা শফিক মিয়ার ওপর অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে এবং অন্যান্য দেশীয় অস্র দিয়ে এলোপাতারী আঘাত করে। শফিক মিয়ার চিতকারে তার ভাই ছেলে সহ স্বজনরা এগিয়ে এলে হামলাকারিরা মৃত সিকন্দর আলীর ছেলে ইলিয়াছ মিয়া (৪৫),গিয়াস উদ্দিন (৪২), সেলিম মিয়া (৩২), শফিক মিয়ার ছেলে নাঈম মিয়া (২৪) , মৃত ইয়াজ উল্লাহ‘র ছেলে নজরুল মিয়া (৫০), মৃত চারাই উল্লাহ‘র আব্দুল হক কে (৫০) গুরুত্বর আহত করে।

তাদের চিতকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের জগন্নাথপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত শফিক মিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিতসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অন্যান্য আহতদের জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শফিক মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এছাড়াও মামলার বাদী নজরুল ইসলাম জানান, থানায় মামলা দায়ের করার কারনে ছইল মিয়া , কদ্দুছ মিয়া, সায়েল মিয়া ও আব্দুল হাই সহ অন্যান্য আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে হামলা সহ ঘরবাড়ি লুঠপাট করার হুমকি দিয়ে যাচ্ছে।