জগন্নাথপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ ৫ই আগষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে বিজয় র‍্যালি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) অপরাহ্নে জগন্নাথপুর
উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রথম বর্ষপূর্তি সফলের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ,যুক্তরাজ্য বিএনপির সফল সাধারন সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ উপজেলা বাসীর প্রিয় নেতা  কয়ছর এম আহমদ।

জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ ও পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠুর পরিচালনায় শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ক্বারী মাওলানা আরশ আলী।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিত,সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহিন

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সদস্য উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু, সিনিয়র সদস্য সাবেক যুগ্ম সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমদ,যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান,যুগ্ম আহবায়ক হাজি সুহেল আহমদ খান টুনু

জগন্নাথপুর পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক এম এ মতিন,মোঃ দিলু মিয়া,তকবুর মিয়া, সদস্য আছকির আলী,ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম,যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন,

জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া সদস্য সচিব শামীম আহমদ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,

জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন,পৌর ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্র দলের সভাপতি জাকারিয়া আহমদ সহ উপজেলার সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্হিত ছিলেন। এ সময় ফ্যাসিষ্ট সরকারের বর্ষপূর্তি সফল ভাবে বাস্তবায়নের লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিঃ জটুডে/হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *