জগন্নাথপুরে জামায়াতের উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

মোঃ হুমায়ুন কবিরঃ-

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) গণ মিছিলসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ মিছিলটি জগন্নাথপুর পৌর শহরের সুইচ গেইট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ  প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে  উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে  ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান এপিপি। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ,উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, ছাত্র শিবির সভাপতি আবু তাহের প্রমুখ।

এ সময় কলকলিয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হুসেন গুলজার, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান,

মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসাইন,

যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, পেশাজীবির সেক্রেটারী জুলফিকার আহমদ মনি, আইবিডব্লিউ এফ সুনামগন্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালসহ উপজেলা জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *